তালাক দেওয়ার জবাবে "দিলাম" বললে কি তালাক হবে?
Marriage and Divorce · Ahle Hadith / Salafi
Question
ওসওয়াসার রোগী। আমার বিয়ের ৭
বছর চলমান। বিয়ের প্রথম বছরে
এক রাতে আমার স্বামীকে উৎতক্ত
করার জন্য আমি তাকে বলি আমাকে
তালাক দিয়ে দিয়েন। আমি এখান
থেকে চলে যাবো। তখন তিনি আমার
কাছে কারন জিজ্ঞেস করেন, এবং
তালাকের কথা বলতে নিষেধ করেন।
তিনি আমাকে বার বার বুঝান
এগুলো বলা ঠিক না। কিন্তু আমি
বারবার একই কথা বলতে থাকি, এখন
আমার সঠিকভাবে মনে নেই যে
আসলে কিভাবে বলেছি, তালাক
দিয়ে দাও বলেছি, নাকি তালাক
দিয়ে দিয়েন বলছি,এবং আমার
স্বামী জবাবে বার বার নিষেধ
করার এক পর্যায়ে ঠিক আছে দিবো
বলছে, নাকি দিলাম বলছে। এতো
বছর পর হঠাৎ এই বিষয়টা আমার
মনে পড়ে কিন্ত সঠিক কি বলছি
এটা মনে আসে না। একবার মনে হয়
স্বামী ঠিক আছে দিলাম /দিছি
বলেছে, একবার মনে হয় ঠিক আছে
দিবো বলেছে। এইঅবস্থায় আমার
স্বামীকে জিজ্ঞেস করলে বলে এই
বিষয়ে তার সঠিক মনে নেই। আর
আমরা তখন তালাকের বিষয়ে অনেক
অজ্ঞ ছিলাম, তালাক চাওয়ার
জবাবে শুধু দিলাম বললে যে
তালাক হতে পারে এই বিষয়
আমাদের অজানা ছিলো। এখন আমি
চিন্তা করে করে পাগল হয়ে
যাচ্ছি, দয়া করে পরামর্শ দেন
কি করবো, অজ্ঞতার কারনে যদি
দিলাম বলেও থাকে ( আমি নিশ্চিত
না কি বলছে, দিলাম /
দিবো।)তাহলে কি আল্লাহ মাফ
করবেন।আপনাদের একটা প্রশ্নে বলা হয়েছে স্ত্রী বলছে দিয়ে দাও তালাক উচ্চারণ না করে আর স্বামী বলছে আচ্ছা দিলাম। এবং এর উত্তর এ বলেছেন নিয়ত না থাকলে তালাক হবে না।এখন আমাকে তালাক দেও এর জবাবে যদি ঠিক আছে দিলাম বলে তাহলে কি নিয়ত থাকলে বায়েন তালাক হবে নাকি রাযেয়ী তালাক হবে।? বায়েন তালাক হয় নাকি রাজেয়ী তালাক হয় এভাবে বললে? আমি অনেক সন্দেহতে আছি এক্ষেত্রে ইস্তিখারা করে সিদ্ধান্ত নেওয়া যাবে? দয়া
করে সহজতর উপায়ে উত্তর দিন।
Answer
তালাক দেওয়ার জবাবে "দিলাম" বললে কি তালাক হবে?
উত্তর
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
প্রিয় বোন, আপনার সমস্যাটি বুঝতে পেরেছি। আপনি ওয়াসওয়াসার (সন্দেহপ্রবণতা) রোগী, তাই শয়তান আপনার মনে এই সন্দেহ সৃষ্টি করছে। নিচে বিস্তারিত উত্তর দেওয়া হলো:
১. তালাকের নিয়ম সম্পর্কে কুরআন ও হাদিস
আল্লাহ তাআলা বলেন:
"তালাক দুইবার। তারপর হয় ভালোভাবে রাখা অথবা সৌজন্যের সাথে মুক্ত করা।" (সূরা আল-বাকারা: ২২৯)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন:
"প্রত্যেক কাজের ফল নির্ভর করে নিয়তের উপর।" (সহীহ বুখারী: ১, সহীহ মুসলিম: ১৯০৭)
২. আপনার প্রশ্নের উত্তর
*ক. স্ত্রী তালাক চাওয়ার পর স্বামী "দিলাম" বললে তালাক হবে।
খ. বায়েন নাকি রাজয়ী তালাক হবে?
- যদি প্রথম বা দ্বিতীয় তালাক হয় এবং স্বামী "দিলাম" বলে, তাহলে তা রাজয়ী তালাক হবে
গ. আপনার ক্ষেত্রে কী প্রযোজ্য?
আপনি বলেছেন:
- আপনার স্বামী বারবার নিষেধ করেছেন
- তিনি বলেছেন "ঠিক আছে দিবো" নাকি "দিলাম" — তা তার মনে নেই
- আপনারা তখন তালাকের নিয়ম সম্পর্কে অজ্ঞ ছিলেন
- আপনি নিশ্চিত নন তিনি কী বলেছেন।
★এক্ষেত্রে আপনি আপনার স্বামীকে বিষয়টি সম্পর্কে জিজ্ঞাসা করবেন, তিনি যদি বলেন "দিলাম" বলেছিলেন, সে ক্ষেত্রে এক তালাক পতিত হয়েছে। আর যদি তিনি বলেন যে "দিবো" বলেছিলেন সে ক্ষেত্রে কোনো তালাক পতিত হয়নি।
আপনার জন্য পরামর্শ
ওয়াসওয়াসা থেকে বাঁচুন: আপনি ওয়াসওয়াসার রোগী। শয়তান আপনার মনে এই সন্দেহ ঢুকিয়েছে। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন:
"তোমাদের কেউ যদি ওয়াসওয়াসা অনুভব করে, তাহলে সে যেন 'আমি আল্লাহর উপর ঈমান এনেছি' বলে এবং চলে যায়।" (সহীহ মুসলিম: ১৩৪)
সন্দেহ দূর করুন: যেহেতু আপনার স্বামী নিজেও নিশ্চিত নন তিনি কী বলেছেন, এবং আপনারা তখন অজ্ঞ ছিলেন, তাই এই সন্দেহের ভিত্তিতে তালাক পতিত হওয়ার সিদ্ধান্ত নেওয়া যাবে না।