জোহরের চার রাকাত সুন্নত আদায়ের পর সন্দেহ হলে কী করবো?

Salah-Prayer · Hanafi

Question No: 8200
Questioner: Snigdha Shila
Question Asked: 09 Nov 2026, 02:44 PM
Reviewed & Published: 09 Nov 2026, 03:26 PM
Views: 47
Tokens: 3,173
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by .

Question

জোহর এর চার রাকাত সুন্নত শেষ করার পরে ফরজ শুরু করে হঠাৎ মনে হল যে সুন্নত হয়তো চার রাকাত না পড়ে দুই রাকাতে পড়ে শেষ করে ফেলেছি তারপরে তো চার রাকাত ফরজ দুই রাকাত সুন্নত পড়ে নিয়েছি এখন কি আবার পুনরায় চার রাকাত সুন্নত আদায় করতে হবে?

Answer

জোহরের সুন্নত সম্পর্কে সন্দেহ হলে করণীয়

প্রশ্নের সারসংক্ষেপ

প্রশ্নকারী জোহরের চার রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করার পর ফরজ শুরু করার সময় সন্দেহে পড়েছেন যে সুন্নত হয়তো দুই রাকাতেই শেষ করেছেন। ফরজ ও পরবর্তী দুই রাকাত সুন্নত আদায়ের পর এখন জানতে চাচ্ছেন—আবার কি চার রাকাত সুন্নত পুনরায় আদায় করতে হবে?

জবাবঃ- প্রশ্নের বিবরণ মতে আপনি জোহরের ফরজের পূর্বে ২ রাকাত সুন্নাত পড়ার ব্যপারে যদি নিশ্চিত হোন বা প্রবল ধারণা হয়,সেক্ষেত্রে আবারও চার রাকাত সুন্নত আদায় করে নিবেন।

তবে যদি আপনি নিশ্চিত হন বা আপনার যদি প্রবল ধারণা হয় যে আপনি চার রাকাত সুন্নতই আদায় করেছেন, সেক্ষেত্রে পুনরায় তাহা আদায় করতে হবে না।

মূলনীতি: সন্দেহের ভিত্তিতে ইবাদত পুনরায় করা ওয়াজিব নয়

ফিকহের একটি সুপ্রতিষ্ঠিত মূলনীতি হলো—"আল-ইয়াকীনু লা ইয়াযূলু বিস-শাক্ক" (নিশ্চয়তা সন্দেহ দ্বারা বাতিল হয় না)।


This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.