স্বামী 'তোকে ছাইড়া দিলাম' বললে কি তালাক পতিত হয়?

Marriage and Divorce · Hanafi

Question No: 9025
Questioner: Ummey Maliha
Question Asked: 25 Nov 2026, 03:19 PM
Reviewed & Published: 25 Nov 2026, 08:19 PM
Views: 49
Tokens: 3,035
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by .

Question

আমি আমার স্বামীর উপর ওর কিছু ব্যাপার এ অসন্তুষ্ট,,,,পরে আমি বললাম আমি তোমার সংসার করবনা।বলা বাহুল্য সামান্য কারনে সে আমাকে আগে এক বছর আগে ১বার,১মাস আগে একবার,২তালাক দিয়েছে।।এজন্য আমি তাকে ভরসা করতে পারিনি,,কারন সারাজীবন যতবার ঝগড়া হয়েছে ঝগড়া কার না হয়।।আজ পর্যন্ত বেইমানি করিনি কিন্তু যতবারই ঝগড়া হইছে ততবারই তালাক দিয়ে দিব হুমকি দিত।।পরে ওরে বুঝাইলাম যে আমাদের ২তালাক হয়ে গেলে সাবধানে উচ্চারণ করবে এইসব বিষয়।।।ও পরোয়া করলোনা।।এজন্য আমার ওর প্রতি ভরষা নষ্ট হয়ে গেছিল।।পরে আরেকদিন ঝগড়া হলে বললাম আমি তোমার সংসার করবোনা তোমার উপর আমার ভরষা হয়না ।তখন সে বলে তাহলে যা তোকে ছাইড়া দিলাম।।এখন এটা কি ৩তালাকে পতিত হইছে?এখনে একটা মসজিদ এর ইমাম এর কাছে গেছি উনি বলেছে আগের ২বার যেহেতু তালাক দিলাম উচ্চারন করছে সেগুলা ২তালাক হইছে কিন্তু "ছাইড়া দিলাম" এটা নাকি তালাক হয়নাই।।কিন্তু আমার জ্ঞান অনুযায়ী আমি এই মাসয়ালার সত্যতা পাচ্ছিনা।।এটা কি আসলেই তালাক হয়েছে???

Answer

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

উত্তর

প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনার উপর ৩ তালাক পতিত হয়েছে।

শরয়ী হালালাহ ব্যাতিত ঘর সংসার করার কোনো অপশন নেই।

হাদীস শরীফে এসেছেঃ

حَدَّثَنَا كَثِيرُ بْنُ عُبَيْدٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَالِدٍ، عَنْ مُعَرِّفِ بْنِ وَاصِلٍ، عَنْ مُحَارِبِ بْنِ دِثَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " أَبْغَضُ الْحَلاَلِ إِلَى اللَّهِ تَعَالَى الطَّلاَقُ " .

কাসীর ইবন উবায়দ .......... ইবন উমার (রাঃ) নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্ তা‘আলার নিকট নিকৃষ্টতম হালাল বস্তু হল তালাক।

(আবূ দাউদ ২১৭৮, ইরওয়া ২০৪০, যইফ আবু দাউদ ৩৭৩-৩৭৪, আর-রাদ্দু আলাল বালীক ১১৩।)

'তোমাকে ছেড়ে দিলাম' ‘তোমাকে মুক্ত করে দিলাম’ বা ‘স্বাধীন করে দিলাম’ শব্দগুলো প্রচলনে সারীহ বা স্পষ্ট তালাকের স্থলে ব্যবহার হয়ে থাকে।

আর সারীহ তালাকের ক্ষেত্রে নিয়তের প্রয়োজন হয় না। বরং যদি কেউ স্ত্রীকে কেবল ভয় দেখানোর উদ্দেশ্যেও এজাতীয় কথা বলে তাহলেও এর দ্বারা তালাক হয়ে যায়। (জামিউল ফাতাওয়া ১০/১২০ কিতাবুন নাওয়াযিল ৯/২৯৩, ২৯৬, ২৯৯, ৩০০)

যে সকল শব্দ স্পষ্টভাবে তালাককে বুঝায়, সে সকল শব্দ দ্বারা তালাক দিলে তালাক পতিত হওয়ার জন্য নিয়তের প্রয়োজন পড়ে না। আমাদের দেশে ‘ছেড়ে দিলাম’ -এর দ্বারা তালাক বুঝায়। কাজেই এ কথা বললে তালাক পতিত হওয়ার জন্য নিয়তের কোনো প্রয়োজন পড়বে না। (রদ্দুল মুহতার ৪/৫৩০; ফাতওয়া হিন্দিয়া ১/৩৭৯)

سرحتك وهو “رها كردم” لأنه صار صريحا فى العرف (رد المحتار، كتاب الطلاق، باب الكنايات-4/530)

সারমর্মঃ- ছেড়ে দিলাম বাক্যটি আমাদের উরুফের মধ্যে সরিহ বাক্য হয়ে গিয়েছে।

اذا قال الرجل لامرأته: “بهشتم ترا از زنى” فاعلم بأن هذه اللفظة استعملها أهل خراسان وأهل العراق فى الطلاق، وأنها صريحة عند أبى يوسف حتى كان الواقع بها رجعيا ويقع بدون النية (الفتاوى الهندية، كتاب الطلاق، الفصل السابع فى الطلاق بألفاظ الفارسية-1/379، جديد-1/447، الفتاوى التاتارخانية-4/463، رقم-6678) সারমর্মঃ- কেহ যদি তার স্ত্রীকে ছেড়ে দিলাম হলে,তাহলে এটিকে খোরাসান বাসী ও ইরাক বাসীগন তালাকের বাক্যের অন্তর্ভুক্ত বলেন। আবু ইউসুফ রহঃ এর নিকটে এটি সরীহ শব্দ। এর দ্বারা রজয়ী তালাক পতিত হবে। এবং নিয়ত ছাড়াই তালাক পতিত হবে।

وقال أبو يوسف: إذا قال: بهشتم ان زن، أو قال: ان زن بهشتم، فهى طالق نوى الطلاق أو لم ينو، وتكون تطليقة رجعية (بدائع الصنائع-3/163) সারমর্মঃ- ইমাম আবু ইউসুফ রহঃ বলেছেন,কেহ যদি তার স্ত্রীকে ছেড়ে দিলাম বলে,তাহলে তালাক পতিত হবে। তালাকের নিয়ত করুক বা না করুক। আর এর দ্বারা রজয়ী তালাক পতিত হবে।


This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.