অভিভাবক ছাড়া বিবাহ ও তালাক সংক্রান্ত

Marriage and Divorce · Hanafi

Question No: 1758
Questioner: Rahela Akter Nishat
Question Asked: 18 Jun 2026, 10:09 AM
Reviewed & Published: 18 Jun 2026, 10:20 AM
Views: 114
Tokens: 6,553
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by .

Question

আসসালামু আলাইকুম। আমি না বুঝে হারাম রিলপশনশীপে ছিলাম পরে আমার পরিবারের বড় আপু আর আমার ফ্রেন্ডসহ কাজী অফিসে আমাদের বিয়ে হয় তার পরিবারের কেউ ছিলোনা।পরে একবছর পর বা এর আগে পরিবারকে জানায় তার পরিবার মানেনা।ফলে প্রায় দেড় বছর এমন হবে তারা ডির্ভোস এর কাগজ দেয় আমি মন থেকে সাইন করিনাই পরিস্থিতির চাপে সাইন করতে হয়েছে। তার ও একি অবস্থা পরিবারের চাপে সাইন করেছে সইচ্ছায় দেয় নাই।আমি তাকে এরপর যখন কথা হয়েছিলো জিজ্ঞেস করছিলাম সে বলেছে স্বইচ্ছায় দেয় নাই।আী এই বিষয়টা আমার জীবনে যখন ঘটেছিলে তখন আলহামদুলিল্লাহ আমি হেদায়েত পাই।মন থেকে সাইন না করলে তো তালাক হয়না এটা আমি অনেক জয়াগায় দেখেছি। মুখে সে তালাক বলেনি।আমাকে জানালে মুনাসিব হয় আমাদের তালাক কি হয়েছে।এরপর কয়েকবার তার সাথে আমার কথা হয়েছে। না বুঝে তখন হারাম রিলেশনশীপ করছিলাম আলহামদুলিল্লাহ এখন বুঝেছি।দয়া করে আমার এই প্রশ্নের উওর টা দিয়েন।

Answer

উত্তর:
وعليكم السلام ورحمة الله وبركاته

প্রশ্নকারী বোন, আপনার জিজ্ঞাসার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল। আপনি যে পরিস্থিতিতে পড়েছিলেন, তা থেকে ফিরে এসে হেদায়েত পাওয়া সত্যিই আল্লাহর বিশেষ অনুগ্রহ। এখন আপনার প্রশ্নের উত্তর প্রদান করা হচ্ছে।

প্রশ্নের সংক্ষিপ্তসার:
১, প্রশ্নের বিবরন মতে আপনার বিবাহ শুদ্ধ হয়েছিলো কিনা?

২, আপনি এবং আপনার স্বামী উভয়েই পরিবারের চাপে ডিভোর্সের কাগজে সাইন করেছেন, কিন্তু নিজেদের ইচ্ছায় নয়। স্বামী মুখে তালাক বলেননি, শুধু কাগজে সাইন করেছেন। এখন জানতে চান, এতে তালাক হয়েছে কিনা?

হানাফি ফিকহের আলোকে ফাতাওয়া:
১ নং প্রশ্নের জবাব, বিবাহ পড়ানোর সময় সেখানে সাক্ষী হিসেবে ২ জন প্রাপ্তবয়স্ক পুরুষ বা ১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ ও ২ জন প্রাপ্তবয়স্ক মহিলা উপস্থিত থাকে,আপনারা উভয়ে ঐ মজলিসে থেকে ইজাব কবুল করে থাকেন,আপনিও সেই সময়ে বালেগাহ হয়ে থাকেন, সেক্ষেত্রে উক্ত বিবাহ শুদ্ধ হয়েছে।

অন্যথায় সেই বিবাহ শুদ্ধ হয়নি।

২ নং প্রশ্নের জবাব, প্রশ্নের বিবরণ মতে এক্ষেত্রে তালাক পতিত হয়েছে। এক্ষেত্রে তালাকনামায় যে কয় তালাকের কথা উল্লেখ ছিলো,সে কয় তালাকই পতিত হয়েছে।


This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.