স্বর্ণ ও রুপার গহনা একসাথে থাকলে যাকাতের হিসাব কীভাবে হবে?
Zakat and Charity · Hanafi
Question No:
6769
Questioner:
Anamika islam0317
Question Asked:
12 Oct 2026, 03:11 AM
Reviewed & Published:
12 Oct 2026, 04:53 AM
Views:
37
Tokens:
4,249
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by
.
Question
আসসালামু আলাইকুম।
আমার কাছে আনুমানিক ১ বা দের ভরি (কম বা বেশি) স্বর্ণালংকার আছে। আমি সুনেছি এর পাশাপাশি রুপার কোনো গহনা থাকলে। পুরা স্বর্ণ কে রুপার যাকাতে হিসাব করা লাগবে।। আমার কাছে ১ বা দেড় ভরির নুপুর ছিলো বা টুকটাক রুপার কিছু গহনা আছে সামান্য। এখন সব মিলিয়ে আমার কি যাকাত হবে? আর হলেও হিসেব কিভাবে করবো। জানালে মুনাসিব হতো। আমি আমার এই হিসাব টা বিস্তারিত জানতে চাচ্ছি।

Answer
স্বর্ণ ও রুপার গহনা মিলিয়ে যাকাতের হিসাব
উত্তর:
وعليكم السلام ورحمة الله وبركاته
প্রশ্নের বিবরন মতে আপনার উপর যাকাত ফরজ। আপনি আপনার মালিকানায় থাকা সমস্ত স্বর্ণ ও রুপার বর্তমান বাজার মূল্য ধরে তার শতকরা আড়াই পার্সেন্ট তথা চল্লিশ ভাগের এক ভাগ যাকাত প্রদান করবেন।
এভাবে হিসাব করে অনাদায়ী বছর গুলোরও যাকাত আদায় করবেন।
আপনার মালিকানায় যদি টাকাও থাকে,সেক্ষেত্রে সেটিরও চল্লিশ ভাগের এক ভাগ যাকাত প্রদান করবেন।
রাসূলুল্লাহ ﷺ বলেছেন—
"তোমার কাছে ২০০ দিরহাম (রুপা) থাকলে ৫ দিরহাম যাকাত... আর ২০ মিসকাল (স্বর্ণ) থাকলে অর্ধ মিসকাল যাকাত।" —(সুনানে আবু দাউদ, হাদিস: ১৫৭৩; মুসনাদে আহমাদ)