রঙিন স্রাবের মাঝে স্বচ্ছ তরল আসলে হায়েজের ধারাবাহিকতা ভঙ্গ হয় কি না? তিন দিন পূর্ণ না হলে করণীয় কী?
Waswasa-OCD · Hanafi
Question
রঙিন স্রাবের কারণে আমি তিন দিন তিন রাত পর্যন্ত অপেক্ষা করছিলাম এবং এ সময় নামাজ আদায় করা থেকে বিরত ছিলাম। কিন্তু তিন দিন তিন রাত পূর্ণ হওয়ার আগেই, অর্থাৎ দুই দিন দুই রাত অতিবাহিত হওয়ার পর, রঙিন স্রাব বন্ধ হয়ে যায়। এরপর সামান্য পরিমাণে সম্পূর্ণ স্বচ্ছ ও পরিষ্কার তরল (ফ্লুইড) দেখতে পাই।
আমি আরও অপেক্ষা করি। পরদিন সকালেও এবং দুপুরেও শুধু স্বচ্ছ তরলই দেখতে পাই। তাই আমি নামাজ আদায়ের প্রস্তুতি নিতে থাকি।
কিন্তু এর কিছুক্ষণ পর আবার সামান্য পরিমাণে ঘোলাটে, লালচে-মাটির রঙের স্রাব দেখতে পাই।
এখন আমার জানার বিষয় হলো:
১. যেহেতু আগের রঙিন স্রাব তিন দিন তিন রাত পূর্ণ হওয়ার আগেই বন্ধ হয়ে গিয়েছিল এবং এর পরিবর্তে স্বচ্ছ তরল দেখা গিয়েছিল, তাই পরবর্তীতে আবার যে ঘোলাটে লালচে-মাটির রঙের স্রাব এসেছে, সেটি কি আগের স্রাবের ধারাবাহিকতা হিসেবে গণ্য হবে?
২. নাকি স্বচ্ছ তরল দেখার কারণে আগের স্রাবের ধারাবাহিকতা শেষ হয়ে গেছে এবং নতুন করে রঙিন স্রাব দেখা দেওয়ায় আবার তিন দিন তিন রাত অপেক্ষা করতে হবে?
**হানাফি মাজহাব অনুযায়ী এ অবস্থায় আমার করণীয় কী?
Answer
হানাফি মাজহাব অনুযায়ী রঙিন স্রাব ও স্বচ্ছ তরলের বিধান
১. যেহেতু আগের রঙিন স্রাব তিন দিন তিন রাত পূর্ণ হওয়ার আগেই বন্ধ হয়ে গিয়েছিল এবং এর পরিবর্তে স্বচ্ছ তরল দেখা গিয়েছিল, তাই পরবর্তীতে আবার যে ঘোলাটে লালচে-মাটির রঙের স্রাব এসেছে, সেটি কি আগের স্রাবের ধারাবাহিকতা হিসেবে গণ্য হবে?
জবাবঃ- হ্যাঁ, সুতরাং পুরো এ কয়টি দিন হায়েজ বলে গন্য হবে।
২. নাকি স্বচ্ছ তরল দেখার কারণে আগের স্রাবের ধারাবাহিকতা শেষ হয়ে গেছে এবং নতুন করে রঙিন স্রাব দেখা দেওয়ায় আবার তিন দিন তিন রাত অপেক্ষা করতে হবে?
জবাবঃ- না,১০ দিনের মধ্যেই এই স্রাব আসার দরুন আগের স্রাবের ধারাবাহিকতা শেষ হয়ে যায়নি।
তাই এটি হায়েজ বলে গন্য হবে।
শরীয়তের বিধান অনুযায়ী হায়েযের সর্বোচ্চ সময়সীমা ১০দিন।
এ ১০দিনের ভিতর লাল,হলুদ,সবুজ,লাল মিশ্রিত কালো বা নিখুত কালো যে কালারের-ই পানি বের হোক না কেন তা হায়েয হিসেবেই গণ্য হবে।যতক্ষণ না নেপকিন সাদা নজরে আসবে। (বেহেশতী জেওর-১/২০৬)
হায়েজের দিন গুলোতে যেই কালারেরই রক্ত হোক,সেটি হায়েজের রক্ত বলেই গন্য হবে। উক্ত সময় নামাজ রোযা ইত্যাদি আদায় করা যাবেনা। (কিতাবুল ফাতওয়া ২/৭৬)
তবে স্পষ্ট সাদা কালারের কিছু বের হলে সেটাকে হায়েজ বলা যাবেনা। (ফাতাওয়ায়ে হক্কানিয়াহ ২/৮৩৩)
হাদীস শরীফে এসেছেঃ
উম্মে আলক্বামাহ তথা মার্জনা (مَوْلاَةِ عَائِشَةَ) হইতে বর্ণিত,
عن أم علقمة أَنَّهَا قَالَتْ : " كَانَ النِّسَاءُ يَبْعَثْنَ إِلَى عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ بِالدُّرْجَةِ فِيهَا الْكُرْسُفُ فِيهِ الصُّفْرَةُ مِنْ دَمِ الْحَيْضَةِ يَسْأَلْنَهَا عَنْ الصَّلَاةِ فَتَقُولُ لَهُنَّ لَا تَعْجَلْنَ حَتَّى تَرَيْنَ الْقَصَّةَ الْبَيْضَاءَ تُرِيدُ بِذَلِكَ الطُّهْرَ مِنْ الْحَيْضَةِ "
তিনি বলেনঃ (ঋতুমতী) স্ত্রীলোকেরা আয়েশা (রাঃ)-এর নিকট ঝোলা বা ডিবা (دُرْجَة) পাঠাইতেন, যাহাতে নেকড়া বা তুলা (كُرْسُفْ) থাকিত। উহাতে পাণ্ডুবৰ্ণ ঋতুর রক্ত লাগিয়া থাকিত। তাহারা এই অবস্থায় নামায পড়া সম্পর্কে তাহার নিকট জানিতে চাহিতেন। তিনি [আয়েশা (রাঃ)] তাহাদিগকে বলিতেনঃ তাড়াহুড়া করিও না, যতক্ষণ পর্যন্ত পূর্ণ সাদা (বর্ণ) দেখিতে না পাও। তিনি ইহা দ্বারা ঋতু হইতে পবিত্রতা (طُهْر) বুঝাইতেন।(মুয়াত্তা মালিক-১২৭)