মেডিকেলে পরীক্ষা সংক্রান্ত
Halal and Haram · Hanafi
Question
১.আমি Dhaka University এর অধীনে এক সরকারি মেডিকেলের চূড়ান্ত পেশাগত পরীক্ষার পরীক্ষার্থী। পরীক্ষা কয়েকটি ধাপে হয়। রিটেন, ভাইভা, OSPE.
প্রতিবার OSPE পরীক্ষার কয়েক ঘন্টা আগে ঢাকা মেডিকেল কলেজ থেকে প্রশ্ন ও উত্তরপত্র অনলাইনের মাধ্যমে অন্যান্য মেডিকেলের(Dhaka University এর অধীনে অন্যান্য সরকারি -বেসরকারি মেডিকেল কলেজ) স্টুডেন্ট দের দিয়ে দেয়া হয়। ঢাকা মেডিকেল কলেজের স্টুডেন্ট রা এটা করে। এখন এই প্রশ্ন দেখা কি আমাদের জন্য জায়েজ হবে? যেহেতু এটা বোর্ড পরীক্ষা। এব্যাপারে আমাদের শিক্ষকরাও অবগত আছেন এবং নিষেধ করেন না।
২. ক্লিনিক্যাল পরীক্ষায় আমাদের পুরুষ রোগী দেয়া হয় বেশিরভাগ। পুরুষ রোগীর গায়ে হাত দিয়ে পরীক্ষা করতে হয়। এটা কি জায়েজ?
৩.surgery পরীক্ষায় প্রতি 70-80% স্টুডেন্ট দের hernia, hydrocele পরীক্ষা করতে হয় শিক্ষকের সামনে। তখন পুরুষ রোগীর প্রাইভেট part উন্মুক্ত করে, কোনো রকম গ্লাভস ছাড়াই হাত দিয়ে পরীক্ষা করতে হয়।
এটা কি জায়েজ হবে?
প্রতিটা ধাপে আলাদা আলদা পাশ না করলে পুরো সাব্জেক্ট এ ফেইল আসে। সেক্ষেত্রে পাশ করার জন্য পুরুষ রোগীর উপর এসব পরীক্ষা নিরিক্ষা কি জায়েজ হবে?
Answer
উত্তর: وعليكم السلام ورحمة الله وبركاته
প্রশ্ন ১: ওএসপিই পরীক্ষার পূর্বে প্রশ্নপত্র ফাঁস দেখা কি জায়েজ?
উত্তর: এটি সম্পূর্ণরূপে জায়েজ নয় বরং হারাম ও নাজায়েজ। কারণ এটি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে অন্যায়ভাবে সুযোগ নেওয়া, যা প্রতারণা (গশ) ও খিয়ানাতের শামিল। হাদীসে রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: "مَنْ غَشَّ فَلَيْسَ مِنِّي" (যে প্রতারণা করে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়) [সহীহ মুসলিম]। যদিও শিক্ষকরা নিষেধ না করেন, তবে শরী‘আতে নিষেধ না করলে তা বৈধ হয় না। বরং শিক্ষকদের কর্তব্য হল এটি নিষেধ করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে বোর্ড পরীক্ষায় প্রশ্ন ফাঁস একটি অনৈতিক ও অবৈধ কাজ। তাই এ প্রশ্ন দেখা, সংগ্রহ করা বা ব্যবহার করা সকল প্রকার জায়েজ নয়। ফাতাওয়া উসমানী ও রদ্দুল মুহতারে স্পষ্টভাবে প্রতারণা ও খিয়ানাতকে হারাম বলা হয়েছে।
প্রশ্ন ২: ক্লিনিক্যাল পরীক্ষায় পুরুষ রোগীকে হাত দিয়ে পরীক্ষা করা কি জায়েজ?
জবাব, জায়েজ নয়।
প্রশ্ন ৩: সার্জারি পরীক্ষায় পুরুষ রোগীর লজ্জাস্থান (প্রাইভেট পার্ট) উন্মুক্ত করে গ্লাভস ছাড়া হাত দিয়ে পরীক্ষা করা কি জায়েজ?
উত্তর: এটি অত্যন্ত সংবেদনশীল বিষয়। শরী‘আতে পুরুষের লজ্জাস্থান (সৎর) দেখা বা স্পর্শ করা হারাম, সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতেও হারাম হবে।