প্রথম স্বামী তালাক না দিলে ৫–৬ বছর যোগাযোগ না থাকলে অন্যত্রে বিবাহ বসা যাবে?
Marriage and Divorce · Hanafi
Question
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
হুজুর, একটি গুরুত্বপূর্ণ পারিবারিক ও শরিয়তসংক্রান্ত বিষয়ে সঠিক মাসআলা জানতে চাই।
**প্রথম বিয়ের বিবরণ:**
১. একজন প্রাপ্তবয়স্ক মেয়ে প্রথমে একজন ছেলেকে বিয়ে করে।
২. বিয়ের সময় ছেলে ও মেয়ে দুজনেই কবুল বলেছিল।
৩. একজন হুজুর উপস্থিত থেকে সঠিকভাবে বিয়ে পড়িয়েছিলেন।
৪. মেয়ের পক্ষ থেকে ২ জন এবং ছেলের পক্ষ থেকে ২ জন সাক্ষী উপস্থিত ছিলেন।
৫. উপস্থিত লোকজন ছেলে-মেয়ের কবুল বলা শুনেছিলেন।
৬. মেয়ের পরিবারের কেউ সরাসরি বিয়েতে উপস্থিত ছিলেন না, তবে মেয়ের পরিবার বিয়ের বিষয়টি জানত।
৭. কাবিননামা হয়েছিল কি না, তা নিশ্চিতভাবে জানা নেই।
৮. বিয়ের পর তারা প্রায় ৪–৫ দিন বা তার বেশি সময় স্বামী-স্ত্রী হিসেবে সংসার করেছে এবং তাদের মধ্যে শারীরিক সম্পর্কও হয়েছিল।
**প্রথম বিয়ের পরবর্তী ঘটনা:**
১. কিছুদিন পর মেয়েটি পারিবারিক কারণে প্রথম স্বামীকে ছেড়ে অন্য জায়গায় চলে যায়।
২. এরপর তাদের মধ্যে প্রায় ৫–৬ বছর কোনো যোগাযোগ নেই।
৩. প্রথম স্বামী কখনো মেয়েটিকে তালাক দেয়নি এবং কোনো তালাকের কথাও বলেনি।
৪. প্রথম বিয়ের কোনো তালাক, খোলা বা শরিয়তসম্মত বিচ্ছেদ হয়নি
**দ্বিতীয় বিয়ের বিবরণ:**
১. মেয়েটি প্রথম বিয়ের পর নিজের ইচ্ছায় অন্য একজন ছেলেকে বিয়ে করে।
২. দ্বিতীয় বিয়ের তারিখ ১২ এপ্রিল ২০২৩..
৩. দ্বিতীয় বিয়েটি ফোনের মাধ্যমে সম্পন্ন হয়।
৪. কবুল বলার সময় ছেলে ও মেয়ের উভয় পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
৫. মেয়ের পক্ষ থেকে ২ জন এবং ছেলের পক্ষ থেকে ২ জন সাক্ষী ছিলেন।
৬. ছেলে ও মেয়ে ফোনে কবুল বলেছিল।
৭. দুই পরিবারই তাদের স্বামী-স্ত্রী হিসেবে মেনে নিয়েছে।
৮. দ্বিতীয় বিয়ের পরও ছেলেটি এখন পর্যন্ত বাংলাদেশে আসেনি।
৯. মেয়েটির সঙ্গে ছেলেটির সরাসরি সামনাসামনি দেখাও হয়নি এবং তাদের মধ্যে কোনো শারীরিক সম্পর্কও হয়নি।
**হুজুরের কাছে আমার প্রশ্ন:**
১. প্রথম বিয়েটি কি শরিয়ত অনুযায়ী বৈধ হয়েছিল?
২. প্রথম স্বামী তালাক না দিলে এবং ৫–৬ বছর যোগাযোগ না থাকলে প্রথম বিয়ে কি বহাল থাকে?
৩. প্রথম বিয়ের কোনো বিচ্ছেদ না ঘটিয়ে ১২এপ্রিল ২০২৩তারিখে ফোনের মাধ্যমে দ্বিতীয় বিয়ে করলে সেই বিয়েটি কি শরিয়ত অনুযায়ী বৈধ হয়েছে?
৪. দ্বিতীয় বিয়েতে দুই পরিবারের উপস্থিতি, সাক্ষী ও ফোনে কবুল বলার কারণে বিয়েটি বৈধ হওয়ার শর্ত পূরণ হয়েছে কি?
৫. বর্তমানে মেয়েটির শরিয়তসম্মত বৈবাহিক অবস্থান কী?
৬. এখন তাদের শরিয়ত অনুযায়ী করণীয় কী?
হুজুর, দয়া করে হানাফি মাজহাবের আলোকে বিষয়টি বিস্তারিত যাচাই করে সঠিক মাসআলা জানাবেন।
জাযাকাল্লাহু খাইরান।
Answer
وعليكم السلام ورحمة الله وبركاته
১. প্রথম বিয়েটি কি শরিয়ত অনুযায়ী বৈধ হয়েছিল?
জবাবঃ- হ্যাঁ, প্রথম বিয়েটি শরিয়ত অনুযায়ী বৈধ হয়েছিল।
২. প্রথম স্বামী তালাক না দিলে এবং ৫–৬ বছর যোগাযোগ না থাকলে প্রথম বিয়ে কি বহাল থাকে?
জবাবঃ- হ্যাঁ, বহাল থাকে।
৩. প্রথম বিয়ের কোনো বিচ্ছেদ না ঘটিয়ে ১২এপ্রিল ২০২৩তারিখে ফোনের মাধ্যমে দ্বিতীয় বিয়ে করলে সেই বিয়েটি কি শরিয়ত অনুযায়ী বৈধ হয়েছে?
জবাবঃ- না,বৈধ হয়নি।
৪. দ্বিতীয় বিয়েতে দুই পরিবারের উপস্থিতি, সাক্ষী ও ফোনে কবুল বলার কারণে বিয়েটি বৈধ হওয়ার শর্ত পূরণ হয়েছে কি?
জবাবঃ- উক্ত বিবাহ বৈধ হয়নি।
৫. বর্তমানে মেয়েটির শরিয়তসম্মত বৈবাহিক অবস্থান কী?
জবাবঃ- সে এখনো ১ম স্বামীর স্ত্রী হিসেবেই বহাল রয়েছে।
৬. এখন তাদের শরিয়ত অনুযায়ী করণীয় কী?
জবাবঃ- করনীয় হলো ১ম স্বামীর কাছে ফিরে যাওয়া।
যদি প্রথম স্বামী তাকে ফিরিয়ে নিতে না চায় সেক্ষেত্রে তার থেকে তালাক নিবে।
তালাক নেওয়ার পর ইদ্দত কাল অতিবাহিত হয়ে গেলে সে দ্বিতীয় স্বামীর সাথে বা অন্য কোথাও বিবাহ বসতে পারে।
- আল্লাহ তাআলা বলেন: “তোমরা তোমাদের পিতৃপুরুষদের বিবাহকৃত নারীদের বিবাহ করো না... এবং সতী নারীদের বিবাহ করো...” (সূরা নিসা: ২২–২৪)।
এছাড়া সূরা নিসা: ২৪-এ “মুহসানা” (স্বামীযুক্ত নারী) থেকে বিরত থাকার নির্দেশ আছে।
-
হাদিস: রাসূলুল্লাহ ﷺ বলেছেন: “যে নারী অন্য স্বামী থাকা অবস্থায় নিজেকে বিয়ে দেয়, সে যিনাকারিণী; তার নিকাহ বাতিল।” (তিরমিজি, হাদিস নং ১১২৪; আবু দাউদ, হাদিস নং ২২৭০—হানাফি ফুকাহাদের দৃষ্টিতে এ ধরনের বর্ণনা নিকাহ বাতিলের দলিল হিসেবে গ্রহণযোগ্য)।
-
হাদিস: “কোনো নারী তার বোনের (অর্থাৎ অন্য স্ত্রীর) উপর বিয়ে চাপিয়ে দেবে না; বরং সে নিজের জন্য বিয়ে করবে।” (বুখারি, হাদিস নং ৫১০৯; মুসলিম, হাদিস নং ১৪০৮)—এটি একই সময়ে দু'জন স্বামী রাখার নিষেধাজ্ঞার দলিল।
-
আল-হিদায়া (কিতাবুন নিকাহ): “ولا يجوز للمرأة أن تتزوج بغير زوجها ما دامت في عصمته” অর্থাৎ স্বামীর অধীনে থাকা অবস্থায় স্ত্রীর জন্য অন্য কাউকে বিয়ে করা জায়েয নয়।
-
রাদ্দুল মুহতার (ইবনে আবিদিন) (৩/৯৯, কিতাবুন নিকাহ): “إذا تزوجت المرأة بغير زوجها كان النكاح باطلا” অর্থাৎ স্বামী থাকা অবস্থায় অন্যত্র বিয়ে করলে নিকাহ বাতিল।
-
ফাতাওয়া আলমগিরি (১/২৮০, কিতাবুন নিকাহ): স্বামী বহাল থাকা অবস্থায় স্ত্রীর দ্বিতীয় নিকাহ বাতিল ও হারাম।
-
ফাতাওয়া উসমানি (২/৩২৩–৩২৫): নারীর জন্য একই সময়ে একাধিক স্বামী রাখা নাজায়েয; প্রথম নিকাহ বহাল থাকলে দ্বিতীয় নিকাহ সহিহ নয়।
-
ইমদাদুল ফাতাওয়া (২/২৪৫): তালাক বা ফাসখ ছাড়া স্ত্রীর দ্বিতীয় বিয়ে বাতিল; তাতে সম্পর্ক হারাম।