গর্ভবতী নারীর ভ্রমণ ইসলামে।
Halal and Haram · Hanafi
Question No:
9123
Questioner:
Amatullah Mariyam
Question Asked:
27 Nov 2026, 10:35 AM
Reviewed & Published:
27 Nov 2026, 06:17 PM
Views:
58
Tokens:
3,291
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by
.
Question
ٱلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ ٱللَّٰهِ وَبَرَكَاتُهُ
আমার ভাই এর স্ত্রী প্রেগন্যান্ট, এবং উনার জমজ সন্তান হবে ইনশা আল্লহ।আমি তার ননদ।আমার ভাই এখন সাউদীতে আছেন।ভাবীর ডেলিভারী নোয়াখালীতে স্বামীর বাড়িতে করবেন ইনশা আল্লহ।ভাই দেশে ফিরবেন আগামী মাসের ১১ তারিখ এবং ভাবীকে আনতে যেতে যেতে হয়ত ১৩ তারিখ হয়ে যাবে।বাংলাদেশ এর চলমান রাজনীতি তে একটা সহিংসতা চলছে।এবং ডিসেম্বর এ ও হয়ত সহিংস পরিস্থিতি হওয়ার সম্ভাবনা রয়েছে।ভাবীর শারীরিক অবস্থান ধীরে ধীরে ভ্রমনের অনুপোযোগী হয়ে যাচ্ছে।কেননা জমজ সন্তান এর মায়ের প্রেগ্ন্যাসির অবস্থা স্বাভাবিক এর তুলনায় জটিল।পরবর্তী তে জার্নী করাটাও রিস্ক।এমতাবস্থায় আমি তার ননদ এবং আমার অন্য ভাই যিনি তার দেওর আমরা দুইজনে গিয়ে তাকে নিয়ে আসতে চাচ্ছি।এবং উনার যাতে অসুবিধা না হয় এজন্য প্রাইভেট কারে করে চলে আসার চিন্তা করতেসি।বিশেষ বিবেচনা সাপেক্ষে শরীয়াহ এক্ষেত্রে অনুমোদন দেয় কিনা ভ্রমনের জন্য?

Answer
وعليكم السلام ورحمة الله وبركاته
উত্তর
আপনার ভাইয়ের স্ত্রী এখন যেখানে আছেন সেখানে হতে যদি নোয়াখালী তার স্বামীর বাসা ৭৭ কিলোমিটার বা তার চেয়ে বেশি হয়, তাহলে এভাবে মাহরাম পুরুষ ছাড়া তার সফর করা শরীয়তে জায়েজ নেই।
তবে যদি ৭৭ কিলোমিটার থেকে কম হয় তাহলে সফর জায়েজ আছে।
উল্লেখ্য দূরত্ব ৭৭ কিলোমিটার বা তার চেয়ে বেশি হলে সেক্ষেত্রে যেহেতু মাহরাম পুরুষ ছাড়া সফর তার জন্য জায়েজ হবে না, এমতাবস্থায় এখন তিনি যেখানে আছেন,সেখানেই ডেলিভারি করার পরামর্শ থাকবে।
নোয়াখালীতে ডেলিভারি করানোর অজুহাতে মাহরাম পুরুষ ছাড়া সফরের বৈধতা শরীয়তে নেই।
রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেন:
«لَا تُسَافِرِ الْمَرْأَةُ إِلَّا مَعَ ذِي مَحْرَمٍ» — সহীহ বুখারী, হাদীস ১৮৬২; সহীহ মুসলিম, হাদীস ১৩৩৮