হালকা হলুদ স্রাব কি হায়েয?
Taharah Purity · Hanafi
Question
আমার এক কাছের বোন এর একটি প্রশ্ন ছিলো হায়েজ বিষয়ে,
প্রশ্ন টি হলো-
আমার পিরিয়ড বেশিরভাগ সময় ১৫ দিন পরেই হয়ে যায়, এমাসে ১৭ দিন এর মাথায় ১২ তারিখে হালকা হলুদ স্রাব দেখে ভেবেছি হয়তো হায়েয হয়েছে, তারপর সারাদিন খুবই হালকা হলুদ ছাড়া আর কিছু দেখিনি একদম নরমাল সাদা ছিলো, ১৩ তারিখ রাতে হালকা লালবর্ণের মতোন দেখেছিলাম তারপর ১৫ তারিখ থেকে ব্লিডিং শুরু হয়, আজকে ২৩ তারিখ এখনো ফ্রেশ হয়নি,
আমার প্রশ্ন হলো, ১২ তারিখ যে হালকা হলুদ বর্ণের স্রাব দেখেছিলাম ওটা কি হায়েয ছিলো? ১২ তারিখ থেকেই কি শুরু হয়েছে নাকি ১৩ তারিখে, আমার ১২ তারিখে নামাজ গুলো কাযা গেছে? বেশিরভাগ সময় আমার ১০ দিন ই হায়েজ থাকে।
জাযাকুমুল্লাহু খইরন।
Answer
وعليكم السلام ورحمة الله وبركاته
- উত্তর:** ১২ তারিখের হালকা হলুদ স্রাব হায়েয হিসেবে গণ্য হবে।
সেই হিসেবে ১২ তারিখ হতে হায়েজ ধরতে হবে। সেক্ষেত্রে হায়েজ যেহেতু ১০ দিন অতিক্রম করেছে,সেক্ষেত্রে আপনার অভ্যাস অনুপাতে ১০ দিন হায়েজ ধরবেন, বাকি দিন গুলি ইস্তিহাজা ধরে নামাজ চালিয়ে যাবেন।
শরীয়তের বিধান অনুযায়ী হায়েযের সর্বোচ্চ সময়সীমা ১০দিন। এ ১০দিনের ভিতর লাল,হলুদ,সবুজ,লাল মিশ্রিত কালো বা নিখুত কালো যে কালারের-ই পানি বের হোক না কেন তা হায়েয হিসেবেই গণ্য হবে।যতক্ষণ না নেপকিন সাদা নজরে আসবে। (বেহেশতী জেওর-১/২০৬)
হায়েজের দিন গুলোতে যেই কালারেরই রক্ত হোক,সেটি হায়েজের রক্ত বলেই গন্য হবে। উক্ত সময় নামাজ রোযা ইত্যাদি আদায় করা যাবেনা। (কিতাবুল ফাতওয়া ২/৭৬)
তবে স্পষ্ট সাদা কালারের কিছু বের হলে সেটাকে হায়েজ বলা যাবেনা। (ফাতাওয়ায়ে হক্কানিয়াহ ২/৮৩৩)
উম্মে আলক্বামাহ তথা মার্জনা (مَوْلاَةِ عَائِشَةَ) হইতে বর্ণিত,
عن أم علقمة أَنَّهَا قَالَتْ : " كَانَ النِّسَاءُ يَبْعَثْنَ إِلَى عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ بِالدُّرْجَةِ فِيهَا الْكُرْسُفُ فِيهِ الصُّفْرَةُ مِنْ دَمِ الْحَيْضَةِ يَسْأَلْنَهَا عَنْ الصَّلَاةِ فَتَقُولُ لَهُنَّ لَا تَعْجَلْنَ حَتَّى تَرَيْنَ الْقَصَّةَ الْبَيْضَاءَ تُرِيدُ بِذَلِكَ الطُّهْرَ مِنْ الْحَيْضَةِ "
তিনি বলেনঃ (ঋতুমতী) স্ত্রীলোকেরা আয়েশা (রাঃ)-এর নিকট ঝোলা বা ডিবা (دُرْجَة) পাঠাইতেন, যাহাতে নেকড়া বা তুলা (كُرْسُفْ) থাকিত। উহাতে পাণ্ডুবৰ্ণ ঋতুর রক্ত লাগিয়া থাকিত। তাহারা এই অবস্থায় নামায পড়া সম্পর্কে তাহার নিকট জানিতে চাহিতেন। তিনি [আয়েশা (রাঃ)] তাহাদিগকে বলিতেনঃ তাড়াহুড়া করিও না, যতক্ষণ পর্যন্ত পূর্ণ সাদা (বর্ণ) দেখিতে না পাও। তিনি ইহা দ্বারা ঋতু হইতে পবিত্রতা (طُهْر) বুঝাইতেন।(মুয়াত্তা মালিক-১২৭) ,
أن النساء کن یبعثن بالکرسف إلی عائشۃ رضی اللہ تعالیٰ عنھا فکانت تقول : لا حتی ترین القصۃ البیضاء‘‘ ( المؤطأ للإمام مالک : ۱/۵۹۱ ، : مصنف ابن عبد الرزاق، حدیث نمبر : ۱۱۵۹ ) সারমর্মঃ আয়েশা সিদ্দিকা রাঃ সেই সমস্ত মহিলাদের বলিতেনঃ তাড়াহুড়া করিও না, যতক্ষণ পর্যন্ত পূর্ণ সাদা দেখিতে না পাও।