তালাক নিয়ে প্রশ্ন
Marriage and Divorce · Hanafi
Question
কয়েক মাস আগে আমি আর আমার স্বামীর সুন্দর মহূর্তে আমি উনাকে বললাম, আমাকে ছাড়েন। উনি আমাকে ছাড়তে চাচ্ছিলেন না। তখন আমি বার বার বলায়,, উনি বলেন, যাও ছেড়ে দিলাম বলে আমার হাত ছাড়েন। এটা উনি আমার হাত ছেড়ে দেওয়ার উদ্দেশ্য করে বলেছেন। এর কয়েক সেকেন্ড পর, তখন উনি আবার হেসে বললেন, তোমাকে ছেড়ে দিলাম। সম্ভত ৩-৪ সেকেন্ড পর বলেছেন। তখন আমি উনার দিকে ফিরে সাথে সাথে জিজ্ঞাসা করলাম, এটা কেন বললেন?! উনি বলেন, আরে, তুমি শুধু টেনশন করো। তাই বলেছি। অন্য কিছু না।
হুজুর, উনি দ্বিতীয়বার ছেড়ে দিলাম বলাতে তালাক হয়েছে?
অনেক জায়গায় দেখলাম, ছেড়ে দিলাম বলা তালাকের ক্ষেত্রে সরীহ শব্দ। আমি আগেও এই ফাতোয়াটি নিয়েছিলাম। তালাক হয়নি ফাতোয়া পেয়েছি। কিন্তু অনেক প্রশ্নের উত্তরে দেখলাম, ছেড়ে দিলাম বললে তালাক হয়ে যায় তাই আবার প্রশ্নটি করলাম। আমার চিন্তা হচ্ছে।
Answer
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
জবাবঃ- প্রশ্নে উল্লেখিত ছুরতে তালাক পতিত হবেনা।
রাদ্দুল মুহতার (ইবনে আবিদিন), খণ্ড ৩, পৃ. ২৯৮-৩০০: "والكنايات ما لا يقع بها الطلاق إلا بالنية أو بدلالة الحال... كقوله: خليت سبيلك، فارقتك، اذهبي" — অর্থাৎ "খাল্লাইতু সাবিলাক", "ফারাকতুক", "ইযহাবি" — এসব কিনায়া শব্দ; নিয়ত বা হালের দালালত ছাড়া তালাক হয় না।
আল-হিদায়া (মারগিনানি), কিতাবুত তালাক, বাবুল কিনায়াত: কিনায়া শব্দের তালিকা দিতে গিয়ে "خليت سبيلك" ও "فارقتك" উল্লেখ করেছেন এবং বলেছেন — এগুলোতে নিয়ত বা দালালাতে হাল ব্যতীত তালাক সংঘটিত হয় না।
ফতোয়ায়ে আলমগিরি (ফতোয়ায়ে হিন্দিয়া), খণ্ড ১, কিতাবুত তালাক: "الكنايات لا يقع بها الطلاق إلا بالنية أو دلالة الحال"।