১.৫ ভরি স্বর্ণ ও রুপার আংটিতে যাকাত ফরজ হবে কি?
Zakat and Charity · Hanafi
Question
২.এসবের ১ বছর পূর্ণ হয়েছে ২০২৬ সালের মে মাসে।আমি যদি এখন জাকাত যেই তাহলে কি স্বর্ণের বর্তমান বাজার মূল্য হিসেবে জাকাত দিব নাকি সেই মে মাসের বাজার মূল্য হিসেবে জাকাত দিব?
৩.আর রুপার আংটি বিক্রি করে দিলে কি জাকাত দিতে হবে?
৪.আর স্বর্ণের কিছু অংশের মালিকানা যদি আমার স্বামীকে দিয়ে দেই তাহলেও কি আমাকে জাকাত দিতে হবে?
Answer
যাকাত সংক্রান্ত প্রশ্নের বিস্তারিত উত্তর
বিসমিল্লাহির রাহমানির রাহিম
১.আমার কাছে ১.৫ ভরির মতো স্বর্ণ আছে এবং ২০০ টাকা মূলের একটি রুপার আংটি আছে।এখন আমার কি জাকাত দিবে হবে?
জবাবঃ- আপনি নেসাব পরিমান সম্পদের মালিক,সুতরাং এ সম্পদের মালিক হওয়ার পর বছর পূর্ণ হলে আপনার উপর যাকাত ফরজ হবে।
২.এসবের ১ বছর পূর্ণ হয়েছে ২০২৬ সালের মে মাসে।আমি যদি এখন জাকাত যেই তাহলে কি স্বর্ণের বর্তমান বাজার মূল্য হিসেবে জাকাত দিব নাকি সেই মে মাসের বাজার মূল্য হিসেবে জাকাত দিব?
জবাবঃ- মে মাসের বাজার মূল্য হিসাব করে যাকাত প্রদান করবেন।
৩.আর রুপার আংটি বিক্রি করে দিলে কি জাকাত দিতে হবে?
জবাবঃ- এই বছরের যাকাত যেহেতু মে মাসেই ফরজ হয়েছে,সুতরাং সেই যাকাত আদায় করতে হবে।
রুপা বিক্রয় করার পর আপনার মালিকানায় যদি আর কোনো রুপা ও প্রয়োজন অতিরিক্ত টাকা পয়সা না থাকে,সেক্ষেত্রে আপনার উপর যাকাত ফরজ হবেনা।
৪.আর স্বর্ণের কিছু অংশের মালিকানা যদি আমার স্বামীকে দিয়ে দেই তাহলেও কি আমাকে জাকাত দিতে হবে?
জবাবঃ- যাকাত থেকে বাঁচতে এ ধরনের হিলা/কৌশল অবলম্বন কোনোক্রমেই জায়েজ নেই।