হলে কুকার ব্যবহার করে রান্না করা খাবার হালাল কি না?
Halal and Haram · Hanafi
Question
Answer
وعليكم السلام ورحمة الله وبركاته
উত্তর
কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা থাকায় এভাবে কুকারে রান্না করে খাবার খাওয়ার দরুন আপনাদের গুনাহ হবে।
তবে আপনারা যদি কুকারে রান্না বাবদ বিদ্যুৎ বিল অতিরিক্ত ভাবেই জমা দেন এবং এক্ষেত্রে যদি হলের কোন হক নষ্ট না হয়, তাহলে আপনাদের খাবার হালালই থাকবে।
অন্যথায় (অর্থাৎ যদি বিদ্যুৎ বিল না দেওয়া হয়) তাহলে খাবার হালাল হারাম মিশ্রিত হবে, তবে সর্বাবস্থায় কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা অমান্য করে কুকার ব্যবহার করার দরুন আপনাদের গুনাহ হবে।
আল্লাহ তা'আলা বলেন:
"হে মানুষ! পৃথিবীতে যা হালাল ও পবিত্র তা থেকে আহার করো।" (সূরা বাকারা: ১৬৮)
হলের ইলেকট্রনিক চুলা/কুকার ব্যবহার নিষিদ্ধ — এটি একটি প্রশাসনিক (তানযীমি) নিয়ম,
নিয়ম ভঙ্গের গুনাহ: আপনি যদি হলের সাথে চুক্তিবদ্ধ হন যে প্রতিষ্ঠানের নিয়ম মানবেন, তাহলে সেই অঙ্গীকার ভঙ্গ করা ইসলামে নিন্দনীয়। রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
"মুনাফিকের নিদর্শন তিনটি... যখন অঙ্গীকার করে তা ভঙ্গ করে।" (সহীহ বুখারী: ৩৩, সহীহ মুসলিম: ৫৯)
والله أعلم بالصواب