হাতে নাপাকি লাগার পর সিংকে হাত ধোয়ার সময় পানির ছিটা শরীরে লাগলে কি নাপাক হবে?

Waswasa-OCD · Hanafi

Question No: 8484
Questioner: Abdullah Al Noman
Question Asked: 14 Nov 2026, 10:58 PM
Reviewed & Published: 15 Nov 2026, 08:06 AM
Views: 76
Tokens: 1,738
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by .

Question

১. হাতে নাপাকি লাগছিলো তাই সিংকে হাত ধুচ্ছিলাম। সিংকের পানি নিঃসরণ ছিদ্র ছোট হওয়ায় কিছুক্ষণের মধ্যেই পানি জমে যায়। তো নাপাকি লেগে থাকা হাতটা ধোয়ার সময়, ট্যাপের পানি ওই জমে থাকা পানিতে পড়ে, ছিটে এসে শরীরের কোথাও লাগলে কি সেই অংশও অপবিত্র হয়ে যাবে?

২. মানিব্যাগে নাপাকি লাগছিলো বলে টিস্যু ভিজিয়ে মুছছিলাম। কিন্তু টিস্যুর ছেঁড়াছুঁটো অংশ মানিব্যাগের মধ্যে রয়ে গেছে বেশ কিছু। যদিও সেগুলো এখন শুকনো, কিন্তু যখন সেগুলো মানিব্যাগের ভেতর পড়েছিলো তখন তো সেগুলো ভেজা ছিলো। নাপাকি পরিষ্কারের সময় যেহেতু সেগুলো ছিড়ছে, তাহলে তো সেগুলোতেও নাপাকি লেগে ছিলো। এতে করে কি ওই মানিব্যাগ অপবিত্র হয়ে থাকবে?

Answer

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

১. হাতে নাপাকি লাগছিলো তাই সিংকে হাত ধুচ্ছিলাম। সিংকের পানি নিঃসরণ ছিদ্র ছোট হওয়ায় কিছুক্ষণের মধ্যেই পানি জমে যায়। তো নাপাকি লেগে থাকা হাতটা ধোয়ার সময়, ট্যাপের পানি ওই জমে থাকা পানিতে পড়ে, ছিটে এসে শরীরের কোথাও লাগলে কি সেই অংশও অপবিত্র হয়ে যাবে?

জবাবঃ- প্রশ্নে উল্লেখিত ছুরতে ছিটে আসা পানি শরীরের কোথাও লাগলে শরীরের সেই অংশও অপবিত্র হয়ে যাবে।

২. মানিব্যাগে নাপাকি লাগছিলো বলে টিস্যু ভিজিয়ে মুছছিলাম। কিন্তু টিস্যুর ছেঁড়াছুঁটো অংশ মানিব্যাগের মধ্যে রয়ে গেছে বেশ কিছু। যদিও সেগুলো এখন শুকনো, কিন্তু যখন সেগুলো মানিব্যাগের ভেতর পড়েছিলো তখন তো সেগুলো ভেজা ছিলো। নাপাকি পরিষ্কারের সময় যেহেতু সেগুলো ছিড়ছে, তাহলে তো সেগুলোতেও নাপাকি লেগে ছিলো। এতে করে কি ওই মানিব্যাগ অপবিত্র হয়ে থাকবে?

জবাবঃ- এক্ষেত্রে টিস্যুর ছেঁড়াছুঁটো অংশ মানিব্যাগের মধ্যে থাকার কারনে মানিব্যাগে যদি ভেজার চিহ্ন বা নাপাকির কোনো গন্ধ পাওয়া গিয়ে থাকে,তাহলে সেই মানিব্যাগ নাপাক হবে।

অন্যথায় সেই মানিব্যাগ নাপাক হবেনা।

উল্লেখ্য, এর পরিমান যেহেতু এক দিরহাম চেয়ে অনেক কম,তাই সেই মানিব্যাগ সহকারে নামাজ আদায় করলে সর্বাবস্থায় আপনার নামাজ আদায় হয়ে যাবে।

والله أعلم بالصواب


This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.