আহলে হাদীস মতানুসারে এক বৈঠকে তিন তালাক।
Family Life · Ahle Hadith / Salafi
Question
Answer
এক বৈঠকে তিন তালাক: কত তালাক পতিত হবে?
আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট করা প্রয়োজন: প্রশ্নে উল্লেখিত ছুরতে হানাফি মাযহাব সহ জমহুর উলামায়ে কেরামদের মতে ৩ তালাকই পতিত হবে।
আল্লাহ তা'আলা বলেন:
"তালাক দুইবার। অতঃপর হয় যথাবিধি রাখবে, নয়তো সৌজন্যের সাথে ছেড়ে দেবে।" (সূরা আল-বাকারাহ: ২২৯)
"অতঃপর যদি সে তাকে তালাক দেয় (তৃতীয়বার), তবে তারপর সে তার জন্য হালাল হবে না, যতক্ষণ না সে অন্য স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।" (সূরা আল-বাকারাহ: ২৩০)
রাসূলুল্লাহ ﷺ বলেন:
"তিনটি জিনিস যা ঠাট্টায়ও কার্যকর এবং গুরুত্বের সাথে তো আরও কার্যকর: তালাক, বিবাহ এবং ক্রয়-বিক্রয়।" (তিরমিযী: ১১৮৪, আবু দাউদ: ২১৯৪ — শাইখ আল-আলবানী সহীহ বলেছেন)
"অতঃপর যদি সে তাকে তালাক দেয়, তবে তারপর সে তার জন্য হালাল হবে না, যতক্ষণ না সে অন্য স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। অতঃপর যদি সে (দ্বিতীয় স্বামী) তাকে তালাক দেয় এবং তারা আল্লাহর সীমা প্রতিষ্ঠা করতে পারবে বলে মনে করে, তবে তাদের (প্রথম স্বামী-স্ত্রীর) পুনরায় একত্রিত হওয়ায় কোনো দোষ নেই।" (সূরা আল-বাকারাহ: ২৩০)
★তবে আহলে হাদীস মত অনুসারে এক তালাক পতিত হয়েছে।
★আপনি যেহেতু আহলে হাদীসদের মত জানতে চেয়েছেন,সুতরাং আহলে হাদীস মত অনুসারে আপনার প্রশ্নের জবাবঃ-
১। এক্ষেত্রে এক তালাক কার্যকর হবে। ২। তাদের পুনঃ মিলন সম্ভব। ইদ্দতের মধ্যে হলে রজ'আতের মাধ্যমে। আর ইদ্দতকাল অতিবাহিত হওয়ার পর ফিরিয়ে নিতে চাইলে নতুন৷ করে বিবাহ পড়িয়ে নিতে হবে।
৩। আহলে হাদীস মত অনুসারে সমাধান দেয়া হয়েছে। ৪। ইদ্দতের মধ্যে ফিরিয়ে নিতে চাইলে রজ'আতের মাধ্যমে ফিরিয়ে নেয়া যাবে। আর ইদ্দতকাল অতিবাহিত হওয়ার পর ফিরিয়ে নিতে চাইলে নতুন৷ করে বিবাহ পড়িয়ে নিতে হবে।