খালা শাশুড়ি ভাগিনার জামাইয়ের লজ্জাস্থান দেখলে হুরমতে মুসাহারাত হবে কি না?
Marriage and Divorce · Hanafi
Question
Answer
প্রশ্নের সারমর্ম: খালা শাশুড়ি (অর্থাৎ স্ত্রীর খালা) যদি বোনের মেয়ের জামাইয়ের (অর্থাৎ নিজের ভাগিনার স্বামীর) লজ্জাস্থান দেখে, তাহলে কি (স্পর্শ ছাড়া দৃষ্টির কারণে) হুরমতে মুসাহারাত (বৈবাহিক সম্পর্ক হারাম হওয়া) সংঘটিত হবে?
জবাবঃ- এক্ষেত্রে জামাই আর স্ত্রীর বৈবাহিক জীবনে কোনো সমস্যা হবেনা। তবে এক্ষেত্রে যদি হুরমতে মুসাহারাত সাব্যস্ত হওয়ার সমস্ত শর্তাবলি পাওয়া যায়,সেক্ষেত্রে উক্ত জামাই জীবনেও সেই খালা শ্বাশুড়ির নিজ কন্যাকে বিবাহ করতে পারবেনা।
হাদীস শরীফে এসেছে
أخبرنا إسماعیل بن عیاض، حدثنا سعید بن أبی عروبة، من قیس بن سعید، عن مجاهد في الرجل یفجر بالمرأة قال: إذا نظر إلی فرجها فلا یحله له أمها ولا بنتها، أخرجه محمد في الحجج أیضًا ورجاله ثقات (إعلاء السنن: ۱۱/۱۳۲
যার সারমর্ম হলো যদি কেহ কোনো মহিলার লজ্জাস্থানের দিকে দৃষ্টিপাত করে,তাহলে সেই মহিলার মেয়ে বা তার মাকে সে কোনোদিন বিবাহ করতে পারবেনা। (ই'লাউস সুনান ১১/১৩২)
أخبرنا أبوحنیفة، عن حماد، عن إبراهیم، قال: إذا قبل الرجل أم أمرأته أو لمسها من شهوةٍ حرمت علیه امرأته، أخرجه محمد في الحجج ورجاله ثقات (إعلاء السنن: ۱۱/۱۳۱)
যার সারমর্ম হলো কেহ যদি তার শাশুড়িকে চুম্বন করে,অথবা উত্তেজনার সাথে স্পর্শ করে,তাহলে স্ত্রী তার উপর চিরজীবনের জন্য হারাম হয়ে যাবে।
(ই'লাউস সুনান ১১/১৩১)