মায়ের চুল স্পর্শ করলে হুরমতে মুসাহারাত সাব্যস্ত হয়?

Marriage and Divorce · Hanafi

Question No: 2697
Questioner: Al Naser Al Naser
Question Asked: 14 Jul 2026, 11:46 AM
Reviewed & Published: 14 Jul 2026, 11:48 AM
Views: 64
Tokens: 3,131
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by .

Question

আমি একজন ছেলে আমার মা কোলবালিশের উপর মাথা রেখে শুয়েছিল তার লম্বা চুল কোলবালিশের বাইরে চলে গিয়েছিল।এবং সে সময় আমার পা তার বালিসের বাইরের চুলের সাথে বাজতেছিল এ অবস্থায় যদি উত্তেজনা এসে যায় তাহলে এটার জন্য আমার মা বাবার মধ্যে হুরমত সাব্যস্ত হবে?আমার মা বাবার সংসার কি ভেঙ্গে যাবে?

Answer

উত্তর

আপনার প্রশ্নে বর্ণিত পরিস্থিতি ও তার আইনগত প্রভাব বুঝতে হলে আমাদের প্রথমে ‘হুরমতে মুসাহারাত’ (مُصَاهَرَة) শব্দটির সঠিক অর্থ ও ইসলামী বিধান জানতে হবে। ‘হুরমতে মুসাহারাত’ বলতে বিবাহ বা যৌন সম্পর্কের মাধ্যমে যে স্থায়ী বৈবাহিক নিষেধাজ্ঞা সৃষ্টি হয় তাকে বোঝায়। যেমন—কোনো পুরুষ যদি তার মা বা স্ত্রীর মা বা মেয়েকে স্পর্শ করে বা তার সাথে যৌন সম্পর্ক করে, তাহলে তার স্ত্রী তার জন্য হারাম হয়ে যায়।

ই'লাউস সুনান গ্রন্থে এসেছে

أخبرنا أبوحنیفة، عن حماد، عن إبراهیم، قال: إذا قبل الرجل أم أمرأته أو لمسها من شهوةٍ حرمت علیه امرأته، أخرجه محمد في الحجج ورجاله ثقات (إعلاء السنن: ۱۱/۱۳۱)

যার সারমর্ম হলো কেহ যদি তার শাশুড়িকে চুম্বন করে,অথবা উত্তেজনার সাথে স্পর্শ করে,তাহলে স্ত্রী তার উপর চিরজীবনের জন্য হারাম হয়ে যাবে।

স্পর্শ এর মাধ্যমে হুরমতে মুসাহারাত প্রমাণিত হওয়ার ক্ষেত্রে অন্যতম শর্ত হলোঃ

সরাসরি খালি গায়ে বা এমন কাপড়ের উপর দিয়ে স্পর্শ করতে হবে, যা এতটাই পাতলা যে, শরীরের উষ্ণতা অনুভব হয়। যদি এমন মোটা কাপড় পরিধান করে থাকে যে, শরীরের উষ্ণতা অনুভূত না হয়, তাহলে নিষিদ্ধতা সাব্যস্ত হবে না।

فى الدر المختار- أو لمس ) ولو بحائل لا يمنع الحرارة وقال ابن عبدين– ( قوله : بحائل لا يمنع الحرارة ) أي ولو بحائل إلخ ، فلو كان مانعا لا تثبت الحرمة ، كذا في أكثر الكتب (الفتاوى الشامية، كتاب النكاح، فصل فى المحرمات-3/107-108)

যার সারমর্ম হলো যদি এমন কাপড়ের উপর দিয়ে স্পর্শ করে,যেটা শরীরের গরমি ভাব অনুভব হয়,তাহলে হুরমতে মুসাহারাত প্রমানীত হবে।

وأصل ممسوستہ بشہوۃ ولو لشعر علی الرأس بحائل لا یمنع الحرارۃ أي ولو بحائل الخ، فلو کان مانعًا لا تثبت الحرمۃ، کذا في أکثر الکتب۔ (الدر المختار مع الشامي / فصل في المحرمات ۴؍۱۰۸ زکریا) সারমর্মঃ এখানে মূলনীতি হলো উত্তেজনার সহিত স্পর্শ করা। যদি মাথার উপরের চুল এমন কাপড়ের আবরনের উপর দিয়ে স্পর্শ করে,যেটার দ্বারা উষ্ণতা অনুভব হয়,তাহলেও হুরমতে মুসাহারাত প্রমাণিত হবে। অন্যথায় নয়।
, চুল উড়ন্ত থাকলে তার তার সাথে স্পর্শ করার কারনে উত্তেজনা,কামভাব থাকলেও হুরমতে মুসাহারাত প্রমাণিত হবেনা। , ফাতাওয়ায়ে আলমগীরীতে আছেঃ ولو مس شعرها بشهوة إن مس ما اتصل برأسها تثبت وإن مس ما استرسل لا يثبت (الباب الثالث، ج:1، ص:374/375، ط:مكتبه رشيديه)

সারমর্মঃ কেহ যদি চুল উত্তেজনার সাথে স্পর্শ করে,তাহলে যদি মাথার সাথে লেগে থাকা চুল স্পর্শ করে,তাহলে হুরমতে মুসাহারাত প্রমাণিত হবে। আর মাথা থেকে ছড়িয়ে থাকা (উড়ন্ত) চুল যদি স্পর্শ করে,তাহলে হুরমতে মুসাহারাত প্রমাণিত হবেনা।


This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.