রোজার নিয়ত কখন করতে হয়?

Family Life · Hanafi

Question No: 8965
Questioner: 0116 Sauda
Question Asked: 24 Nov 2026, 12:10 PM
Reviewed & Published: 24 Nov 2026, 02:38 PM
Views: 59
Tokens: 1,695
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by .

Question

আসসালামু আমি কাল রাত ১ বা ২ টার দিকে ঘুম আসছি তো রোজা থাকবে বলে একটু পানি খেলাম বললাম আল্লাহ আর জাগনা না পেলে রোজা টা কবুল করেনিও কিন্তু ফজরে উঠতে পারি নাই উঠব উঠব করে ৬:৩০ বেজে গেছে নামাজ ও পড়তে পারলাম না আমার কী রোজা টা হবে না

Answer

وعليكم السلام ورحمة الله وبركاته

উত্তর

প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনার রোযা হবে।

রমজানের রোজা, নির্দিষ্ট মানতের রোজা ও নফল রোজার নিয়ত রাত থেকে শুরু করে দ্বিপ্রহরের পূর্ব পর্যন্ত করা যাবে। হাদীস শরীফে এসেছে-

عَنْ سَلَمَةَ بْنِ الأَكْوَعِ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم بَعَثَ رَجُلاً يُنَادِي فِي النَّاسِ، يَوْمَ عَاشُورَاءَ " أَنْ مَنْ أَكَلَ فَلْيُتِمَّ أَوْ فَلْيَصُمْ، وَمَنْ لَمْ يَأْكُلْ فَلاَ يَأْكُلْ ".

সালমা ইবনু আকওয়া রা. থেকে বর্ণিত যে, ‘আশূরা (আশুরা/আসুরা/আসূরা)র দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যাক্তিকে এ বলে লোকদের মধ্যে ঘোষণা দেওয়ার জন্য পাঠালেন, যে ব্যাক্তি খেয়ে ফেলেছে সে যেন পূর্ণ করে নেয় অথবা বলেছেন, সে যেন সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম) আদায় করে নেয় আর যে এখনো খায়নি সে যেন আর না খায়। সহীহ বুখারী, ১৮০২

, আর রমজানের কাজা, সাধারণ মানত, কাফফারা ও যিহারের কাফফারা রোজার নিয়ত রাতে না করলে রোজা বিশুদ্ধ হবে না।

হাদীস শরীফে এসেছে। উম্মুল মুমিনীন হাফসা রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-

من لم يجمع الصيام قبل الفجر فلا صيام له.

যে ব্যক্তি ফজরের আগে রোযা রাখার নিয়ত করবে না তার রোযা (পূর্ণাঙ্গ) হবে না। সুনানে আবু দাউদ ১/৩৩৩

  • রাসূলুল্লাহ ﷺ বলেছেন: "যে ব্যক্তি রাতেই রোজার নিয়ত করল না, তার রোজা নেই।"

— সুনানে আবু দাউদ, হাদিস ২৪৫৪; সুনানে তিরমিজি, হাদিস ৭৩০; সুনানে নাসাঈ


This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.