খোলা তালাক সংক্রান্ত
Marriage and Divorce · Ahle Hadith / Salafi
Question
আমি একটি গুরুত্বপূর্ণ পারিবারিক মাসআলা জানতে চাই।
আমার স্বামীর সঙ্গে আমার বিবাহ হয়েছে কোর্ট ম্যারেজ এর মাধ্যমে পরিবারের অজান্তে 7বছর আগে।
বনিবনা না হওয়ায় গতকাল আমি WhatsApp-এ আমার স্বামীকে লিখেছি, "আমি খুলা তালাক চাচ্ছি।" উত্তরে তিনি লিখেছেন, "Accepted."
আমি আমার দেনমোহর মাফ করে দিয়েছি।
আমার প্রশ্ন:
১. এই WhatsApp কথোপকথনের মাধ্যমে কি হানাফি শরিয়ত অনুযায়ী আমাদের খুলা কার্যকর হয়েছে?
২. দেনমোহর মাফ করার কারণে কি খুলার শর্ত পূরণ হয়েছে?
৩. আমার ইদ্দত কখন থেকে শুরু হবে এবং কতদিন পালন করতে হবে?
৪. এখন কি আমাদের বৈবাহিক সম্পর্ক সম্পূর্ণ শেষ?
দয়া করে হানাফি ফিকহ অনুযায়ী বিস্তারিত মাসআলাটি জানাবেন যেহেতু আমার স্বামী হানাফি।
জাযাকাল্লাহু খাইরান।
Answer
وعليكم السلام ورحمة الله وبركاته
প্রশ্নের বিবরণ মতে আপনি খোলা তালাক চেয়েছেন, স্বামী সেটি গ্রহণ করেছে, বাকি আপনার স্বামী এখন আপনাকে তালাক দেয়নি।
সুতরাং এখনো তালাক পতিত হয়নি, ইদ্দত পালনের তো প্রশ্নই উঠে না।
আপনার স্বামী আপনাকে এখন যদি তালাক দেয় অথবা কাজী বা আদালতে শরণাপন্ন হয়ে টাকার বিনিময়ে আপনার স্বামী হতে যদি তারা আপনাকে তালাক নিয়ে দেয়, তবেই তালাক পতিত হবে।
এরপরে ইদ্দত কাল অতিবাহিত হওয়ার পর আপনি অন্যত্রে বিবাহ বসতে পারেন।
খুলার বৈধতা কুরআনে আছে:
"তোমাদের জন্য বৈধ নয় যে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে তাদের দেয়া সম্পদের কিছু ফিরিয়ে নেবে, তবে যদি উভয়ে আল্লাহর সীমা রক্ষা করতে না পারে। অতঃপর যদি তোমরা আশঙ্কা কর যে, তারা উভয়ে আল্লাহর সীমা রক্ষা করতে পারবে না, তবে স্ত্রী যা দেবে তাতে উভয়ের কোনো গুনাহ নেই।" (সূরা বাকারা ২:২২৯)
হাদীসে সাবিত ইবনু কায়স (রাদিয়াল্লাহু আনহু)-এর স্ত্রীর ঘটনা আছে, যিনি নবী ﷺ-এর কাছে খুলার অনুমতি চেয়েছিলেন এবং বাগানের প্রতিদান ফিরিয়ে দিতে সম্মত হয়েছিলেন। নবী ﷺ বলেছিলেন: "তুমি তার বাগানটি তাকে ফিরিয়ে দাও এবং সে তোমাকে তালাক দিয়ে দেবে।" (সহীহ বুখারী ৫২৭৩)
খুলার মূল ভিত্তি হলো স্ত্রী কর্তৃক কিছু বিনিময় প্রদান করা (সূরা বাকারা ২:২২৯)। আপনি দেনমোহর মাফ করেছেন — এটি বৈধ বিনিময়। ইবনু তাইমিয়্যাহ (রহিমাহুল্লাহ) বলেছেন: "খুলার বিনিময় যেকোনো সম্পদ হতে পারে, তা দেনমোহর হোক বা অন্য কিছু।" (মাজমুউল ফাতাওয়া, ৩২/২৮১)
والله أعلم بالصواب