তুমি চলে যাও বললে তালাক হয় কি?

Marriage and Divorce · Hanafi

Question No: 8802
Questioner: Diti Asha
Question Asked: 21 Nov 2026, 12:34 AM
Reviewed & Published: 21 Nov 2026, 07:08 AM
Views: 12
Tokens: 5,316
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by .

Question

আসসালামু আলাইকুম ।
কিছু প্রশ্নের উত্তর জানার ছিলো।
প্রশ্নগুলো বুঝার সুবিধার্থে শুরুতে কিছু কথা বলে নেই, বিবাহের শুরু থেকেই উনি হতাশা দেখায় আমার সাথে বিয়ে হওয়ার কারণে। আমি জেনারেল এর আর উনি হাফেজ আলেম মুফতি আলহামদুলিল্লাহ। আমাদের বিবাহের বয়স প্রায় আড়াই বছর। প্রায় ৯ মাস বয়সী একটি মেয়ে আছে আমাদের।
শুরু থেকেই ওনার আমার প্রতি অনীহা।
শুরু থেকেই আমাকে সন্দেহ করতেন, প্রমাণ ছাড়াই নিজের চিন্তা থেকে আর সন্দেহ থেকে খারাপ ব্যবহার করতেন।
শুরুর দিকে তালাকের কথা বা বিচ্ছেদের কথা বলতেন মাঝে মাঝে যেমন ওকে আমি রাখবোনা তালাক দেবো বা তিন কথা বলে ফেললাম কিন্তু বা আমি তোকে রাখতেই চাই নাই এরকম কথা, আমি তো তোকে কবেই বলেছি তুই চলে যা, বা আর ও এরকম কথা যে আমাদের একসাথে থাকা সম্ভব নয় । উনি আমার বয়স, শিক্ষাগত যোগ্যতা, শহরে বাড়ি এগুলো নিয়ে খোটা দিতেন এখন ও দিয়ে ফেলেন।
আর হতাশা দেখাতেন আমার সাথে বিয়ে হয়ে জীবন শেষ হয়ে গেছে এখন ও আবার তেমন কথা বলে ফেলেন।উনি আমাকে মানতে পারেন না।কেন হাফেজা, আলেমা, কম বয়সী, গ্রামের মেয়ের সাথে বিয়ে হয় নাই এগুলো নিয়ে হতাশ হতেন।
একবার ঝামেলা হয়ে আমার বাসা থেকে আর যেতে দেয় না পরে একজন আলেমের মাধ্যমে মিল মিশ হয়ে একসাথে হই আমরা।
বর্তমানে আমাকে অনেক সময় বলে ফেলেন আমাকে দিয়ে শান্তি পান না বা বলেন ওনার প্রশান্তি নাই।

আমার প্রশ্নগুলো নিচে:
২য় বার একসাথে হওয়ার পর থেকে কেনায়া বাক্য বলে ফেলেন অনেক সময় ।
নিচে সেগুলো উল্লেখ করা হলো।
১ম.
আমার হাজবেন্ড আমাকে সন্দেহ জনক কিছু বলেন যেমন "কার সাথে কি করছো তা কি আমি জানি"
এই টাইপ কথা,
তখন আমি বলি যে আপনি যদি সন্দেহ করেন আমি থাকবোনা।
উনি বলেন যে "আল্লাহর কসম তুমি চলে যাও"
তখন আমি বলি যে এটা কি বললেন আপনি, তখন উনি বলেন যে তুমি কি মুফতি হয়ে গেছো নাকি, মানে বোঝাতে চান যে নিয়্যাত ছিলো না।
তারপরে আমরা আবার স্বাভাবিক জীবন যাপন করি।

এটা দ্বারা কি সম্পর্কের ক্ষতি হয়েছিলো কিনা?

২য়.
ছোট ছোট বিষয় নিয়ে বার বার রাগ হয়ে যাচ্ছিলেন বাচ্চার উপরো তার প্রভাব দেখিয়ে ফেলতেছিলেন, তো আমি বলে ফেলি আমরা দুইজন আলাদা থাকি এই টাইপ কিছু।
উনি বলেন যে,
"আল্লাহর কসম তুমি চলে যাও"
তখন আমি বলি যে আপনি এটা কি বললেন আমি তো শুধু কিছুদিন একটু দূরে থাকার কথা বুঝিয়েছি কিন্তু আপনি...।
তখন উনি চুপ থাকেন।
পরে যখন ঠাণ্ডা হন তখন জিজ্ঞেস করি উনি আমাকে বলেন যে নিয়্যাত ছিলো না।
এরপর ও আমরা আবার স্বাভাবিক জীবন যাপন করি।

এর দ্বারা কোন সম্পর্কের ক্ষতি হয়েছিল কিনা?

৩য়.
একদিন বলেছেন

"তুমি চলে গেলে আমার কিছু আসে যায় না। আর একদিন বলেছেন তুমি চলে যেতে চাইলে চলে যেতে পারো।"

এগুলা রাগ অবস্থায় ই বলেছেন। এগুলা নিয়ে আমি আর প্রশ্ন করি নাই তাকে।
এরকম কথার দ্বারা কি সম্পর্কের ক্ষতি হয় কিনা?

৪র্থ.
কয়েকদিন কোন কারণ ছাড়া রাগ হয়ে ছিলেন, আমি মায়ের বাসায় ছিলাম পরে উনি যখন আসেন এসেও বিরক্তি ভাব দেখাচ্ছিলেন তখন আমি বলি যে আপনি অকারণে রাগ হয়ে থাকলেন কেন, কারণে রাগ হবেন,
আমি আপনার অকারণে রাগ সহ্য করবো কেন

( উনি মাঝে মাঝেই কারণ ছাড়া নিজের মন গড়া চিন্তা বা অতীত কিছু ভেবে রাগ করে থাকেন পরে ঠিক হলে কারণ জিজ্ঞেস করলে বলেন এমনিতেই)

তখন উনি বলেন

"তোমার যার সাথে মন চায় চলে যাও গা"
তোমার যা মন চায় করো গা।

তখন আমি বলি যে এত খারাপ কথা আপনি বলতে পারলেন,
আমি যা মন চায় তা করতেছিনা আপনি করতেছেন।
কয়েকদিন ধরে ফোন না দেওয়ায় আর তার নজরের হেফাজত না করার কারণে আমি রেগে যাই।

তখন উনি রাগ হয়ে চলে যেতে লাগেন আমিও উত্তেজিত হয়ে বলি যে আপনি ঐগুলা (খারাপ জিনিস) দেখেন জন্য আমার দিকে আগাতে পারেন না। আমি এবার সবাইকে সবকিছু বলে দেবো।
তখন উনি বলেন যে


"তুই থাক গা অথবা তোর যা খুশি কর গা "

এই দুইটার যে কোন একটা।
এরপর আমার মায়ের বাসা থেকে রাগ করতে করতে চলে যান।
আমি একটু পরেই অনেক বার ফোন দেই আর রিসিভ করেন না।
পরের কয়েকদিন আমার বাসা থেকেও আমার মা,
বোনেরা অনেকবার ফোন দেয় ওনাকে উনি আর রিসিভ করেন না।

আমার ভাসুর কে আমি এটা জানিয়ে দেই।

ঘটনার কয়েকদিন পর,

উনি(আমার ভাসুর) আমার ননদের কাছ থেকে জানতে পারেন যে,

উনি(আমার হাজবেন্ড) তাকে(আমার ননদকে) বলেছেন যে,
"আমার ওকে ভালো লাগে না ওর প্রতি টান কাজ করে না।"

ঐটা বলার পরেও আমার হাজবেন্ড আর ও ২ একদিন যোগাযোগ করেন না। আমি বা আমার পরিবার ও তাকে ফোন দেওয়া বন্ধ করে দেই।
আমাকে ভাল লাগে না বলার ও২,১ দিন পর থেকে এখন ফোন দেন দিনে ২,১ বার। এখন স্বাভাবিক কেমন আছি বা বাবুর খোঁজ নেওয়া এরকম কথা বলেন শুধু, আমিও তাকে আসার কথা বলি নাই তিনিও আমাকে যাওয়ার কথা বলেন নাই।
এইবার তার কেনায়া বাক্যগুলো নিয়্যাত করে বলা কিনা আমি জানি না।

এর দ্বারা কি কোন তালাক পতিত হয়েছে কিনা?


৫ম.
উনি মাঝে মাঝে ঈমান হারা টাইপ কথা বলে ফেলতে লাগেন
যেমন কোন মসিবতে বা বিরূপ পরিবেশে বলে ফেলেন " এসব কারণে আমার আল্লাহর উপর থেকে বিশ্বাস ঊঠে যেতে চায়(এটা বেশ কয়েকদিন বলেছেন), আল্লাহর কাজ মাজ আমার ভাল লাগে না, আমার নামাজও পড়তে ইচ্ছা করছে না ,বা বিপদে আপদে আল্লাহ কে প্রশ্ন করে ফেলা যে এরকম কেন হচ্ছে, বা মাঝে মাঝেই আল্লাহর প্রতি অসন্তুষ্টি দেখিয়ে ফেলা আর তাকদীরের বিশ্বাসের দুর্বলতা কথার মাধ্যমে।
এসব কথা বলার
পরে আবার দ্বীনের কাজগুলোও করেন, সে স্বাভাবিক নামাজ কালাম বা আমল করেন নিয়মিত আলহামদুলিল্লাহ।

এর দ্বারা কি তার ঈমানের কোন সমস্যা হবে?
আর তার এসব কথার কারণে আমাদের সম্পর্কের কোন ক্ষতি হয়েছে কিনা?

Answer

وعليكم السلام ورحمة الله وبركاته

প্রশ্নের বিবরণ মতে তিনি অনেকবার কেনায়া বাক্য বলেছেন। এক্ষেত্রে এসব বাক্যে কোন একবারও যদি তিনি তালাকের নিয়ত করে থাকেন সেক্ষেত্রে আপনার উপর এক তালাকে বায়েন পতিত হবে।

আর যদি কোন এক বারও তিনি তালাকের নিয়ত না করে থাকেন, সেক্ষেত্রে কোন তালাক পতিত হবে না।

ফকীহদের মূলনীতি হলো—

الْكِنَايَةُ لَا تَعْمَلُ إِلَّا بِالنِّيَّةِ أَوْ دَلَالَةِ الْحَالِ

অর্থাৎ কিনায়া শব্দ নিয়ত বা অবস্থার প্রমাণ ছাড়া কার্যকর হয় না (আল-হিদায়া, কিতাবুত তালাক; রাদ্দুল মুহতার ৩/২৯৮-৩০০)।

তবে এখানে একটি গুরুত্বপূর্ণ দিক: আপনার স্বামী আলেম হয়েও স্ত্রীকে বারবার "চলে যাও", "তোর যা খুশি কর" ইত্যাদি বলা এবং সন্দেহের বশে খারাপ ব্যবহার করা — এগুলো ইসলামের দৃষ্টিতে নিন্দনীয়। কুরআনে আল্লাহ তাআলা বলেছেন—

وَعَاشِرُوهُنَّ بِالْمَعْرُوفِ

"তোমরা তাদের (স্ত্রীদের) সাথে সদ্ভাবে জীবনযাপন করো" (সূরা নিসা: ১৯)।

রাসূল ﷺ বলেছেন—

خَيْرُكُمْ خَيْرُكُمْ لِأَهْلِهِ

"তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি, যে তার পরিবারের কাছে সর্বোত্তম" (তিরমিযী ৩৮৯৫)। আরও বলেছেন—

لَا يَفْرَكْ مُؤْمِنٌ مُؤْمِنَةً، إِنْ كَرِهَ مِنْهَا خُلُقًا رَضِيَ مِنْهَا آخَرَ

"কোনো মুমিন পুরুষ কোনো মুমিন নারীকে (সম্পূর্ণ) ঘৃণা করবে না; তার একটি স্বভাব অপছন্দ হলে অন্যটিতে সন্তুষ্ট হবে" (মুসলিম ১৪৬৯)।

প্রশ্ন ৫: ঈমান-সংক্রান্ত কথাবার্তা ("আল্লাহর উপর বিশ্বাস উঠে যেতে চায়", "নামাজ পড়তে ইচ্ছা করে না" ইত্যাদি)

উত্তর: এটি অত্যন্ত গুরুতর বিষয়। এ ধরনের কথা দুই ভাগে বিভক্ত:

ক. যদি শুধু কষ্ট, দুঃখ ও মানসিক চাপের কারণে মুখ থেকে বেরিয়ে যায় — যেমন "আমার নামাজ পড়তে ইচ্ছা করছে না", "আল্লাহর কাজ ভালো লাগে না" — এবং অন্তরে ঈমান ও আল্লাহর প্রতি বিশ্বাস অটুট থাকে, তাহলে এটি কুফরি নয়; তবে এটি গুনাহ ও ঈমানের দুর্বলতার লক্ষণ। কারণ আল্লাহ তাআলা বলেন—

وَلَا تَقُولُوا لِمَنْ يُقْتَلُ فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتٌ

এবং তাকদীরের উপর বিশ্বাস ঈমানের রুকন। রাসূল ﷺ বলেছেন—

لَا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى يُؤْمِنَ بِالْقَدَرِ خَيْرِهِ وَشَرِّهِ

"তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হবে না, যতক্ষণ না তাকদীরের ভালো-মন্দের উপর বিশ্বাস স্থাপন করে" (তিরমিযী ২১৪৪)।

খ. আর যদি কেউ হুকুম-আহকাম বা আল্লাহর হিকমতকে অস্বীকার করে, আল্লাহর প্রতি অসন্তুষ্টি প্রকাশ করে — তাহলে তা ঈমানের জন্য বিপজ্জনক; এ থেকে তাওবা করা আবশ্যক। আল্লাহ বলেন—

أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ

"জেনে রাখো, আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্তি লাভ করে" (সূরা রাদ: ২৮)।

আপনার স্বামী আলেম ও হাফেজ; তার কাছে এ ধরনের কথা শোভনীয় নয়। তাকে বুঝিয়ে বলুন—এ ধরনের কথা মুখে আনা থেকে বিরত থাকতে, এবং কষ্টের সময় আল্লাহর কাছে দুআ ও ইস্তিগফার করতে। রাসূল ﷺ কষ্টের সময় বলতেন—

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ

(বুখারী ৬৩৬৯)।

আপনি ধৈর্য ও দুআ অবলম্বন করুন। আল্লাহ বলেন—

وَاصْبِرُوا إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ

"তোমরা ধৈর্য ধারণ করো; নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন" (সূরা আনফাল: ৪৬)।


This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.