স্বামী-স্ত্রীর ঝগড়ার সময় স্বামী কুফরি কালাম বললে বা শয়তানের পূজার ঘোষণা দিলে ঈমান ও বিবাহের হুকুম কী?

Faith and Belief · Hanafi

Question No: 6514
Questioner: Jesmin
Question Asked: 07 Oct 2026, 10:33 AM
Reviewed & Published: 07 Oct 2026, 11:42 AM
Views: 17
Tokens: 6,412
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by .

Question

স্বামী স্ত্রী ঝগড়ার এক পর্যায়ে স্বামী মনে মনে আল্লাহ কে গালি দেয়। যদিও মুখে উচ্চারণ করেনি। আর এই গালি ওসওয়াসায় তাড়নায় দিয়ে ফেলেছে। গালি দেওয়ার পর চরম হতাশা নিয়ে আর রাগে বলেছে আমি তো কাফির হয়ে গেছি। আমি মরলে জাহান্নামেই যাবো। আমি আরো গালি দিবো। দরকার পড়লে মরার আগ পর্যন্ত শয়তানের পূজা করে যাব। আজ থেকে আমি শয়তানের অন্তর্ভুক্ত । তখন স্ত্রী বারবার তওবা করতে বললে সে বলে শয়তানের কাছে মাফ চাইব। এসব বলার সময় প্রচন্ড রাগ, অভিমান হতাশা কাজ করছিল৷ অতিরিক্ত রাগে সে স্ত্রীকে বোঝাতেও চাচ্ছিল যে আমি এসবও বলতে পারে। কিন্তু বলার সময় সে মনে মনে ঠিকই আল্লাহ কে বিশ্বাস করতেছিল। পরে তওবা করেছে। কালিমা পড়েছে কিন্তু এর দ্বারা বিবাহ কি ভেঙে গেছে?? বিবাহ ভেঙে গেলে নতুন করে সেই স্বামীকেই বিয়ে করার নিয়ম কি?? ইদ্দত পালনের আগে সেই স্বামীর সাথে বিবাহ করা যাবে নাকি ইদ্দত শেষ করে বিয়ে করতে হবে।

Answer

ইমান চলে গেলে পুনরায় বিবাহ পড়াতে হবে কিনা?

প্রশ্নের সারসংক্ষেপ

এক ব্যক্তি স্ত্রীর সাথে ঝগড়ার একপর্যায়ে মনে মনে আল্লাহকে গালি দেয় (মুখে উচ্চারণ করেনি)। এরপর রাগ, হতাশা ও অভিমানের বশে বলে—"আমি কাফির হয়ে গেছি, আমি মরলে জাহান্নামেই যাব, আমি আরও গালি দিব, দরকার হলে মরার আগ পর্যন্ত শয়তানের পূজা করব, আজ থেকে আমি শয়তানের অন্তর্ভুক্ত।" স্ত্রী তওবা করতে বললে সে বলে—"শয়তানের কাছে মাফ চাইব।" তবে এসব বলার সময় সে মনে মনে আল্লাহকে বিশ্বাস করছিল। পরে তওবা করেছে, কালিমা পড়েছে। প্রশ্ন হলো—এতে কি বিবাহ ভেঙে গেছে? ভেঙে গেলে নতুন করে বিয়ের নিয়ম কী? ইদ্দতের আগে বিয়ে করা যাবে কি?


জবাবঃ- সে যদি জানে যে এসব কথার দ্বারা মানুষ কাফের হয়ে যায়,তারপরেও জেনে শুনে এসব বলে,সেক্ষেত্রে প্রশ্নে উল্লেখিত ছুরতে তাদের বিবাহ ভেঙে গিয়েছে। ঈমান নবায়নের পাশাপাশি বিবাহ নবায়ন করতে হবে। নতুন করে মোহরানা ধার্য করে বিবাহ পড়িয়ে নিতে হবে। ইদ্দত পালন করতে হবেনা। ইদ্দতের আগে বিয়ে করা যাবে।

তবে অন্যত্রে বিবাহ বসলে সেক্ষেত্রে স্ত্রীর উপর ইদ্দত পালন আবশ্যক।

ইদ্দতের পর অন্যত্রে বিবাহ বসতে পারবে।

ফাতাওয়া আলমগিরিতে আছে:

وَلَوْ قَالَ بِلِسَانِهِ كَلِمَةَ الْكُفْرِ وَلَمْ يَعْتَقِدْهُ بِقَلْبِهِ لَا يَكْفُرُ عِنْدَ أَبِي حَنِيفَةَ

"যদি কেউ মুখে কুফরির কথা বলে কিন্তু অন্তরে তা বিশ্বাস না করে, তবে ইমাম আবু হানিফার মতে সে কাফির হবে না।"

— ফাতাওয়া আলমগিরি, কিতাবুল ফাতাওয়া, খণ্ড ২, পৃ. ২৫৯


This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.