Ai দিয়ে ইসলামিক ভিডিও বানানো জায়েজ?
Halal and Haram · Hanafi
Question
Answer
وعليكم السلام ورحمة الله وبركاته
** উত্তর:** ছবি ভিডিও শরীয়তের দৃষ্টিতে হারাম। হযরত ইবনে আব্বাস রাযি থেকে বর্ণিত, عن ﺍﺑﻦ ﻋﺒﺎﺱ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻬﻤﺎ ﻗﺎﻝ : ﺳﻤﻌﺖ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻳﻘﻮﻝ :( ﻣﻦ ﺻَﻮَّﺭ ﺻﻮﺭﺓ ﻓﻲ ﺍﻟﺪﻧﻴﺎ ﻛُﻠِّﻒ ﺃﻥ ﻳَﻨْﻔُﺦ ﻓﻴﻬﺎ ﺍﻟﺮُّﻭﺡ ﻳﻮﻡ ﺍﻟﻘﻴﺎﻣﺔ ﻭﻟﻴﺲ ﺑﻨﺎﻓﺦ )
তরজমাঃ- ইবনে আব্বাস রাঃ বলেন, আমি নবী কারীম সাঃ কে বলতে শুনেছি, যে তিনি বলেছেন, যে ব্যক্তি পৃথিবীতে কোন(জানোয়ারের) ছবি আকবে,কিয়ামতের দিন তাকে দায়িত্ব দেয়া হবে,সে যেন উক্ত ছবির ভিতরে রূহ প্রদান করে, অথচ রূহ প্রদান করা তার জন্য কস্মিনকালে ও সম্ভব হবে না(অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করে আযাব প্রদান করা হবে)(সহীহ বুখারী -৫৬১৮)
ﻭَﻗَﺎﻝَ : ﺇﻥْ ﻛُﻨْﺖَ ﻻَ ﺑُﺪَّ ﻓَﺎﻋِﻼً ﻓَﺎﺻْﻨَﻊِ ﺍﻟﺸَّﺠَﺮَ ، ﻭَﻣَﺎ ﻻَ ﻧَﻔْﺲَ ﻟَﻪ হযরত ইবনে আব্বাস রাঃ কে এক ব্যক্তি ছবি আকার অনুমতি প্রার্থনা করলে তিনি উত্তরে বললেনঃযদি তোমার ছবি একে উপার্জন করতেই হয় তাহলে তুমি গাছের ছবি আকো বা এমন ছবি আকো যাতে কোনো প্রাণীর ছবি নেই।(সহীহ বুখারী- ২২২৫)
বিনা প্রয়োজনে কোনো ছবি সম্ভলিত ভিডিও আপলোড দেয়া ও দেখা জায়েয হবে না। হ্যা, প্রয়োজনীয় শিক্ষামূলক প্রয়োজনীয় এবং দ্বীনি ভিডিও আপলোড ও তা দেখার অনুমোদন কিছু ইসলামী স্কলারগন দিয়ে থাকেন।
শর্ত হলো মিউজিক থাকা যাবেনা, হারাম কিছু থাকা যাবেনা।
এক্ষেত্রে আরো কয়েকটি শর্ত হলো, (ক)মিউজিক থাকতে পারবে না। (খ)নারী দৃশ্যপট থাকতে পারবে না। (গ)ফিতনার আশংখার দরুন নারীকন্ঠও থাকতে পারবে না। (ঘ) খোলামেলা কোনো দৃশ্যায়ন তাতে থাকতে পারবে না। ★হারাম কোনো Add থাকতে পারবেনা।
AI দিয়ে ইসলামিক ভিডিও বানানোর ক্ষেত্রেও উপরোক্ত বিধানই আরোপিত হবে। উপরোক্ত শর্ত মেনে কোনো ভিডিও বানানো হলে তাহা আপলোড দেয়ার অনুমোদন কিছু ইসলামী স্কলারগন দিয়ে থাকেন।
উল্লেখ্য, অনেক ইসলামী স্কলারদের মতে কোনো রকমের ভিডিও আপলোড দেয়াই জায়েজ নেই ও তা দেখাও জায়েজ নেই।
তাই সতর্কতা মূলক এ ধরনের কাজ থেকে হেফাজতে থাকারই পরামর্শ থাকবে।