রোজা রাখা অবস্থায় ঋতুস্রাব হলে কী খাবার খেতে পারবে?
Siyam-Fasting · Hanafi
Question
Answer
রোজা রাখা অবস্থায় ঋতুস্রাব হলে করণীয়
সংক্ষিপ্ত উত্তর
রোযা অবস্থায় হায়েজ আসলে রোযা ভেঙ্গে ফেলবে। পরবর্তীতে সেই রোযার কাজা আদায় করবে । হাদীস শরীফে এসেছেঃ
عن عائشة رضي الله عنها أنها سئلت : هل تقضي الحائض الصوم والصلاة؟ فقالت : كنا نؤمر بقضاء الصوم ولا نؤمر بقضاء الصلاة. متفق عليه.
উম্মুল মুমিনীন আয়েশা (রা:) থেকে বর্ণিত যে, তাকে জিজ্ঞেস করা হল হায়েজ থেকে পবিত্রতার পর মহিলারা কি সালাত ও সাওমের কাজা আদায় করবে? তিনি বললেন : ‘‘এ অবস্থায় আমাদের সিয়ামের কাজা আদায় করতে নির্দেশ দেয়া হয়েছে সালাতের নয়।’’ [বুখারী ও মুসলিম]
★প্রশ্নে উল্লেখিত ছুরতে রোযা ভেঙ্গে যাওয়ার পর ঐ দিন খাওয়া দাওয়া করা যাবে।
এটি নিষেধ নয়।
তবে রমজান মাস হলে রোযাদারের সামনে খাওয়া যাবেনা।
,
وأما في حالة تحقق الحیض و النفاس فیحرم الإمساك؛ لأن الصوم منهما حرام، والتشبه بالحرام حرام". (طحطاوی علی المراقی : ص : ۳۷۰ )
সারমর্মঃ
হায়েজ বা নেফাস হলে পানাহার থেকে বিরত থাকা হারাম।
কেননা সেই অবস্থায় রোযা রাখা হারাম।