ওলি ছাড়া বিবাহের হুকুম।

Marriage and Divorce · Ahle Hadith / Salafi

Question No: 9207
Questioner: Mahtim Chowdhury
Question Asked: 29 Nov 2026, 01:14 AM
Reviewed & Published: 29 Nov 2026, 06:56 AM
Views: 35
Tokens: 4,691
This answer is according to the 'Ahle Hadith / Salafi' school of thought.
This answer was reviewed and published by .

Question

আসসালামু আলাইকুম।

কেউ যদি কোনো নির্ভরযোগ্য আলেমের বক্তব্যের ওপর ভিত্তি করে এবং তাঁর ফতোয়া অনুসরণ করে ওলি ছাড়া বিয়ে করেন, যদিও রাসুলুল্লাহ ﷺ-এর ওলি ছাড়া বিয়ে নিষিদ্ধ হওয়ার সহিহ হাদিস সম্পর্কে জানতেন, তাহলে তাঁর বিয়ের বিধান কী হবে? বিয়েটি কি বাতিল (বাতিল নিকাহ) হিসেবে গণ্য হবে?

পরবর্তীতে মেয়ের ওলি মোহর নিয়ে আপত্তি জানালে এবং সামাজিকতা রক্ষার জন্য ওলিসহ আবার নতুন করে নিকাহ করলে সেই নিকাহের বিধান কী হবে?

এরপর বিস্তারিত গবেষণা করে যদি তাঁর কাছে রাসুলুল্লাহ ﷺ-এর সহিহ হাদিসের ভিত্তিতে জমহুর আলেমদের মত অধিক গ্রহণযোগ্য মনে হয়, যার মতে আগের বিয়ে বাতিল। তাহলে কি তিনি সেই মত গ্রহণ করে আমল করতে পারবেন? আগের বিয়ের জন্য কি তাঁকে তওবা বা ক্ষমা প্রার্থনা করতে হবে?

আর প্রথম ওলিবিহীন নিকাহে যদি কোনো তালাক দেওয়া হয়ে থাকে, তাহলে সেই তালাক কি পরবর্তীতে ওলিসহ সম্পন্ন নতুন নিকাহের ওপর কোনো প্রভাব ফেলবে?

দলিলসহ বিস্তারিত উত্তর জানালে উপকৃত হব।

জাযাকাল্লাহু খাইরান।
ওলি ছাড়া বিবাহে মেসেজে একবার "ok divorce" বলা হয়েছে "ok ne divorce" bola হয়েছে কিন্তু ডিভোর্স এর কোনো উদ্দেশ্য ছিলো না মনেহয় ৩বার বলা হয়েছে কিন্তু কিছু আলেম এর মতে ওয়ালি সহ বিয়ের পর বুঝতে পারি আগের বিয়ে অবৈধ ছিলো এবং তওবা করি এ ক্ষেত্রে কি বিধান? আমি সংসার নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছি আমি আপনারে কেমনে বুঝাই যে এই মুহূর্তে সংসার টিকিয়ে রাখা কি জরুরি কিন্তু আবার মনে আসে টিকিয়ে রাখা যাবে না আবার মনে আসে রাখি কিন্তু এখন আমার এসব মেয়ের পরিবার জানলে বিরাট টাকা চেয়ে বসবে যা এখন দেওয়ার মতো অবস্থা নাই
আর সবচেয়ে খারাপ লাগে কোনদিন আমার বিচ্ছেদ এর উদ্দেশ্য ছিলো না এবং কোন অবস্থায় বলছি লেখছি মেসেজ গুলো বুঝতেও পারতেছি না কিন্তু কোনদিন উদ্দেশ্য ছিলো না এগুলো দিয়ে বুঝাইতাম যে ডিভোর্স লেটার পাঠাই দিমু বিচ্ছেদ নগদ করমু এরকম কোনদিন বুঝাই নাই আবার আগের ভূলের জন্যে অনুতপ্ত ও আগে তেমন ধার্মিক ছিলাম না। আমি বিশ্বাস করেন শায়খ ২১ দিন থেকে ঘুম নেই অভিবাবক সহ বিয়ের পরও আগের বিয়ের কারণে সবাই ক্ষুব্ধ আমার উপরে আমি এখন এগুলা জানালে আমি আর বাঁচার কোনো রাস্তা পাবো না অনেক আলেম আমাকে নফসের পূজারী বলতেছেন কিন্তু আমি কোন সমস্যায় আছি আমি জানি
আমি অনেক আলেম এর মতে আগের বিয়ে বাতিল ধরেছি আবার অনেকে বলে হালালা করাই লাগবে এই অবস্থায়এখানে মাজহাবের মতপার্থক্য আছে অনেকে বলেন আমি হানাফী হলে অন্য কোনো মত গ্রহণ করতে পারবো না। আমি নফসের পূজারী এই সেই কিন্তু শায়েখ কেমনে বুঝাই আমি মেসেজ গুলো যে ওয়ালি ছাড়া বিবাহে লিখেছি সেটা জানতামই না বা এগুলোর জন্যে কোনো বিপদ হতে পারে সেটাও জানতাম না আমি জানতাম শুধু তালাক বললে নিয়ত লাগে না আর আগের বিয়েও অধিকাংশ মতে অবৈধ শায়েখ আমি কি করবো কিচ্ছু বুঝতেছি না ২৫ দিন থেকে ঘুম নেইইসলাম কি এই সংক্রান্ত বিষয়ে এতো কঠিন? শায়েখ আমার পুরো জীবন টা অগুছালো হয়ে গেছেঅনেক আলেম আগের বিয়ে বাতিল বলেছেন অভিবাবক সহ যেহুতু বিয়ে করেছি তাইলে সমস্যা হবে না কিন্তু আমার মনে ফতওয়া পাওয়ার পর আবার সন্দেহ জাগে যে মনেহয় কিছু বাদ দিয়েছি পরে আবার প্রশ্নে কিছু পরিবর্তন করে আবার প্রশ্ন করি এই অবস্থায় দিন যাইতাছে আমার!আসসালামুআলাইকুম এক অসহ্য ওয়াসওয়াসায় ভুগতেছি আপনারা পুরো বিষয় দেখে বিবেচনা করে উওর দিলে মনে করেন ফাইনাল ডিসিশন হিসেবে মেনে নিবো আসসালামুআলাইকুম

Answer

وعليكم السلام ورحمة الله وبركاته

★কেউ যদি কোনো নির্ভরযোগ্য আলেমের বক্তব্যের ওপর ভিত্তি করে এবং তাঁর ফতোয়া অনুসরণ করে ওলি ছাড়া বিয়ে করেন, যদিও রাসুলুল্লাহ ﷺ-এর ওলি ছাড়া বিয়ে নিষিদ্ধ হওয়ার সহিহ হাদিস সম্পর্কে জানতেন, তাহলে তাঁর বিয়ের বিধান কী হবে? বিয়েটি কি বাতিল (বাতিল নিকাহ) হিসেবে গণ্য হবে?

জবাবঃ- Ahle Hadith / Salafi মত অনুসারে তাদের বিবাহ বাতিল।

পরবর্তীতে মেয়ের ওলি মোহর নিয়ে আপত্তি জানালে এবং সামাজিকতা রক্ষার জন্য ওলিসহ আবার নতুন করে নিকাহ করলে সেই নিকাহের বিধান কী হবে?

জবাবঃ- Ahle Hadith / Salafi মত অনুসারে তাদের বিবাহ বাতিল।

এরপর বিস্তারিত গবেষণা করে যদি তাঁর কাছে রাসুলুল্লাহ ﷺ-এর সহিহ হাদিসের ভিত্তিতে জমহুর আলেমদের মত অধিক গ্রহণযোগ্য মনে হয়, যার মতে আগের বিয়ে বাতিল। তাহলে কি তিনি সেই মত গ্রহণ করে আমল করতে পারবেন? আগের বিয়ের জন্য কি তাঁকে তওবা বা ক্ষমা প্রার্থনা করতে হবে?

জবাবঃ- Ahle Hadith / Salafi মত অনুসারে তাদের বিবাহ যেহেতু বাতিল। সুতরাং এই মত তারা গ্রহণ করতে পারে।আগের বিয়ের পর স্বামী স্ত্রী সুলভে কথা বার্তা/আচরকরে থাকলে ধরনের বিবাহের জন্য তাঁকে তওবা বা ক্ষমা প্রার্থনা করতে হবে।

★আর প্রথম ওলিবিহীন নিকাহে যদি কোনো তালাক দেওয়া হয়ে থাকে, তাহলে সেই তালাক কি পরবর্তীতে ওলিসহ সম্পন্ন নতুন নিকাহের ওপর কোনো প্রভাব ফেলবে?

জবাবঃ- Ahle Hadith / Salafi মত অনুসারে তাদের বিবাহ যেহেতু বাতিল। সুতরাং প্রথম ওলিবিহীন নিকাহে যদি কোনো তালাক দেওয়া হয়ে থাকে, তাহলে সেই তালাক পরবর্তীতে ওলিসহ সম্পন্ন নতুন নিকাহের ওপর Ahle Hadith / Salafi মত অনুসারে কোনো প্রভাব ফেলবেনা।

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:

«لَا نِكَاحَ إِلَّا بِوَلِيٍّ» "ওলি ছাড়া কোনো বিবাহ নেই।" — [তিরমিজি: ১১০২, আবু দাউদ: ২০৮৫, ইবনে মাজাহ: ১৮৮১; শাইখ আল-আলবানি সহিহ বলেছেন]

আরও বলেছেন:

«أَيُّمَا امْرَأَةٍ نَكَحَتْ بِغَيْرِ إِذْنِ وَلِيِّهَا فَنِكَاحُهَا بَاطِلٌ» "যে নারী তার ওলির অনুমতি ছাড়া বিবাহ করে, তার বিবাহ বাতিল।" — [আবু দাউদ: ২০৮৩, তিরমিজি: ১১০২; আল-আলবানি সহিহ বলেছেন]

শাইখ ইবনে উসাইমিন রহ. বলেন: "সঠিক মত হলো ওলি ছাড়া বিবাহ বাতিল।" [আশ-শারহুল মুমতি', ১২/৫৩]

শাইখ ইবনে বায রহ. ও শাইখ আল-ফাওযান হাফি.-ও এই মতই দিয়েছেন।

والله أعلم بالصواب


This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.