ইজাব কবুল ছাড়া বিবাহের বিধান কি?
Marriage and Divorce · Hanafi
Question
২০২২ সালে আমাদের মানসিক সম্পর্ক অনেক গভীর হয়ে যায়। আমরা একে অপরকে ছাড়া অচল—এমন একটা অবস্থায় পৌঁছে যাই। তখন আমার বয়স ১৫ এবং তার বয়স ১৬। আমরা দুজন একই ক্লাসে পড়তাম। সে আমার চেয়ে ৯ মাসের বড়।
আমি একজন মেয়ে। ইসলামের দৃষ্টিতে প্রেমের সম্পর্ক হারাম, তাই আমরা চেয়েছিলাম যেন আমাদের সম্পর্কটাকে হালাল করতে পারি এবং আমাদের পরিবারও যেন কোনোভাবেই আমাদের আলাদা করতে না পারে। আমাদের ভালোবাসা থেকে একে অপরের প্রতি শারীরিক আকর্ষণও তৈরি হতে থাকে। তাই আমরা সবকিছুকে হালাল করতে চেয়েছিলাম। এ কারণে আমরা বিয়ে করার সিদ্ধান্ত নিই।
কিন্তু তখন আমাদের পরিবার কোনোভাবেই আমাদের বিয়ে দেবে না, এটাই স্বাভাবিক ছিল। তাই আমরা গোপনে বিয়ে করার সিদ্ধান্ত নিই।
পরবর্তীতে ২০২২ সালের ১২ আগস্ট আমরা বিয়ে করি। আমার স্বামীর পক্ষ থেকে দুজন সাক্ষী ছিল। আমার পক্ষ থেকে সেভাবে কেউ ছিল না। একজন হুজুরের মাধ্যমে কালেমা পড়ে আমাদের বিয়ে হয়। কিন্তু বিয়ের সময় আমরা কবুল বলিনি। আমাদের বিয়েতে কোনো মোহরানাও দেওয়া হয়নি। অর্থাৎ, কোনো মোহরানা নির্ধারণ করা হয়নি। কারণ, বিয়ে সম্পর্কে আমাদের তখন তেমন কোনো ধারণা ছিল না।
পরবর্তীতে ২০২২ সালে আমাদের পরিবারের কাছে বিষয়টি জানাজানি হয়ে গেলে আমার স্বামী সম্পর্কের সব দোষ আমার ওপর চাপিয়ে আমাকে কিছু না জানিয়েই সম্পর্ক থেকে বের হয়ে যায়। আমাদের বাসায় কেউই আমাদের বিয়ের বিষয়ে কিছু জানত না।
এর মধ্যে আমরা কিছু ক্ষেত্রে শারীরিক সম্পর্কে জড়িয়েছিলাম এবং একবার যৌনমিলনও হয়েছিল। পরে বাসায় বিষয়টি জানাজানি হওয়ার পর আমাদের মধ্যে প্রায় ১ বছর ১০ মাস কোনো যোগাযোগ ছিল না।
পরবর্তীতে আমরা আবারও যোগাযোগ শুরু করি এবং আমাদের মধ্যে কথা বলা শুরু হয়। আমরা দুজন দুজনকে ভালোবাসতাম, তাই আমাদের সম্পর্ক আবারও ঠিক হয়ে যায়।
২০২৫ ও ২০২৬ সালে আমরা লং ডিস্ট্যান্স সম্পর্কে ছিলাম। এর মধ্যে ২০২৬ সালে আমাদের মধ্যে তিনবার যৌনমিলন হয়েছে। এ ছাড়া একসঙ্গে থাকলে স্বামী-স্ত্রীর মধ্যে স্বাভাবিকভাবে যে শারীরিক সম্পর্ক হয়, সেটাও আমাদের মধ্যে হয়েছে।
সে আমাকে ভালোবাসে, এটা আমি জানি। কিন্তু আমি যেভাবে ভালোবাসা চাই, আসলে সেভাবে সে আমাকে ভালোবাসে না। আমি তাকে যতটা প্রাধান্য দিই, সে আমাকে কখনোই সেভাবে প্রাধান্য দেয় না। এ কারণে আমার মনে অনেক কষ্ট।
সে শুধু আমার স্বামী পরিচয়েই আছে, কিন্তু স্বামী হিসেবে কোনো দায়িত্ব পালন করে না। বিশেষ করে আর্থিক দায়িত্বের ক্ষেত্রে। যদিও আমি তার কাছে আর্থিকভাবে কিছু চাই না, কারণ সে একজন শিক্ষার্থী। আমার কোনো চাওয়া-পাওয়া নেই। আমি শুধু চাই, সে যেন আমাকে মানসিকভাবে ভালো রাখে। কিন্তু সে সেটাও করতে পারে না।
আমি আরও অনেক কষ্টের মধ্যে আছি। অথচ শারীরিক সম্পর্কের ব্যাপারে তার আগ্রহ অনেক বেশি। তবে সে আমাকে কখনো জোর করে না।
এখন আমার প্রশ্ন হলো, আমাদের এই গোপন বিয়েটি কি ইসলাম অনুযায়ী বৈধ হয়েছিল? নাকি আদৌ আমাদের বিয়ে হয়নি? আমি বিষয়টি নিশ্চিতভাবে জানতে চাই।
আমার মনে এতটাই কষ্ট জমেছে যে, এখন প্রায়ই ভাবি, আমি তাকে ছেড়ে দেব। আমাদের সম্পর্ক যেহেতু গোপনে শুরু হয়েছিল, তাই গোপনেই শেষ করে দেব।
এখন ইসলামের দৃষ্টিতে আমার আসলে কী করা উচিত? আমাদের বিয়েটি কি সত্যিই হয়েছিল, নাকি হয়নি?
আমি পুরো বিষয়টি ইসলামের আলোকে জানতে চাই। বিশেষ করে আমাদের বিয়ের বৈধতা, আমার অধিকার, তার দায়িত্ব এবং এই সম্পর্ক থেকে বের হয়ে আসার ক্ষেত্রে আমার করণীয় কী—সেসব বিষয়ে বিস্তারিত জানতে চাই।
Answer
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
প্রশ্নের বিবরন মতে একজন হুজুরের মাধ্যমে কালেমা পড়ে আপনাদের বিয়ে হয়। কিন্তু বিয়ের সময় আপনারা কবুল বলেননি।
সুতরাং সেখানে মূলত কি কি হয়েছিলো,কি কি বাক্য আপনাকে বলা হয়েছিলো,তাকে কি কি বলা হয়েছিলো,আপনি কি কি কথা উচ্চারণ করেছেন,পুরোপুরি বিস্তারিত জানতে হবে।
অন্যথায় প্রশ্নের জবাব দেয়া মুশকিল।
অথবা আপনারা নিকটতম কোনো দারুল ইফতায় স্বশরীরে যোগাযোগ করুন।
قال في "كشاف القناع" (5/ 37) : "ولا ينعقد النكاح إلا بالإيجاب والقبول ، والإيجاب هو اللفظ الصادر من قِبَل الولي أو من يقوم مقامه كوكيل.
সারমর্মঃ
ইজাব কবুল ব্যাতিত বিবাহ হবেনা।
ইজাব হলো যে শব্দটি অভিভাবক অথবা তার স্থলাভিষিক্ত এর থেকে বের হয়,যেমন উকিল।
এমন সব শব্দে বিবাহ সংঘটিত হবে। যেমন বলা, (زوجت أو نكحت) আমি বিবাহ করলাম বা বিয়ে দিলাম। অথবা বলা, (قبلت هذا النكاح) আমি এ বিয়ে কবুল করলাম। অথবা (تزوجتها) আমি তাকে বিয়ে করলাম, বা (تزوجت) আমি বিয়ে করলাম, অথবা (رضيت) এ বিয়ে আমি রাজি আছি।
প্রস্তাব (الإيجاب): অলী তথা অভিভাবক অথবা যিনি তার স্থলাভিষিক্ত হবেন তার পক্ষ থেকে বিয়ে করার বা বিয়ে দেওয়ার প্রস্তাব দেওয়া।
★ কবুল (القبول): স্বামী বা তার স্থলাভিষিক্ত থেকে বিয়ে কবুল করার শব্দ। যেমন বলা, (قبلت) আমি বিয়ে কবুল করলাম বা (رضيت هذا النكاح) এ বিয়ে আমি রাজি আছি বা শুধু কবুল করেছি বলা।