রোজা রেখে নামাজে কান্না এলে চোখের পানি মুখে বা গালে গেলে রোজা ভাঙবে কি?
Siyam-Fasting · Hanafi
Question
রোজা রেখে নামাজরত অবস্থায় কান্না আসলে সেটা মুখের ভেতরে গেলে কি রোজা ভেঙ্গে যাবে? সামান্য পানি আসলেই সাথে সর্দি এসে পানি মুখের গালে ভরে যায় এক্ষেত্রে মুখে চোখের পানির নোনতা স্বাদ লাগলে রোজা ভেঙ্গে যাবে?
Answer
وعليكم السلام ورحمة الله وبركاته
** উত্তর:** রোযা স্বরণ থাকা অবস্থায় সেই পানি গলায় চলে গেলে রোযা ভেঙে যাবে। গলায় না গেলে বরং তার আগেই ফেলে দিলে রোযা ভেঙে যাবেনা।
وَإِنْ تَمَضْمَضَ أَوْ اسْتَنْشَقَ فَدَخَلَ الْمَاءُ جَوْفَهُ إنْ كَانَ ذَاكِرًا لِصَوْمِهِ فَسَدَ صَوْمُهُ وَعَلَيْهِ الْقَضَاءُ، وَإِنْ لَمْ يَكُنْ ذَاكِرًا لَا يَفْسُدُ صَوْمُهُ كَذَا فِي الْخُلَاصَةِ وَعَلَيْهِ الِاعْتِمَادُ.
রোযাদার ব্যক্তি যদি(অজু করার সময়)গরগরা করে কুলি করে এবং নাকের নরম জায়গায় পানি পৌছায়।অতঃপর সে পানি ভিতরে চলে যায়।যদি তার রোযা স্বরণ থাকা অবস্থায় সে ঐ পানি পৌছিয়ে থাকে, তাহলে তার রোযা ভেঙ্গে যাবে এবং শুধুমাত্র তার কাযা আসবে।কিন্তু যদি তার রোযা স্বরণে না থাকে, তাহলে তার রোযা ভঙ্গ হবে না।(খুলাসাহ)এবং এর উপর-ই ফাতাওয়া।(ফাতাওয়ায়ে হিন্দিয়া-২/২০২)
والله أعلم بالصواب