শরীকি কুরবানির কোনো একজনের টাকা হারাম হলে কি কারো কুরবানি ই কবুল হবে না।

Qurbani-Slaughtering · Hanafi

Questioner: Faisal Ahmad
Question Asked: 31 May 2026, 02:53 PM
Reviewed & Published: 31 May 2026, 03:40 PM
Views: 45
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by .

Question

শরিকে কুরবানি দেয়ার পরে যদি জানা যায় যে কুরবানি দাতাদের একজন ইনসুরেন্স কোম্পানিতে চাকরি করেন (প্রশাসনিক কর্মকর্তা) তাহলে কি সবার কুরবানি বাতিল হয়ে যাবে? কোরবানির আগে বাকি শরিকরা কেউ কেউ জানলেও খেয়াল করেননি। কুরবানির আগে শরিকদের যিনি নেতা তিনি বিষয়টি জানলেও নিষেধাজ্ঞার বিষয়টি লক্ষ্য করে উঠতে পারেননি। একজন মহিলা শরিক বর্ণিত চাকরির বিষয়টি জানার পরে নিজের এক আত্মীয়ের কাছে এই সংশ্লিষ্ট নিষেধাজ্ঞার বিষয়ে মাসয়ালা শুনলেও নিজে আর বাকি শরিকদের এই সম্পর্কে কিছু জানাননি। কোরবানি হয়ে যাওয়ার পরে সকলে বিষয়টি নিয়ে সকলে সচেতন হয়েছে। এখন করণীয় কি?

Answer

উত্তর

সংক্ষিপ্ত বিধান

উক্ত কুরবানি বাতিল হয়নি। তবে কুরবানির শরিকগণের জন্য করণীয় নিম্নরূপ:

  1. ইনস্যুরেন্স কোম্পানিতে চাকরিরত ব্যক্তি (প্রশাসনিক কর্মকর্তা) – তার অংশের গোশত হারাম। তা কোনো অবস্থায় ভক্ষণ করা জায়েজ নয়। তাকে অবশ্যই ঐ অংশ গরু, কুকুর, বিড়াল বা অমুসলিমদের দিতে হবে অথবা মাটিতে পুঁতে ফেলতে হবে।
  2. অন্য শরিকগণ – তাদের নিজ নিজ অংশের গোশত হালাল এবং তারা তা ভক্ষণ করতে পারবেন। তবে যেহেতু তারা পূর্ব থেকে একজন শরীকের ইনস্যুরেন্স কম্পানির জবের কথা জানতেন, তাই তাদের কারোরই কুরবানি আদায় হবে না।
  3. সকলের জন্য করণীয় – একটি এক বৎসর বয়সের বকরির সমপরিমাণ মূল্য প্রত্যেককে সদকাহ করা।

আল্লাহ তাআলা আমাদের সবাইকে হালাল উপার্জন ও শরিয়তসম্মত আমলের তাওফিক দিন। আমিন।



This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.