একই সময়ে দুই পক্ষের সাথে বিয়ের প্রস্তাব এগিয়ে নেওয়া ইসলামী দৃষ্টিতে কেমন?

Family Life · Hanafi

Question No: 9168
Questioner: Tauhida Tina
Question Asked: 28 Nov 2026, 09:51 AM
Reviewed & Published: 29 Nov 2026, 06:34 AM
Views: 52
Tokens: 2,873
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by .

Question

আসসালামু আলাইকুম।
আমার একটা প্রস্তাব এর কথা চলতেছিল।যদিও কিছু সমস্যা ছিল আর শুধু সিভি দেয়া নেয়া হইছিল।দুই পক্ষের সিভি পছন্দ হওয়ায় দেখতে আসে শুক্রবার বিকালে।ওইদিন ই আরেক জায়গা থেকে প্রস্তাব আসে যে রাতেই আরেক জায়গা থেকে দেখতে আসবে।কারন ছেলে ঢাকা থাকে সেখানে চলে যাবে।সেখানেও শুধু সিভি দেয়া নেয়া হইছে।পরে আব্বু আম্মু উনারেও আসতে বলছে যদিও আমার তেমন ইচ্ছা ছিল না বিষয় টা নিয়ে।ত দুই পক্ষের সাথেই বিষয় টা এমন ছিল দেখে কথা বলে পছন্দ হলে পরবর্তীতে আগাবে।এভাবে প্রস্তাব আগানো ঠিক হলো কিনা।যা মনে হচ্ছে এক জায়গাতেও বিয়ে হবে না।আমার তেমন প্রস্তাব ই আসেনা।দুই জায়গা থেকে একসাথে আসায় আব্বু আম্মু রাজি হয়ে গেছে ভাবছে কারো সাথে ই ত কথা তেমন আগায় নি তাই দেখে যাক।এভাবে আগানো উচিত হইছে কিনা?উচিত না হলে কিভাবে আগানো দরকার ছিল।

Answer

وعليكم السلام ورحمة الله وبركاته

উত্তর

প্রশ্নে উল্লেখিত কাজটি ঠিক হয়নি। একজনের সাথে আলোচনা করে দেখা সাক্ষাৎ ও তার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগ পর্যন্ত তার অনুমতি ছাড়া আরেকজনের সাথে আলোচনার কোন বৈধতা শরীয়তে যেতে নেই।

ইবনু ’উমার (রাঃ)] হতে বর্ণিত।

وَعَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَبِعِ الرَّجُلُ عَلَى بَيْعِ أَخِيهِ وَلَا يَخْطِبْ عَلَى خِطْبَةِ أَخِيهِ إِلَّا أنْ يأذَنَ لَهُ» . رَوَاهُ مُسلم

তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কোনো লোক তার মুসলিম ভাইয়ের বেচাকেনার কথার বলার সময় নিজে বেচাকেনার কথা উত্থাপন করতে পারবে না। আর কোনো মুসলিম ভাইয়ের বিয়ের প্রস্তাবের উপর নিজে বিয়ের প্রস্তাব দিতে পারবে না। তবে হ্যাঁ, যদি ঐ ভাই তা অনুমতি দেয়, তাহলে পারবে।(মিশকাত-২৮৫০)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী বোন! একজন মুসলিম ভাই কোনো একজন মেয়েকে বিয়ের প্রস্তাব দিলো, এই প্রস্তাব ঝুলন্ত থাকাবস্থায় অন্য ভাইর জন্য বিয়ের প্রস্তাব দেওয়া জায়েয হবে না। হ্যা, যদি কোনো মেয়েকে কোনো ভাই প্রস্তাব দেয়,এই প্রস্তাবের বিষয়টা অন্য পাত্রের জানা না থাকলে,তখন তিনি ওই মেয়েকে প্রস্তাব দিতে পারবেন।এতে ঐ পাত্রের গোনাহ হবে না।

যদি প্রথম প্রস্তাবের পাত্রের সাথে বিয়ের কথা পাকাপাকি না হয়, এমনি শুধু দেখাদেখি হয় (হ্যা/না সিদ্ধান্ত নেয়া অবস্থায় থাকে) এর মধ্যে যদি অন্য কোনো পাত্র প্রস্তাব দিয়ে দেয় এবং দ্বীনদারিতায় যদি উভয় পাত্র সমান থাকে তবে দ্বিতীয় পাত্র আর্থিক সচ্ছলতা এবং সামাজিক অবস্থানে প্রথম পাত্রের চেয়ে উত্তম হয়,তাহলে তখন পাত্রী পক্ষের জন্য দ্বিতীয় পাত্র গ্রহণ করার সিদ্বান্ত নেয়া জায়েজ হতে পারে।


This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.