হাতে নাপাকি লাগার পর হাত শুকিয়ে গেলে সেই হাত দিয়ে অন্য কিছু ধরলে তাহা কি নাপাক হয়ে যাবে?

Waswasa-OCD · Hanafi

Question No: 8668
Questioner: Abdullah Al Afif
Question Asked: 18 Nov 2026, 02:05 PM
Reviewed & Published: 18 Nov 2026, 05:10 PM
Views: 80
Tokens: 1,958
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by .

Question

হাতে যদি নাপাকি লাগে, এরপর হাত শুকিয়ে যায় কিন্তু আদ্রতার কারণে ভেজা ভেজা অনুভব হয়, সেক্ষেত্রে ওই হাত দিয়ে কিছু ধরলে সেই বস্তুও কি নাপাক হয়ে যাবে?

Answer

প্রশ্নের উত্তর

হাতে যদি নাপাকি লাগে, এরপর হাত শুকিয়ে যায় কিন্তু আদ্রতার কারণে ভেজা ভেজা অনুভব হয়, সেক্ষেত্রে ওই হাত দিয়ে কিছু ধরলে সেই বস্তুতে যদি ভেজার চিহ্ন বা নাপাকির গন্ধ পাওয়া যায়,তাহলে সেটি নাপাক হয়ে যাবে।

ওই হাত দিয়ে কিছু ধরলে সেই বস্তুতে যদি ভেজার চিহ্ন বা নাপাকির গন্ধ পাওয়া না যায়,তাহলে সেটি পাক হিসেবেই বহাল থাকবে।

আল-হিদায়াহ ও রাদ্দুল মুহতার-এ উল্লেখ আছে:

«الْجَافُّ لَا يُنَجِّسُ شَيْئًا»
"শুকনো বস্তু কোনো কিছুকে নাপাক করে না।"

(রাদ্দুল মুহতার, কিতাবুত তাহারাত, ১/৩১৫)

ইসলামের মূলনীতি হলো —

«الْيَقِينُ لَا يَزُولُ بِالشَّكِّ»
"নিশ্চিত বিষয় সন্দেহ দ্বারা দূর হয় না।"

(সুনানে তিরমিজি, হাদিস নং ২৫১৭ — ইবনে আব্বাস রা. থেকে)


This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.