ছোট বাচ্চা নিয়ে নামাজ পড়া কষ্ট হলে যুহর-আসর ও মাগরিব-এশা একসাথে জমা করে পড়া যাবে কি না?
Salah-Prayer · Hanafi
Question
ছোট বাচ্চা নিয়ে বারবার শরীর পাক করে নামাজ পড়া কষ্টের। যুহর আসর এবং মাগরিব এশা একসাথে করে পড়া যাবে?
Answer
وعليكم السلام ورحمة الله وبركاته
প্রশ্ন: ছোট বাচ্চা নিয়ে বারবার শরীর পাক করে নামাজ পড়া কষ্টের। যুহর-আসর এবং মাগরিব-এশা একসাথে করে পড়া যাবে?
উত্তর: না,এভাবে যুহর-আসর এবং মাগরিব-এশা একসাথে করে পড়া যাবেনা।
আপনি নামাজের জন্য আলাদা পাক পোশাক রাখতে পারেন।যেটাকে শুধু নামাজের আগেই পড়বেন।
নামাজের আগ দিয়ে শরীর ভালো করে ধুয়ে অজু করে নামাজের কাপড় পড়ে নামাজ আদায় করবেন।
তারপর নামাজের শেষে উক্ত কাপড় চেঞ্জ করতে পারেন।
এভাবে যুহর-আসর এবং মাগরিব-এশা একসাথে করে পড়া যাবেনা। কারন প্রত্যেক নামাজকে তার নির্ধারিত ওয়াক্তে আদায় করা ফরজ। কুরআনে আল্লাহ তাআলা বলেন:
إِنَّ الصَّلَاةَ كَانَتْ عَلَى الْمُؤْمِنِينَ كِتَابًا مَوْقُوتًا "নিশ্চয়ই মুমিনদের উপর নামাজ নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে।" (সূরা নিসা: ১০৩)
রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
"যে ব্যক্তি দুই নামাজকে এক ওয়াক্তে একত্র করে (ওজর ছাড়া) আদায় করে, সে যেন কুরআনের বড় বড় দরজাগুলোর একটি দরজা ভেঙে ফেলল।" (তিরমিযি, হাদিস: ১৮৮; মুসনাদে আহমাদ)