ভিডিও কলে আকদ সহিহ হয়েছে কি?

Family Life · Hanafi

Question No: 8573
Questioner: Naeema Shahid
Question Asked: 16 Nov 2026, 05:02 PM
Reviewed & Published: 19 Nov 2026, 08:19 AM
Views: 71
Tokens: 4,760
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by .

Question

আমার পারিবারিক ভাবে আমার দূর সম্পর্কের চাচাতো ভাই এর সাথে আকদ হয় ভিডিও কলে দেড় বছর হইছে,২০২৫ জুনে,,২ জনের কাছে ই ঘর ভর্তি সব মেহমান, স্বাক্ষী, মা বাবা ছিলেন উপস্তিত, আর কনে শুধু কাবিনে সাইন করেন,আর আকদ হওয়ার আগে বর বিদেশে লিগেল হতে পারছেন না, তাই কন্যাকে নেয়ার জন্য ২ বছর চেষ্টা করে ৫ লাখ লস অয়, পরে আকদ হওয়ার ২ মাস পর কন্যার গাড়ি এক্সিডেন্টে পা ৩ জায়গায় ভেংগে বাপের বাড়ি ছিলেন ই ৪ মাস, পরে স্ত্রী বলেন বাপের বাসার ৩ তলায় শাশুড়ী নিয়ে ভাড়া দিয়ে থাকি শাশুড়ী নিয়ে, কিন্তু শাশুড়ী প্রচুর খারাপ ভাষায়, গালাগালি, অভিশাপ, দিয়ে দেন একটু উনিশ বিশ হলে, নিজের ছেলে কে ও,, আর আমাকে মানসিক রোগী বানিয়ে ফেলছেন কেট কেট করতে করতে, উনি বৃদ্ধ ৬০ বছর,, উনি ও রোগী,, এখন আমার পা ভাংগা নিয়ে ২ তলায় গিয়ে ও থাকতে পারিনা শান্তিতে,,, মানসিক ভাবে পাগল বানিয়ে ফেলছেন, উনার ঘরে ঘুমাতে ও পারিনা,, কেট কেট করে,, আমার সাথে শ্বাসকষ্ট ৮ বছর বয়স থেকে, যখন শ্বাস উঠে তখন আমি কথা ও বলতে পারি না, তখন ও শাশুড়ী শুধু শুধু আমাকে প্রশ্ন করতে করতে দম বের করে ফেলেন,, আর অনেক জোরে কথা বলেন, আমার হার্টে যখন কাপে তখন বলি আমি কথা বলতে পারছি না,, দয়া করে মাকে কথা বলাইয়েন না,, তাও করেন,, আর পরে রাগ করে ফেলেন,, আর দুনিয়ার সব উল্টো কাজ উনি করে,,,আমার ধৈর্য হারাই গেছে,, আমি আর পারছি না ইতে,, আমি অনেক সময় চিল্লাই কথা বলি,, কি করবো? জামাই ও ধৈর্য হারা,, উনার মায়ের ব্যাপার এ জানেন, আর উনি ও ধৈর্য হারা,, লিগেল হতে পারছেন না ৮ বছর ধরে,, প্রচুর টাকা পয়সা খরচ করেন,, কি করবো? আর এই বিয়ে কি কবুল হয়েছে?

Answer

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

প্রশ্নে উল্লেখিত বিয়ে শুদ্ধ হয়নি। তার সাথে ঘর সংসার করতে চাইলে পুনরায় শরীয়তের নীতিমালার আলোকে বিবাহ পড়িয়ে নিতে হবে।

আর যদি তার সাথে ঘর সংসার করতে না চান, সে ক্ষেত্রে অন্য কোন জায়গায় যে কোন দিন যেকোনো সময় শরীয়তের নীতিমালা মেনে আপনি বিবাহ বসতে পারেন, এতে কোন সমস্যা নেই।

ইসলামী শরীয়তে বিবাহ শুদ্ধ হবার জন্য কয়েকটি শর্ত রয়েছে। যথা- ১ বর ও কনেকে কিংবা তাদের প্রতিনিধিকে ইজাব তথা প্রস্তাবনা ও কবুল বলতে হয়।

২ উক্ত ইজাব ও কবুলটি বলতে হয় দুইজন প্রাপ্ত বয়স্ক মসলিম পুরুষ বা একজন পুরুষ ও দুইজন মহিলার সামনে।

মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ-

وَ اسۡتَشۡہِدُوۡا شَہِیۡدَیۡنِ مِنۡ رِّجَالِکُمۡ ۚ فَاِنۡ لَّمۡ یَکُوۡنَا رَجُلَیۡنِ فَرَجُلٌ وَّ امۡرَاَتٰنِ مِمَّنۡ تَرۡضَوۡنَ مِنَ الشُّہَدَآءِ اَنۡ تَضِلَّ اِحۡدٰىہُمَا فَتُذَکِّرَ اِحۡدٰىہُمَا الۡاُخۡرٰی

আর তোমরা তোমাদের পুরুষদের মধ্য হতে দু’জন সাক্ষী রাখ, অতঃপর যদি দু’জন পুরুষ না হয় তবে একজন পুরুষ ও দু’জন স্ত্রীলোক যাদেরকে তোমরা সাক্ষী হিসেবে পছন্দ কর, যাতে স্ত্রীলোকদের মধ্যে একজন ভুলে গেলে তাদের একজন অপরজনকে স্মরণ করিয়ে দেয়। (সুরা বাকারা ২৮২)

হাদিস শরিফে এসেছে,

لَا يَجُوزُ نِكَاحٌ، وَلَا طَلَاقٌ، وَلَا ارْتِجَاعٌ إِلَّا بِشَاهِدَيْنِ

‘রাসূল (সা.) বলেছেন, দুইজন সাক্ষী ছাড়া বিবাহ, তালাক ও ফিরিয়ে আনা বৈধ হবে না।’ [মুসান্নাফে আব্দুর রাযযাক, হাদিস: ১০২৫৪]

قوله صلى الله عليه وسلم : ( لا نكاح إلا بولي وشاهدي عدل ) رواه البيهقي من حديث عمران وعائشة ، وصححه الألباني في صحيح الجامع (7557)

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “অভিভাবক ও দুইজন সাক্ষী ছাড়া কোন বিবাহ নেই।” [তাবারানী কর্তৃক সংকলিত, সহীহ জামে (৭৫৫৮)]।

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাণী- “তোমরা বিয়ের বিষয়টি ঘোষণা কর।”[মুসনাদে আহমাদ এবং সহীহ জামে গ্রন্থে হাদিসটিকে ‘হাসান’ বলা হয়েছে (১০৭২)] ۔ ৩ ইজাব ও কবুলটি উভয় সাক্ষ্যি স্বকর্ণে শুনতে হবে।

উক্ত তিনটির কোন একটি শর্ত না পাওয়া গেলে ইসলামী শরীয়তে বিবাহ শুদ্ধ হয় না।

উপরোক্ত তিনটি শর্ত পাওয়া গেলে বিবাহ হবে,অন্যথায় বিবাহ হবেনা। , ★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই বোন,
বিবাহ সহীহ হওয়ার জন্য শর্ত হল দু’জন আযাদ প্রাপ্ত বয়স্ক বিবেকবান দুই জন মুসলিম স্বাক্ষের সামনে পাত্র/পাত্রি প্রস্তাব দিবে আর অপরপক্ষে পাত্র/পাত্রি তা কবুল করবে। আর সাক্ষিগণ উভয়ের কথা সুষ্পষ্টভাবে শুনবে। আর শরয়ী এ শর্তাবলী পরিপূর্ণভাবে টেলিফোনে পাওয়া সম্ভব নয়। তাই টেলিফোন বা মোবাইলে বিবাহ করা জায়েজ নয়। {ফাতওয়ায় উসমানী-২/৩০৪,৩০৫}

মোবাইলে বা টেলিফোনে বিবাহ করার পদ্ধতি হল-উভয় পক্ষ থেকে এক পক্ষ অপরপক্ষ যেখানে থাকে সেখানের কোন ব্যক্তিকে ওকীল বানাবে। তারপর সে অকীল দু’জন সাক্ষীর সামনে বিবাহ করিয়ে দিবে। তাহলে বিবাহ শুদ্ধ হয়ে যাবে। এছাড়া সরাসরি মোবাইলে বা টেলিফোনে প্রস্তাব ও কবুল করার দ্বারা বিবাহ সহীহ হবে না।

فى الدر المختار- ( و ) شرط ( حضور ) شاهدين ( حرين ) أو حر وحرتين ( مكلفين سامعين قولهما معا ) (الدر المختار ، كتاب النكاح،-3/9)

অনুবাদ-বিবাহ সহীহ হওয়ার শর্ত হল শরীয়তের মুকাল্লাফ [যাদের উপর শরীয়তের বিধান আরোপিত হয়] এমন দুইজন আযাদ পুরুষ সাক্ষি বা একজন আযাদ পুরুষ ও দুইজন মহিলা সাক্ষি হতে হবে, যারা প্রস্তাবনা ও কবুল বলার উভয় বক্তব্য স্বকর্ণে উপস্থিত থেকে শুনতে পায়। {আদ দুররুল মুখতার-৩/৯, ফাতওয়ায়ে হিন্দিয়া-১/২৬৮}


This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.