স্ত্রী বলেছে এই বিয়ে শেষ — তালাক হয়েছে কি?
Marriage and Divorce · Hanafi
Question
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
আমি হানাফি ফিকহ অনুযায়ী একটি মাসআলার সঠিক ফতোয়া জানতে চাই।
আমার বিয়ের কাবিননামার ১৮ নম্বর ঘরে স্ত্রীকে তালাক প্রদানের ক্ষমতা দেওয়া হয়েছে। এ অবস্থায় আমার স্ত্রী একসময় WhatsApp মেসেজে আমাকে বলেছেন:
১. "এই বিয়ে শেষ।"
২. "আমি আপনাকে স্বামী মানি না।"
তবে তিনি কোথাও স্পষ্টভাবে লেখেননি যে, "আমি নিজের ওপর তালাক কার্যকর করলাম" অথবা "আমি কাবিননামায় দেওয়া তালাকের ক্ষমতা প্রয়োগ করলাম।"
পরবর্তীতে আমি তাঁকে জিজ্ঞাসা করলে তিনি স্পষ্টভাবে বলেছেন যে, তিনি নিজের ওপর কোনো তালাক কার্যকর করেননি।
আমার জানার বিষয়:
১. "এই বিয়ে শেষ" এবং "আমি আপনাকে স্বামী মানি না"—এই কথাগুলো বলার কারণে কি তালাক-ই-তাফউইয কার্যকর হতে পারে?
২. স্ত্রীকে তালাকের ক্ষমতা দেওয়া থাকলেও তিনি যদি নিজের ওপর তালাক প্রয়োগের স্পষ্ট ঘোষণা না করেন, তাহলে কি তালাক কার্যকর হবে?
৩. এ ধরনের অস্পষ্ট বক্তব্যের ক্ষেত্রে স্ত্রীর নিয়ত কি বিবেচনা করা হবে?
৪. স্ত্রী পরবর্তীতে যখন স্পষ্টভাবে অস্বীকার করছেন যে তিনি কোনো তালাক কার্যকর করেননি, তখন তাঁর এই বক্তব্য কি গ্রহণযোগ্য হবে?
৫. হানাফি ফিকহের রদ্দুল মুহতার, দুররুল মুখতার ও আল-ইখতিয়ার অনুযায়ী এ বিষয়ে সঠিক বিধান কী?
৬. কাবিননামার ১৮ নম্বর ঘরে ক্ষমতা অর্পণের শর্ত ও ভাষা বিবেচনায় এই ঘটনায় কোনো তালাক সংঘটিত হয়েছে কি না?
অনুগ্রহ করে কুরআন-সুন্নাহ ও নির্ভরযোগ্য হানাফি ফিকহের কিতাবের আলোকে বিস্তারিত ফতোয়া প্রদান করবেন।
আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন।
Answer
ফতোয়া: কাবিননামায় তালাকের ক্ষমতা অর্পণের পর WhatsApp-এ কথার কারণে তালাক কার্যকর হয়েছে কি না
বিসমিল্লাহির রাহমানির রাহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াস-সালাতু ওয়াস-সালামু আলা রাসূলিহিল কারিম, আম্মা বাদ:
উত্তর
প্রদত্ত বর্ণনা অনুযায়ী, আপনার স্ত্রীর "এই বিয়ে শেষ" এবং "আমি আপনাকে স্বামী মানি না" — এই কথাগুলোর দ্বারা তালাক-ই-তাফউইয কার্যকর হয়নি।
এতে কোনো তালাক পতিত হয়নি।
আপনাদের বৈবাহিক সম্পর্ক আগের মতোই বহাল রয়েছে, আলহামদুলিল্লাহ।
তালাক হচ্ছে স্বামীর অধিকার। স্বামী তালাক দিলেই তালাক সংঘটিত হবে।
হাদীস শরীফে এসেছেঃ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى حَدَّثَنَا يَحْيَى بْنُ عَبْدِ اللهِ بْنِ بُكَيْرٍ حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ عَنْ مُوسَى بْنِ أَيُّوبَ الْغَافِقِيِّ عَنْ عِكْرِمَةَ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم رَجُلٌ فَقَالَ يَا رَسُولَ اللهِ إِنَّ سَيِّدِي زَوَّجَنِي أَمَتَهُ وَهُوَ يُرِيدُ أَنْ يُفَرِّقَ بَيْنِي وَبَيْنَهَا قَالَ فَصَعِدَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم الْمِنْبَرَ فَقَالَ يَا أَيُّهَا النَّاسُ مَا بَالُ أَحَدِكُمْ يُزَوِّجُ عَبْدَهُ أَمَتَهُ ثُمَّ يُرِيدُ أَنْ يُفَرِّقَ بَيْنَهُمَا إِنَّمَا الطَّلَاقُ لِمَنْ أَخَذَ بِالسَّاقِ
ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর নিকট এসে বললো, হে আল্লাহর রসূল! আমার মনিব তার বাঁদীকে আমার সাথে বিবাহ দিয়েছে। এখন সে আমার ও আমার স্ত্রীর মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটাতে চায়। রাবী বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে আরোহণ করলেন, অতঃপর বলেনঃ হে লোকসকল! তোমাদের কারো এরূপ আচরণ কেন যে, সে তার গোলামের সাথে তার বাঁদীর বিবাহ দেয়, অতঃপর তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটাতে চায়? নারীর ঊরু স্পর্শ করা যার জন্য বৈধ, তালাকের অধিকার তার। (সুনানে ইবনে মাজাহ ২০৮১.বায়হাকী ৯/১৫৭, ইরওয়াহ ২০৪১।)
★শরীয়তের বিধান অনুযায়ী মহিলা নিজের উপর কেবল তখনি তালাক পতিত করতে পারবে, যদি স্বামী তাকে তালাক দেবার অধিকার দিয়ে থাকে।
এটি নিকাহ নামার ১৮ নং ধারাতে হ্যাঁ লেখার মাধ্যমেই হোক,বা পরবর্তীতে মৌখিক বা লিখিত ভাবেই হোক।
,
সুতরাং স্বামী যদি স্ত্রীকে তালাকের ক্ষমতা প্রদান করে,আর স্ত্রী স্বামী কর্তৃক তালাকে তাভবিজের ক্ষমতাবলে লিখিত বা মৌখিকভাবে নিজের নফসের উপর তালাক দিয়ে দিলে সেটি পতিত হয়ে যাবে।
ফাতাওয়ায়ে শামীতে আছেঃ
قال لھا: طلقي نفسک ولم ینو أو نوی واحدة فطلقت وقعت رجعیة الخ (الدر المختار مع رد المحتار، کتاب الطلاق، باب الأمر بالید، ۴: ۵۷۵، ط: مکتبة زکریا دیوبند)۔ সারমর্মঃ কেহ যদি তার স্ত্রীকে বলে,তুমি তোমার নিজের নফসকে তালাক দাও,কোনো নিয়ত না করে,অথবা এক তালাকের নিয়ত করে,অতঃপর স্ত্রী তালাক দেয়,তাহলে এক তালাকে রজয়ী পতিত হবে।
رجل قال لامرأتہ خذي طلاقک، فقالت: أخذت، یقع الطلاق۔ (الفتاویٰ الہندیۃ، کتاب الطلاق / الفصل الثاني في إیقاع الطلاق ۱؍۳۵۹) সারমর্মঃ কোনো ব্যাক্তি যদি তার স্ত্রীকে বলে,তুমি তোমার তালাক গ্রহন করো। স্ত্রী যদি বলে যে গ্রহন করলাম,তাহলে তালাক পতিত হয়ে যাবে।
’’ ولو قال اختاری فقالت أنا اختارنفسی طلق ‘‘ ( الھدایۃ : ۲/۳۷۷) সারমর্মঃ স্বামী যদি বলে (তালাক সংক্রান্ত) তোমার ইখতিয়ার,বা তোমার ইচ্ছা। স্ত্রী যদি বলে আমি নিজের নফসের প্রতি ইখতিয়ার করলাম,তাহলে তালাক পতিত হবে।