IOM-এ পড়ানো আকীদা সম্পর্কে

Faith and Belief · Hanafi

Question No: 1387
Questioner: Champa0395
Question Asked: 08 Jun 2026, 10:31 PM
Reviewed & Published: 08 Jun 2026, 10:46 PM
Views: 127
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by .

Question

আস-সালামু আলাইকুম।

বাংলাদেশ IOM এ কোন আকিদা পড়ানো হয়?

Answer

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

আই,ও,এম এটি একটি অনলাইন মাদ্রাসা,এটি শিক্ষা প্রতিষ্ঠান। কুরআন সুন্নাহর আলোকে প্রত্যেকটা বিষয়কে ব্যখ্যা করে থাকে। দারুল উলূম দেওবন্দ সহ বিশ্বের যত বিশুদ্ধ আকিদা সম্পন্ন প্রতিষ্টান রয়েছে, সেই সবগুলোকে আই,ও,এম, বিশেষ গুরুত্বর সাথে ফলো করে থাকে।

আহলে সুন্নত ওয়াল জামাত যা দুনিয়ার সর্বত্রই স্বীকৃত।যার অনুসারী উম্মাহর সিংহভাগ। সেই জামাতের অনুসরণ আই,ও,এম করে থাকে।

আহলে সুন্নাত ওয়াল জামাত শুধু দেওবন্দ নয়। এবং শুধুমাত্র আশায়েরা বা মাতুরিদি নয়,বরং বিশুদ্ধ আকিদার সবাই আহলে সুন্নাত ওয়াল জামাত। আই ও এম আহলে সুন্নত ওয়াল জামাতের সবাইকে শ্রদ্বা করে ও নাজাতপ্রাপ্ত হিসেবে মনে করে

’আবদুল্লাহ ইবনু ’আমর (রাঃ) হতে বর্ণিত। وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَيَأْتِيَنَّ عَلَى أُمَّتِي مَا أَتَى عَلَى بَنِي إِسْرَائِيلَ حَذْوَ النَّعْلِ بِالنَّعْلِ حَتَّى إِنَّ كَانَ مِنْهُمْ مَنْ أَتَى أُمَّهُ عَلَانِيَةً لَكَانَ فِي أُمَّتِي مَنْ يَصْنَعُ ذَلِكَ وَإِنَّ بَنِي إِسْرَائِيلَ تَفَرَّقَتْ عَلَى ثِنْتَيْنِ وَسَبْعِينَ مِلَّةً وَتَفْتَرِقُ أُمَّتِي عَلَى ثَلَاثٍ وَسَبْعِينَ مِلَّةً كُلُّهُمْ فِي النَّارِ إِلَّا مِلَّةً وَاحِدَةً قَالُوا وَمن هِيَ يَا رَسُولَ اللَّهِ قَالَ مَا أَنَا عَلَيْهِ وأصحابي» . رَوَاهُ التِّرْمِذِيّ তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ নিঃসন্দেহে আমার উম্মাতের ওপর এমন একটি সময় আসবে যেমন বনী ইসরাঈলের ওপর এসেছিল। যেমন এক পায়ের জুতা অপর পায়ের জুতার ঠিক সমান হয়। এমনকি বনী ইসরাঈলের মধ্যে যদি কেউ তার মায়ের সাথে প্রকাশ্যে কুকর্ম করে থাকে, তাহলে আমার উম্মাতের মধ্যেও এমন লোক হবে যারা অনুরূপ কাজ করবে। আর বনী ইসরাঈল ৭২ ফিরক্বায় (দলে) বিভক্ত হয়ে গিয়েছিল। আমার উম্মাত বিভক্ত হবে ৭৩ ফিরক্বায়। এদের মধ্যে একটি ব্যতীত সব দলই জাহান্নামে যাবে। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসূল! জান্নাতী দল কারা? উত্তরে তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, যার ওপর আমি ও আমার সাহাবীগণ প্রতিষ্ঠিত আছি, যারা তার উপর থাকবে। (মিশকাত-১৭১)

আমরা শাফেয়ী, মালেকী, সালাফী, হানাফী সকলকে সম্মান করি,সকলকেই হক মনে করি। কাহারো পরস্পর দ্বন্দ কে সমর্থন করিনা। আমরা সকল মুসলিমের ঐক্যে বিশ্বাসী।

আমরা আমাদের কথায়,ফতোয়াতে কোথাও ভিন্ন মাযহাবের/ভিন্ন মতানুসারীদের গালি দেইনা,সকলকে সম্মান করি।

সালাফী হানাফী সকলকেই আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অন্তর্ভুক্ত বলে বিশ্বাস করি।

আই ও এম বিশুদ্ধ আকিদা লালনকারী আহলে সুন্নত ওয়াল জামাতের অনুসরণকারী একটি প্রতিষ্টান।


This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.