ভুল বোঝাবুঝি, অজ্ঞতা ও কাজি অফিসের প্রতারণার শিকার

Marriage and Divorce · Hanafi

Question No: 8553
Questioner: Amatullah
Question Asked: 16 Nov 2026, 12:53 AM
Reviewed & Published: 16 Nov 2026, 07:58 AM
Views: 74
Tokens: 4,152
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by .

Question

সম্মানিত মুফতি সাহেব, আমাদের দাম্পত্য জীবন দীর্ঘ ১৪ বছরের। আমরা একে অপরকে অনেক ভালোবাসি। ৩/৪ মাস আগে কোন একটা ব্যাপার নিয়ে স্ত্রীর সাথে রাগারাগি হয়। সে রাগ করে তার বাবার বাড়ি চলে যায়। এর আগেও বিভিন্ন সময় রাগ করে চলে যেতো। এবারো লম্বা সময় বাসায় না আসায়, আমি মনে করেছিলাম, তাকে ১ ত্বালাক দিলে সে হয়তো ঠিক হবে। তারই ধারাবাহিকতায় আমি নিকটস্থ এক কাজী অফিসে যাই।

কাজী অফিসে কাজী ছিলো নাহ। উনার অনুপস্থিতে উনার এক সহকর্মী ছিলো। উনাকে বলেছিলাম, স্ত্রীকে ১ ত্বালাক দিতে চাই এবং এটাও বলেছিলাম স্ত্রী ফিরে আসার সিস্টেম কি?
উনি বলেছিলো, ৯০ দিনের মধ্যে ফিরে আসলে, বিয়ে পরিয়ে নিতে হবে এবং ইউনিয়ন পরিষদে এপ্লাই করতে হবে। তারই ধারাবাহিকতায় উনি একটি কাগজে সাইন করতে বলে। কিন্তু আমাকে বলে নাই কি লিখা রয়েছে। আমি সাইন করেছিলাম।
অতঃপর উনি ঐ লিখা আমাকে বলতে বলেন। উনি বলছেন দূর থেকে আর আমি শুনে শুনে কি বলছিলাম তা নিজ কানে শুনিও নাই। আমার হাতে কাগজ দেয় নাই।আমি একটা ঘোরে ছিলাম। কি বলছি কিছুই মাথায় ঢুকছিলো নাহ। কাদছিলাম। খালি মনে আছে আমার নাম বলেছিলাম পরবর্তীতে উনাকে বলেছিলাম, ঐটার একটা ছবি দিতে। তখন দেখি ঐখানে লিখা ছিলো ১,২,৩ বায়েনে ত্বালাক দিলাম। প্রতিটি সংখ্যার শেষে আলাদা ত্বালাক শব্দ ছিলো নাহ। ১,২,৩ যখন বলে আমি ভেবেছিলাম এটা হয়তো ১ ত্বালাকে সিস্টেম। বিয়েতে যেমন কবুল তিনবার বলতে হয়। যদি ১ ত্বালাক, ২ ত্বালাক, ৩ ত্বালাক বলতো তাহলে হয়তো মনে প্রশ্ন জাগতো। আমি এটাও জানতাম, এদেশের আইনে ৩ ত্বালাক একসাথে দেওয়া যায় নাহ। তাই এতো প্রশ্ন মনে আসে নাই। উল্লেখ্য যে, বায়েন শব্দের অর্থ বা বায়েনে ত্বালাক সম্পর্কেও আমি অজ্ঞ ছিলাম। পরবর্তীতে কাছের একজনকে নোটিশের ছবিটা দেখালে উনি একজন মুফতীর সাথে কথা বলতে বলেন। আমি সেই কাজিকে জিজ্ঞেস করেছিলাম। উনি উত্তর দিলো, এটাই এদেশের সিস্টেম।

এখন আমার প্রশ্ন হলো,
১) আমাকে যে ভুল বুঝিয়ে বলানো হল
২) অর্থ সম্পর্কে একদমই অজ্ঞ ছিলাম
৩) শুরু থেকেই নিয়্যত ১ ত্বালাকের। শুধু স্ত্রীকে ভয় দেখানোর জন্য দিতে চাওয়া। আমি জানতাম, স্ত্রী যদি চায় তবে ৯০ দিনের মধ্যে ফিরে আসলে সংসার করতে পারে।
৪) একটা ঘোরে ছিলাম। কি বলছিলাম বুঝতে পারছিলাম নাহ। স্পষ্ট ভাবে তালাক উচ্চারন করে কিছু বলিনি যে নিজ কানে শুনেছি
৫) খালি দেখেছিলাম ফর্মের নিচে ৩ মাস লিখা রয়েছে।
৬) উল্লেখ্য যে, এটা নাকি উনাদের কমন ফর্ম। আমার কোন কথা ঐখানে টাইপ করে লিখা হয় নাই।

মাননীয় যদি কষ্ট করে বলতেন, এই অবস্থায় এটা কয় ত্বালাক বলে গন্য হবে? খুবই দুশ্চিন্তায় রয়েছি। দেশের সিস্টেমে এতো সমস্যা বুঝি নাই।

Answer

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

প্রিয় ভাই, আপনার প্রশ্নটি অত্যন্ত স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ।


আপনি কাজীর সহকর্মীকে বলেছিলেন, স্ত্রীকে ১ ত্বালাক দিতে চাই এবং এটাও বলেছিলেন স্ত্রী ফিরে আসার সিস্টেম কি।

সুতরাং আপনার কোনোভাবেই ৩ তালাক দেয়ার চিন্তা ছিলোনা।

তিনি আপনাকে একটি কাগজে সাইন করতে বলে। কিন্তু আপনাকে বলেনি কি লিখা রয়েছে। আপনি সাইন করেছিলেন। অতঃপর উনি ঐ লিখা আপনাকে বলতে বলেন। উনি বলছেন দূর থেকে আর আপনি শুনে শুনে কি বলছিলেন তা নিজ কানে শোনেন নাই।

আপনার হাতে কাগজ দেয়নি।আপনি একটা ঘোরে ছিলেন। কি বলেছেন কিছুই মাথায় ঢুকছিলো নাহ। কাদছিলেন। খালি মনে আছে আপনার নাম বলেছিলেন, পরবর্তীতে উনাকে বলেছিলেন, ঐটার একটা ছবি দিতে। তখন দেখেন ঐখানে লিখা ছিলো ১,২,৩ বায়েনে ত্বালাক দিলাম।

প্রশ্নের বিবরন মতে আপনার স্ত্রীর এক তালাকে বায়েন পতিত হয়েছে।

যেহেতু আপনার স্ত্রীর মধ্যবর্তী এক তালাক বায়েন পতিত হয়েছে, সুতরাং আপনারা আবার নতুন বিয়ের মাধ্যমে সংসার শুরু করতে পারবেন।

এরজন্য কোনো সময়সীমা নির্ধারণ করা নেই। যখন ইচ্ছা তাকে নতুন করে বিবাহ করতে পারেন।

হানাফি মাজহাব অনুযায়ী, তালাক সংঘটিত হওয়ার জন্য স্পষ্ট উচ্চারণ (সরীহ) বা ইঙ্গিতপূর্ণ শব্দ (কিনায়া) ব্যবহার করা হয়।

  • সরীহ তালাক: "তালাক", "ত্বালাক" বা এর সমার্থক শব্দ। এটি উচ্চারণ করলে নিয়ত যাই হোক তালাক পতিত হয়।
  • কিনায়া তালাক: "বায়েন", "বরখাস্ত", "যাও" ইত্যাদি শব্দ। এগুলোতে তালাকের নিয়ত প্রয়োজন।

الھدایة: (257/2، ط: دار احیاء التراث العربی) وإذا كان الطلاق بائنا دون الثلاث فله أن يتزوجها في العدة وبعد انقضائھا؛ لأن حل المحلیة باق لأن زواله معلق بالطلقة الثالثة فینعدم قبله.

فی الفتاویٰ الهندية: "إذا كان الطلاق بائنا دون الثلاث فله أن يتزوجها في العدة وبعد انقضائها."(ج:۱،ص:۴۷۲، فصل فيما تحل بہ المطلقۃ وما يتصل بہ،:طبع : ماجدیہ)

في بدائع الصنائع في ترتيب الشرائع (3 / 187): "وَإِنْ كَانَ بَائِنًا فَإِنَّهُ يُوجِبُ زَوَالَ الْمِلْكِ."

আল্লাহই ভালো জানেন।


This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.