মাকে স্পর্শ করলে বাবা-মার বিবাহ নষ্ট হয় কি?
Marriage and Divorce · Hanafi
Question No:
2476
Questioner:
AK Amir
Question Asked:
09 Jul 2026, 03:44 PM
Reviewed & Published:
09 Jul 2026, 04:19 PM
Views:
49
Tokens:
24,538
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by
.
Question
আসসালামু আলাইকুম।
আমি একজন ছেলে। একটা সময় শয়তানের কুমন্ত্রণায় পড়ে নিজের মাকে নিয়ে বাজে চিন্তা করতাম। হুরমতে মুসাহারাত নিয়ে জানার পর এ থেকে বের হয়ে এসছি। এখন একটা বিষয় নিয়ে চিন্তা হচ্ছে। একদিন মা অসুস্থ ছিলো। আমার যতটুকু মনে পড়ে তার তাপমাত্রা দেখার অজুহাতে উত্তেজনার সাথে তার কপালে হাত দেই। এখন বিষয়টি নিয়ে অনেক টেনশন হচ্ছে বাবা ও আম্মুর মধ্যে বৈবাহিক সম্পর্ক চিরতরে ভেঙে গেছে কিনা আমার এ কাজের জন্য। আম্মুকে আমি একবার কৌশলে জিজ্ঞেস করি যে আমি সেদিন তার মাথায় হাত দিয়েছিলাম কিনা। আম্মু জবাব দেয় যে,না। এখন আম্মুর জবাব কতটুকু সঠিক তা নিয়েও চিন্তা হচ্ছে কারন ঘটনার একমাসেরও পরে তাকে জিজ্ঞেস করেছি এবং তার সঠিক মনে আছে কিনা। এখন আমার চিন্তা যদি সত্যি সত্যি স্পর্শ করেও ফেলি তাহলে বাবা ও আম্মুর বৈবাহিক সম্পর্ক ঠিক থাকবে কিনা। এসব চিন্তার কারনে অনেক ভয় হচ্ছে। এমনিতে আমি ইসলামি অনুশাসন মেনে চলার চেষ্টা করি।উল্লেখ্য আমার ওয়াসওয়াসা/ওসিডির সমস্যা আছে অনেক আগে থেকে। এখন আমার জন্য শরীয়তের আলোকে কি করা উচিত তা জানালে উপকৃত হবো।

Answer
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
একদিন আপনার মা অসুস্থ ছিলো। তাপমাত্রা দেখার অজুহাতে উত্তেজনার সাথে তার কপালে হাত দিয়েছেন, যদি উত্তেজনার সাথে আপনি কপালে হাত দিয়ে থাকেন, এবং লিঙ্গ দাড়িয়ে থাকে, তাহলে হুরমত প্রমাণিত হবে। মাতাপিতার মধ্যকার বিবাহ ভঙ্গ হয়ে যাবে। উত্তেজনার বলতে সহবাসের নিয়ত অন্তরে থাকা এবং লিঙ্গ দাড়িয়ে যাওয়া।
সারসংক্ষেপ:
- ওয়াসওয়াসার কারণে অহেতুক চিন্তা না করে আল্লাহর উপর ভরসা রাখুন।
- নিয়মিত ‘আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজীম’ ও ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ পাঠ করুন।
আল্লাহ আপনার তওবা কবুল করুন এবং আপনাকে ওয়াসওয়াসা থেকে মুক্তি দিন। আমীন।