কুড়িয়ে পাওয়া টাকার মালিকের সাথে যোগাযোগ, হেনস্তা, ক্ষমা চাওয়া সংক্রান্ত মাসায়ালা।

Faith and Belief · Hanafi

Question No: 8863
Questioner: MD Hemal Akhand
Question Asked: 22 Nov 2026, 06:58 AM
Reviewed & Published: 22 Nov 2026, 11:30 AM
Views: 45
Tokens: 2,788
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by .

Question

কিছু বিশয় জানতে চাই
১. কেও টাকা পেলে জুগাজুগ সম্ভব না হলে কি করব
২. যদি জুগাজুগ এ অনক হেনস্তা পুহাতে হয় তাকা দিতে কি করব
৩. ছুট অনেক ভুল হয় এর জন্য সবার কাছে ক্ষমা চাওয়া আবসসক?
৪. পরিবারের কাকা, ফুফু এদের কাছে আম্র ভুল হতে পারে। এর জন্য ডিরেক্ট বলতে হবে মাফ চাওয়ার কথা। নাকি সুসম্পরক রাখলেই হবে

Answer

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

(০১) যদি সেই টাকা ১০ দিরহাম বা তার বেশি মূলের হয়,তাহলে এক বছর ঘোষণা দেবে।

এর চেয়ে কম হলে তথা ৪ হাজারের নিচে হলে সে ক্ষেত্রে যতদিন মালিককে খুঁজে না পাওয়া যায় ততদিন খোঁজাখুঁজি করতে হবে।

যখন নিরাশ হয়ে যাবে যে কোনভাবে মালিককে পাওয়া যাচ্ছে না, তখন আর খোঁজাখুঁজি জরুরত হবে না, সেটি গরীব মিসকিন এর মাঝে দান করে দেওয়া যাবে।

তারপর যদি কোনদিন মালিক কে আবার পাওয়া যায়, তখন নিজের থেকে সে টাকা দিয়ে দিতে হবে তাকে।

কুড়িয়ে পাওয়া সম্পদ সম্পর্কে বলা হয়েছে যে তার মুল মালিকের খোজ করে তাকে ফিরিয়ে দিতে হবে।

হাদীস শরীফে এসেছেঃ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا أَبُو بَكْرٍ الْحَنَفِيُّ، أَخْبَرَنَا الضَّحَّاكُ بْنُ عُثْمَانَ، حَدَّثَنِي سَالِمٌ أَبُو النَّضْرِ، عَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ، عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم سُئِلَ عَنِ اللُّقَطَةِ فَقَالَ " عَرِّفْهَا سَنَةً فَإِنِ اعْتُرِفَتْ فَأَدِّهَا وَإِلاَّ فَاعْرِفْ وِعَاءَهَا وَعِفَاصَهَا وَوِكَاءَهَا وَعَدَدَهَا ثُمَّ كُلْهَا فَإِذَا جَاءَ صَاحِبُهَا فَأَدِّهَا "

যাইদ ইবনু খালিদ আল-জুহানী (রাঃ) হতে বর্ণিত আছে, কোন হারানো জিনিস প্রাপ্তি প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলে তিনি বললেনঃ এক বছর না হওয়া পর্যন্ত এর ঘোষণা দিতে থাক। যদি সনাক্তকারী কোন লোক পাওয়া যায় তাহলে তাকে তা ফিরত দাও। এর ব্যতিক্রম হলে তুমি এর থলে ও থলের বন্ধনী সঠিকভাবে চিনে রাখ এবং এর মধ্যকার জিনিস গণনা করার পর কাজে ব্যবহার কর। তারপর মালিক এসে গেলে এটা তাকে ফিরিয়ে দিও। (ইবনে মা-জাহ (২৫০৭),তিরমিজি ১৩৭৩.)

যদি বস্তুটির মূল্য ১০ দিরহামের কম হয়, তাহলে কয়েকদিন ঘোষণা দিবে।

পক্ষান্তরে ১০ দিরহাম বা তার বেশি হলে এক বছর ঘোষণা দেবে।

যদি কুড়ানো বস্তু এমন প্রকৃতির হয় যে, মালিক তা খোঁজ করবে না, যেমন দানা বা ডালিমের খোসা তাহলে নেওয়া ফেলে রেখে যাওয়া মুবাহ।

এমনকি ঘোষণা করা ছাড়াই তা দ্বারা উপকৃত হওয়া বৈধ হবে। এর সপক্ষে হাদিসে এসেছে, আনাস (রা.) বলেন, 'রাসুলুল্লাহ (সা.) পথ দিয়ে যাওয়ার সময় একটি খেজুর দেখতে পেলেন, তিনি বললেন, যদি সদকার খেজুর হওয়ার সম্ভাবনা না থাকত, তবে আমি অবশ্যই তা ভক্ষণ করতাম।' (বোখারি : ২৪৩১)।

মূল হাদীসটি হলো

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مَنْصُورٍ، عَنْ طَلْحَةَ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ مَرَّ النَّبِيُّ صلى الله عليه وسلم بِتَمْرَةٍ فِي الطَّرِيقِ قَالَ " لَوْلاَ أَنِّي أَخَافُ أَنْ تَكُونَ مِنَ الصَّدَقَةِ لأَكَلْتُهَا ". وَقَالَ يَحْيَى حَدَّثَنَا سُفْيَانُ حَدَّثَنِي مَنْصُورٌ وَقَالَ زَائِدَةُ عَنْ مَنْصُورٍ عَنْ طَلْحَةَ حَدَّثَنَا أَنَسٌ.

মুহাম্মদ ইবনু ইউসুফ (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় পড়ে থাকা খেজুরের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি বললেন, আমার যদি আংশকা না হত যে এটি সা’দকার খেজুর তা হলে আমি এটা খেতাম।

(০২) এক্ষেত্রেও যোগাযোগ করতে হবে। মালিককে খুজতে হবে।

তার জন্য টাকা রাস্তা থেকে উঠিয়ে নেয়া কোনোক্রমেই উচিত হয়নি।

মালিক খুজে পাওয়া না গেলে সেক্ষেত্রে ফকির মিসকিনকে দান করে দিবে।

(০৩) এতে কাহারো হক নষ্ট হইলে অবশ্যই ক্ষমা চাইতে হবে।

৪. পরিবারের কাকা, ফুফু—তাদের কাছে ভুল হলে সরাসরি ক্ষমা চাওয়ার কথা বলতে হবে, নাকি সুসম্পর্ক রাখলেই হবে?

এখানে ফিকহের মূলনীতি হলো:

  • যদি ভুলটি তাদের হক বা সম্মান সম্পর্কিত হয় (যেমন তাদের সাথে দুর্ব্যবহার, গালি, অপমান, তাদের সম্পদে ক্ষতি), তাহলে সরাসরি ক্ষমা চাওয়া বা হক ফিরিয়ে দেওয়া আবশ্যক। কারণ হাদিসে বান্দার হক মিটানোর নির্দেশ আছে।
  • যদি ভুলটি সাধারণ বা সামান্য হয় (যেমন কথা কম বলা, দূরত্ব রাখা), তাহলে সুসম্পর্ক বজায় রাখা, সালাম দেওয়া, খোঁজখবর নেওয়া, উপহার দেওয়া—এসবই যথেষ্ট। সরাসরি "মাফ চাই" না বললেও চলবে, তবে সরাসরি বলা উত্তম ও নিরাপদ।

হানাফি ফিকহের মূলনীতি:

"الأصل في حقوق العباد أنها لا تسقط إلا بالإبراء أو الأداء" — "বান্দার হক কেবল মাফ বা আদায় ছাড়া মাফ হয় না।" (আল-হিদায়া, কিতাবুল গাসব)

রেফারেন্স: ফাতাওয়া উসমানি, খণ্ড ৩, "হকুকুল ইবাদ"; ইমদাদুল ফাতাওয়া, খণ্ড ৪; মা'আরিফুল কুরআন, সূরা হুজুরাতের তাফসির।

সারকথা: হক নষ্ট হলে সরাসরি ক্ষমা চাওয়া বা হক ফিরিয়ে দেওয়া আবশ্যক। সাধারণ ভুলে সুসম্পর্ক ও ভালো আচরণই যথেষ্ট, তবে সরাসরি ক্ষমা চাওয়া সর্বোত্তম।


This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.