হায়েজের শেষ নিয়ে প্রশ্ন

Taharah Purity · Hanafi

Question No: 1589
Questioner: Labid Sayad
Question Asked: 13 Jun 2026, 07:01 PM
Reviewed & Published: 13 Jun 2026, 07:53 PM
Views: 49
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by .

Question

আমার পিরিয়ডের অভ্যাস ৬-১০ দিনের।গত মাসে পিরিয়ড ৯ তম দিনের শেষে ঠিক হয়।এই মাসে ৫ জুন ফজরে পিরিয়ড শুরু হয় আর ৬ তম দিনে(১০-৬-২৬ তারিখ) থেকে পূর্ণ সাদা স্রাব আসতে থাকে।তাই সেদিন থেকেই আমি নামাজ শুরু করি। এই কয়দিন পূর্ণ সাদা স্রাব ছিল আর একবার অফ হোয়াইট স্রাব দেখেছিলাম মনে হইছে আমার কাছে।বাকি সব সময় পুরা সাদা স্রাব ছিল।। কিন্তু আজকে (১৩-৬-২৬ তারিখে দুপুরে) মানে ৯তম দিনে দুপুরে নামাজের আগে লজ্জাস্থান কাপড় দিয়ে চেপে মুছার পর কাপরে সামান্য সুতার আঁশের মত হালকা হলদে বা অফ হোয়াইট স্রাব পাই। সেটা শুধু টিস্যুতে নিলেই বোঝা যায় হালকা। আসরেও চেপে মুছার পর এমন সুতার আঁশের মত জমাট জেলির মত সামান্য স্রাব পেলাম।এই স্রাবে রক্তের কোন আভা বা অংশ দেখা যায় না।উল্লেখ্য আমার জরায়ুতে কিছুটা সমস্যা আছে এবং এমন সুতার মত হালকা হলদে বা অফ হোয়াইট স্রাব আমার প্রতি মাসে হায়েজ শেষ হওয়ার ৮ বা ১০ বা ১৫ বা ১৭ দিন পর থেকেই দেখা যায় মাঝে মধ্যে সাদা স্রাবের সাথেই, এবং স্রাবে রক্তের কোন আভা বা অংশ দেখা যায় না। যেহেতু আমার ছোট বেলা থেকে হওয়া অভ্যাসগত হায়েজের রক্তের সাথে এই স্রাবের মিল নাই আর ছোটবেলা থেকে হওয়া অভ্যাসগত হায়েজের মতই এখনও ২১-৩৫ তম দিনের মধ্যে প্রতিমাসে রক্তস্রাব(কালচে লাল রক্ত,
গাড়,
দুর্গন্ধযুক্ত,
তরল) হয় ।তাই আমাকে পরামর্শ দেয়া হয়েছিল-
"হালকা হলদে স্রাবকে হায়েজ ধরতে হবে না। তাই আপনার আগের অভ্যাস (২১-৩৫ দিনের ব্যবধানে ৭-১০ দিন রক্তস্রাব) অনুযায়ীই হায়েজ নির্ধারণ করবেন।

আপনি যখনই কালচে লাল, গাঢ় ও দুর্গন্ধযুক্ত রক্ত দেখবেন, তখন থেকে হায়েজ শুরু হবে।
হালকা হলদে স্রাব পবিত্রতা (طہر) এর অন্তর্ভুক্ত। এ অবস্থায় নামায, রোজা, কুরআন স্পর্শ করা ইত্যাদি জায়েয। (মারাকিল ফালাহ, ১/৮৬)"
প্রশ্ন ০১ঃ এখন তাহলে যে ৯তম দিনে হালকা হলদে রঙের বা অফ হোয়াইট স্রাব দেখছি এটাকে কি হায়েজ চলতেছে ধরব নাকি পবিত্রতা ধরব?
এমন স্রাব তো আমার পবিত্রতার সময়ও দেখা যায় মাঝে মধ্যে সাদা স্রাবের সাথেই।

প্রতিমাসেই হায়েজ শুরু হলে৫ বা ৬/৭ দিন কালচে লাল, গাঢ় ও দুর্গন্ধযুক্ত রক্ত থাকে এর পর বাদামি আবার হলুদ স্রাব থাকে যেখানে রক্তের আভা বা অংশ থাকে দেখেই বোঝা যায়।এরপর পূর্ণ সাদা স্রাব আসতে থাকে এবং মাঝে মধ্যে তরল সাদা স্রাবের সাথেই হালকা হলদে ঘন জেলির মত জমাট সামান্য স্রাব দেখা যায় ১০ দিনের ভিতরেই ।
প্রশ্ন ২ঃ তাহলে তখন হায়েজের শেষ কখন ধরব? যখন স্রাবে রক্তের আভা বা অংশ থাকে না এবং পূর্ণ সাদা স্রাব আসতে থাকে তখনি? নাকি এরপরেও ১০ দিনের ভেতরে সাদা স্রাবের সাথে হালকা হলদে বা অফ হোয়াইট স্রাব দেখলে তখন ও হায়েজ ধরব?অথচ সেই স্রাবে রক্তের কোন আভা বা অংশও থাকে না।দেখলেই বোঝা যায় ।
এমন স্রাব তো আমার পবিত্রতার সময়ও দেখা যায় মাঝে মধ্যে সাদা স্রাবের সাথেই।

Answer

উত্তর

সারসংক্ষেপ

প্রশ্নকারিণীর হায়েজের অভ্যাস ৬-১০ দিন। গত মাসে ৯ম দিনে শেষ হয়। এ মাসে ৫ জুন ফজরে হায়েজ শুরু হয়, ৬ষ্ঠ দিনে (১০ জুন) পূর্ণ সাদা স্রাব আসায় তিনি নামাজ শুরু করেন। কিন্তু ৯ম দিনে (১৩ জুন) দুপুরে ও আসরে কাপড়ে চেপে মুছার পর সামান্য হালকা হলদে/অফ-হোয়াইট, জেলির মতো স্রাব দেখেন, যাতে রক্তের কোনো আভা নেই। তার জরায়ুতে কিছু সমস্যা রয়েছে এবং এমন স্রাব তার পবিত্র অবস্থায়ও মাঝে মাঝে হয়। তার হায়েজের রক্ত সাধারণত কালচে লাল, গাঢ়, দুর্গন্ধযুক্ত ও তরল হয়।

প্রশ্ন ১: ৯ম দিনের এই হালকা হলদে স্রাব কি হায়েজের অংশ নাকি পবিত্রতা?

৯ম দিনের এই হালকা হলদে স্রাব কি হায়েজের অন্তর্ভুক্ত হবে। তবে যদি ধরনের স্রাব দশ দিন অতিক্রম করে সে ক্ষেত্রে আপনি পূর্বের মাসের অভ্যাস অনুপাতে এ মাসে হায়েজ ধরবেন।

প্রশ্ন ২: হায়েজের শেষ কখন ধরবেন? যখন পূর্ণ সাদা স্রাব আসে, নাকি ১০ দিনের মধ্যে হালকা হলদে স্রাব দেখলেও হায়েজ ধরবেন?

জবাব, যখন রক্ত বন্ধ হয় বা যখন পূর্ণ সাদা স্রাব আসে।


This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.