একা ফরজ, সুন্নত, নফল, ইস্তিখারা ও বিতর নামাজে শব্দ করে কিরাআত পড়া কি সুন্নত?
Salah-Prayer · Hanafi
Question
১. একা ফরজ নামাজ পড়ার ক্ষেত্রে কি শব্দ করে নামাজ পড়তে হবে?
২. একা সুন্নত নামাজ পড়ার ক্ষেত্রে কি শব্দ করে নামাজ পড়তে হবে?
৩. একা নফল নামাজ পড়ার ক্ষেত্রে কি শব্দ করে নামাজ পড়তে হবে?
৪. ইস্তিখারার নামাজ পড়ার ক্ষেত্রে কি শব্দ করে নামাজ পড়তে হবে?
৫. একা বিতর নামাজ পড়ার ক্ষেত্রে কি শব্দ করে নামাজ পড়তে হবে?
Answer
وعليكم السلام ورحمة الله وبركاته
উত্তর:
আপনার উপস্থাপিত বিষয়টি অত্যন্ত সূক্ষ্ম ও গুরুত্বপূর্ণ। হানাফী ফিকহের গ্রহণযোগ্য কিতাবসমূহের আলোকে নামাজে নিম্নস্বরে (সিররী) এবং উচ্চস্বরে (জাহরী) কেরাত পড়ার সুনির্দিষ্ট সীমারেখা ও ফিকহী বিধান নিচে সংক্ষেপে উপস্থাপন করা হলো:
১. নামাজে কেরাত উচ্ছস্বরের স্থলে উচ্ছস্বরে এবং নিম্নস্বরের স্থলে নিম্নস্বরে পড়ার বিধান:
- জাহরী নামাজে (উচ্চস্বরে পড়ার) ওয়াক্তে উচ্ছস্বরে কেরাত পাঠ করা এবং সিররী (নিম্নস্বরে পড়ার) ওয়াক্তে সিররী কেরাত পাঠ করা ওয়াজিব।
২. নিম্নস্বরে (সিররী) কেরাতের ফিকহী সীমারেখা:
- সর্বোচ্চ সীমা: নিজে শুনতে পাওয়ার পাশাপাশি নিজের ঠিক পাশে বা নিকটে অবস্থিত ১-২ জন ব্যক্তি শুনতে পাওয়া।
- সর্বনিম্ন সীমা (আলেমদের মতভেদ ও বিশুদ্ধ মত):
- রাজেহ ও বিশুদ্ধতম মত (আম্মাতুল মাশায়েখ ও ফকিহ হিন্দাওয়ানী রহ. অনুযায়ী): জিহ্বা ও ঠোঁট নেড়ে প্রতিটি বর্ণ/হরফ সঠিকভাবে উচ্চারণ করার সাথে সাথে নিজের কানে ন্যূনতম শুনতে পাওয়া (ইসমায়ে নাফসিহি) আবশ্যক। যদি কেউ উচ্চারণ সঠিকভাবে করে কিন্তু নিজের কানে আওয়াজ না পৌঁছায়, তবে রাজেহ ও বিশুদ্ধ মত অনুযায়ী সেই কেরাত যথেষ্ট হবে না।
- ইমাম কারখী (রহ.) ও অন্যান্যদের মত: নিজের কানে আওয়াজ না পৌঁছালেও কেবল জিহ্বা ও ঠোঁট নাড়িয়ে বর্ণসমূহ সঠিকভাবে উচ্চারণ (তসহীহে হুরুফ) করে নিলেই কেরাত আদায় হয়ে যাবে।
- সর্বসম্মত অগ্রহণযোগ্য রূপ: মুখ, ঠোঁট বা জিহ্বা মোটেও না নাড়িয়ে কেবল মনে মনে চিন্তা করা বা অন্তরে তিলাওয়াত করলে সর্বসম্মতিক্রমে নামাজ বাতিল/ফাসিদ হয়ে যাবে।
৩. উচ্চস্বরে (জহরী) কেরাতের ফিকহী সীমারেখা:
- সর্বনিম্ন সীমা: নিকটবর্তী লোক ছাড়াও অন্ততঃ প্রথম কাতারের মুক্তাদীগণ বা কিছুটা দূরের মানুষ শুনতে পাওয়া।
- সর্বোচ্চ সীমা: এর সুনির্দিষ্ট কোনো ঊর্ধ্বসীমা বা মাত্রা নির্ধারিত নেই; তবে অনর্থক চিৎকার করা বা স্বর অতিরিক্ত উঁচু করা অনুচিত।
সংযুক্ত কিতাবসমূহের বিবরণ (ভলিউম ও পৃষ্ঠা নাম্বার সহ):
- ফাতাওয়ায়ে আলমগীরী (খণ্ড: ১, পৃষ্ঠা: ১৯১, ২৫৪–২৫৫):
- (অধ্যায়: কিতাবুস সালাত — 'তৃতীয় অনুচ্ছেদ: সালাতের সুন্নাত ও কিরাআতের আহকাম — জহরী ও সিররী কিরাআতের সীমারেখা')।
- ফাতাওয়ায়ে মাহমুদীয়া (খণ্ড: ৭, পৃষ্ঠা: ৩৩–৩৪, ৩৯–৪০; খণ্ড: ২২, পৃষ্ঠা: ১৩৮–১৩৯):
- (অধ্যায়: বাবুল কিরাত — 'الفصل الأول في كيفية الجهر والسر بالقراءة - জহরী ও সিররী কিরাআতের মাসআলা')।
- নূরুল ঈযাহ (পৃষ্ঠা: ১০২):
- (অধ্যায়: কিতাবুস সালাত — 'পরিচ্ছেদ: কিরাতের সিসর ও জহরের বিবরণ')।
- দরসুল ফিকহ (খণ্ড: ১, পৃষ্ঠা: ১১২–১১৩):
- (অধ্যায়: সালাত অধ্যায় — 'একাকী ও জামাতে কিরাআতের নিয়মাবলী')।
আপনার প্রশ্নের সমাধান
১. একা ফরজ নামাজ পড়ার ক্ষেত্রে- নিম্নস্বরের নামাযে নিম্নস্বরেই পড়তে হবে। এবং উচ্ছস্বরের নামাযে উচ্ছস্বর বা নিম্নস্বর উভয়ভাবেই পড়া যাবে। ২. একা সুন্নত-নফল নামাজ পড়ার ক্ষেত্রে- দিনের সুন্নত ও নফল নামাযে নিম্নস্বরে কিরাত পড়া ওয়াজিব। তাই কেউ যদি এসব নামাযে উল্লেখযোগ্য পরিমাণ কিরাত উচ্চস্বরে পড়ে ফেলে, তবে সাহু সিজদা ওয়াজিব হবে। তবে রাতের নফল ও সুন্নত নামাযে একাকী নামায আদায়কারী ব্যক্তির এখতিয়ার রয়েছে; তিনি চাইলে উচ্চস্বরে এবং চাইলে নিম্নস্বরে কিরাত পড়তে পারবেন। ৩. একা নফল নামাজ পড়ার ক্ষেত্রে উপরের বিধান প্রযোজ্য। ৪. ইস্তিখারার নামাজ পড়ার ক্ষেত্রেও উপরের বিধান প্রযোজ্য। ৫. একা বিতর নামাজ পড়ার ক্ষেত্রেও মুসল্লির এখতিয়ার থাকবে।
আল্লাহ সর্বজ্ঞ।