আইয়ামী বীজের রোজা একটি রাখার পর হায়েজ আসলে বাকি দুটি রোজা রাখতে হবে?
Siyam-Fasting · Hanafi
Question No:
8446
Questioner:
Nurani Rahim Disha
Question Asked:
14 Nov 2026, 12:10 PM
Reviewed & Published:
14 Nov 2026, 03:05 PM
Views:
80
Tokens:
1,220
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by
.
Question
আমি গত মাসে আইয়্যামের ৩টা রোজা রাখার নিয়ত করেছিলাম, প্রথমদিন ইফতারের পরে, সেদিন ইশার ওয়াক্তে হায়েজ শুরু হওয়ায় বাকিদুটো আর করতে পারিনি? এখন কি সেদুটো কাজা করতে হবে?
Answer
জবাবঃ- আপনার প্রশ্নের উত্তর হলো: না, বাকি দুটি রোজা কাজা করতে হবে না।
হায়েজের কারণে ছুটে যাওয়া রোজার কাজা ওয়াজিব, কিন্তু নামাজের কাজা ওয়াজিব নয়।
আয়েশা (রাযি.) থেকে বর্ণিত:
«كَانَ يُصِيبُنَا ذَلِكَ، فَكُنَّا نُؤْمَرُ بِقَضَاءِ الصَّوْمِ، وَلَا نُؤْمَرُ بِقَضَاءِ الصَّلَاةِ»
— সহিহ মুসলিম, হাদিস ৩৩৫
অর্থাৎ হায়েজের কারণে রোজার কাজা করার নির্দেশ দেওয়া হতো, নামাজের কাজা করার নির্দেশ দেওয়া হতো না।
উল্লেখ্য হাদীসে বর্ণিত রোযা দ্বারা উদ্দেশ্য রমজানের ফরজ রোজা। নফল রোযা এর অন্তর্ভুক্ত নয়।
সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে আইয়ামে বীজের বাকি দুটি রোজার কাজা আদায় করতে হবেনা।