ফরজ নামাজের ৩য় ও ৪র্থ রাকআতে সূরা ফাতিহার পর বিসমিল্লাহ অসম্পূর্ণ পড়ে রুকুতে গেলে নামাজ হবে কি?

Salah-Prayer · Hanafi

Question No: 8107
Questioner: Guraba
Question Asked: 07 Nov 2026, 01:09 PM
Reviewed & Published: 07 Nov 2026, 03:09 PM
Views: 60
Tokens: 3,119
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by .

Question

ফরজ নামাজের ৩য় ও ৪র্থ রাকাআতে সূরা ফাতিহা পড়ার পর বাসমালাহর بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْ পর্যন্ত পড়ে যদি মনে পড়ে যে সূরা মেলাতে হবে না তাই বাকিটুকু না পড়েই রুকুতে চলে গেলে নামাজ হবে?

Answer

ফরজ নামাজের ৩য় ও ৪র্থ রাকআতে সূরা ফাতিহার পর بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ পড়া প্রসঙ্গে

উত্তর

হ্যাঁ, নামাজ হবে। এতে সিজদা সাহু ওয়াজিব হবেনা।

ফরজ নামাজের শেষ দুই রাকাতে শুধু সুরা ফাতেহা পাঠ করা সুন্নাত।

হাদীস শরীফে এসেছেঃ-

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ يَحْيَى، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَقْرَأُ فِي الظُّهْرِ فِي الأُولَيَيْنِ بِأُمِّ الْكِتَابِ وَسُورَتَيْنِ، وَفِي الرَّكْعَتَيْنِ الأُخْرَيَيْنِ بِأُمِّ الْكِتَابِ، وَيُسْمِعُنَا الآيَةَ، وَيُطَوِّلُ فِي الرَّكْعَةِ الأُولَى مَا لاَ يُطَوِّلُ فِي الرَّكْعَةِ الثَّانِيَةِ، وَهَكَذَا فِي الْعَصْرِ وَهَكَذَا فِي الصُّبْحِ.

আবূ কাতাদাহ্ (রাযি.) হতে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুহরের প্রথম দু’রাক‘আতে সূরাহ্ আল-ফাতিহা ও দু’টি সূরাহ্ পড়তেন এবং শেষ দু’রাক‘আতে সূরাহ্ আল-ফাতিহা পাঠ করতেন এবং তিনি কোন কোন আয়াত আমাদের শোনাতেন, আর তিনি প্রথম রাক‘আতে যত দীর্ঘ করতেন, দ্বিতীয় রাক‘আতে তত দীর্ঘ করতেন না। ‘আসরে এবং ফজরেও এ রকম করতেন। (বুখারী শরীফ ৭৭৬.৭৫৯) (আধুনিক প্রকাশনীঃ ৭৩২, ইসলামিক ফাউন্ডেশনঃ ৭৪০)

فتاوی شامی : "(واكتفى) المفترض (فيما بعد الأوليين بالفاتحة) فإنها سنة على الظاهر، ولو زاد لا بأس به (قوله ولو زاد لا بأس) أي لو ضم إليها سورة لا بأس به لأن القراءة في الأخريين مشروعة من غير تقدير والاقتصار على الفاتحة مسنون لا واجب فكان الضم خلاف الأولى وذلك لا ينافي المشروعية، والإباحة بمعنى عدم الإثم في الفعل والترك كما قدمناه في أوائل بحث الواجبات." (کتاب الصلاۃ، باب صفۃ الصلاۃ، ج: 1، صفحہ: 511، ط: ایچ، ایم، سعید) সারমর্মঃ ফরজ নামাজের শেষ দুই রাকাত শুধু সুরা ফাতেহার উপর ক্ষান্ত করা যথেষ্ট, কেননা ইহা সুন্নাত। কেহ যদি এর চেয়েও বেশি পাঠ করে,তাহলে ক্ষতি নেই।,,,,সুরা ফাতেহার উপর ক্ষান্ত করা সুন্নাত। ওয়াজিব নয়।


This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.