হায়েজের অভ্যাস ৭ দিন হলে ৫ দিন পর রক্ত বন্ধ হয়ে গেলে করণীয় কী?
Miscellaneous Fiqh · Hanafi
Question
এখন কি অভ্যাসগত ভাবে ৭দিন অপেক্ষা করা ঠিক হবে নাকি ৫দিন শেষে ৬দিনে পড়ছে কোনো ব্লাড নাই এখনি পাক হয়ে নামাজ পড়বো?
Answer
প্রশ্নের সারসংক্ষেপ
আপনার অভ্যাস (আদত) হলো প্রতি মাসে ৭ দিন হায়েজ। এ মাসে ৫ দিন পর রক্ত বন্ধ হয়েছে, ৬ষ্ঠ ও ৭ম দিনে কোনো রক্ত দেখা যাচ্ছে না, তবে আপনি নিশ্চিত নন যে পাক হয়েছেন কি না। প্রশ্ন হলো—অভ্যাস অনুযায়ী ৭ দিন পূর্ণ করা কর্তব্য, নাকি ৫ দিন পরই পাক ধরে নামাজ শুরু করা?
জবাবঃ- আপনার যদি প্রবল ধারণা হয় যে আর ব্লাড আসবে না, সেক্ষেত্রে আপনি পবিত্র হয়ে নামাজ শুরু করতে পারেন।
পুনরায় ১০ দিনের মধ্যে ব্লাড আসলে এ কয়দিন হায়েজের মধ্যে নামাজ পড়েছেন ধরে নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিবেন। আল্লাহ তায়ালা আপনার এই অনিচ্ছাকৃত গুনাহ ক্ষমা করে দিবেন।
আর যদি আপনার প্রবল ধারণা হয় যা আবারো হায়েজ আসবে, সেক্ষেত্রে আপনি অপেক্ষা করুন। যদি ১০ দিনের মধ্যেই আবারো ব্লাড আসে,সেক্ষেত্রে এই কয়দিনও হায়েজ ধরবেন। এই কয়দিনের নামাজ আদায় করতে হবে না।
আর যদি ব্লাড না আসে,সেক্ষেত্রে এ কয়দিনের নামাজের কাজা আদায় করে নিবেন।
শরীয়তের বিধান অনুযায়ী হায়েযের সর্বোচ্চ সময়সীমা ১০দিন।
এ ১০দিনের ভিতর লাল,হলুদ,সবুজ,লাল মিশ্রিত কালো বা নিখুত কালো যে কালারের-ই পানি বের হোক না কেন তা হায়েয হিসেবেই গণ্য হবে।যতক্ষণ না নেপকিন সাদা নজরে আসবে। (বেহেশতী জেওর-১/২০৬)
হায়েজের দিন গুলোতে যেই কালারেরই রক্ত হোক,সেটি হায়েজের রক্ত বলেই গন্য হবে। উক্ত সময় নামাজ রোযা ইত্যাদি আদায় করা যাবেনা। (কিতাবুল ফাতওয়া ২/৭৬)
তবে স্পষ্ট সাদা কালারের কিছু বের হলে সেটাকে হায়েজ বলা যাবেনা। (ফাতাওয়ায়ে হক্কানিয়াহ ২/৮৩৩)
হাদীস শরীফে এসেছেঃ
উম্মে আলক্বামাহ তথা মার্জনা (مَوْلاَةِ عَائِشَةَ) হইতে বর্ণিত,
عن أم علقمة أَنَّهَا قَالَتْ : " كَانَ النِّسَاءُ يَبْعَثْنَ إِلَى عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ بِالدُّرْجَةِ فِيهَا الْكُرْسُفُ فِيهِ الصُّفْرَةُ مِنْ دَمِ الْحَيْضَةِ يَسْأَلْنَهَا عَنْ الصَّلَاةِ فَتَقُولُ لَهُنَّ لَا تَعْجَلْنَ حَتَّى تَرَيْنَ الْقَصَّةَ الْبَيْضَاءَ تُرِيدُ بِذَلِكَ الطُّهْرَ مِنْ الْحَيْضَةِ "
তিনি বলেনঃ (ঋতুমতী) স্ত্রীলোকেরা আয়েশা (রাঃ)-এর নিকট ঝোলা বা ডিবা (دُرْجَة) পাঠাইতেন, যাহাতে নেকড়া বা তুলা (كُرْسُفْ) থাকিত। উহাতে পাণ্ডুবৰ্ণ ঋতুর রক্ত লাগিয়া থাকিত। তাহারা এই অবস্থায় নামায পড়া সম্পর্কে তাহার নিকট জানিতে চাহিতেন। তিনি [আয়েশা (রাঃ)] তাহাদিগকে বলিতেনঃ তাড়াহুড়া করিও না, যতক্ষণ পর্যন্ত পূর্ণ সাদা (বর্ণ) দেখিতে না পাও। তিনি ইহা দ্বারা ঋতু হইতে পবিত্রতা (طُهْر) বুঝাইতেন।(মুয়াত্তা মালিক-১২৭)