স্ত্রীকে দেওয়া তালাকের অধিকার (তাফউইয) প্রত্যাহারের বিধান।
Marriage and Divorce · Shafei
Question
আমার একটি মাসআলা জানার ছিল। শাফেয়ী মাজহাব অনুযায়ী, স্বামী যদি কোনোভাবে তার স্ত্রীকে ভবিষ্যতের জন্যও তালাকের অধিকার (তাফউইজ) দিয়ে থাকেন, আর পরবর্তীতে স্ত্রীর কোনো কথার দ্বারা যদি কোনোভাবে এক তালাকে রাজয়ী পতিত হয়—তাহলে ইদ্দতকালীন সময়ে স্বামী তার স্ত্রীকে রুজু করার আগেই স্ত্রীকে দেওয়া সেই অবশিষ্ট তালাকের অধিকার বাতিল বা প্রত্যাহার করতে পারবেন কি?
দয়া করে শাফেয়ী মাজহাবের ফিকহ অনুযায়ী বিষয়টি একটু স্পষ্ট করে জানাবেন। জাযাকাল্লাহু খাইরান।
Answer
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রশ্নের সারমর্ম
স্বামী স্ত্রীকে ভবিষ্যতে তালাক দেওয়ার অধিকার (তাফউইয/তাওকীল) প্রদান করেছেন। পরে স্ত্রী তার প্রদত্ত অধিকার ব্যবহার করে এক তালাকে রাজয়ী পতিত করেছেন। এখন ইদ্দতকালীন সময়ে স্বামী রুজু' (ফিরিয়ে নেওয়া) করার আগেই স্ত্রীকে দেওয়া অবশিষ্ট তালাকের অধিকার প্রত্যাহার করতে পারবেন কি?
জবাবঃ- এক্ষেত্রে স্ত্রী যেহেতু তার অধিকার বলে তালাক গ্রহণ করেছেন,সুতরাং এমতাবস্থায় তার তালাকের অধিকার শেষ হয়ে গিয়েছে।
নতুন করে সেই অধিকার ফিরিয়ে নিতে হবেনা।
ইমাম নববী (রহ.) আল-মাজমূ' গ্রন্থে বলেন:
«إذا فوّض الرجل إلى امرأته طلاقها ملكت أن تطلق نفسها، وكان ذلك توكيلاً منها في الطلاق»
অর্থাৎ—যখন স্বামী তার স্ত্রীকে তালাকের অধিকার প্রদান করে, তখন সে নিজেকে তালাক দিতে সক্ষম হয়; এটি তালাকের ক্ষেত্রে তাওকীল হিসেবে গণ্য।
শাফেয়ী ফিকহে তাফউইয দুই প্রকার:
(ক) তাফউইয মুতলাক (تفويض مطلق) — শর্তহীন, সময়সীমাহীন অধিকার। এতে স্ত্রী যেকোনো সময় তালাক দিতে পারে।
(খ) তাফউইয মুকাইয়্যাদ (تفويض مقيّد) — শর্ত বা নির্দিষ্ট সময়ের সাথে সম্পৃক্ত।
والله أعلم بالصواب