মেডিকেলে কিছুটা দালালি টাইপ কাজ
Halal and Haram · Hanafi
Question
অনেক নার্সিং কলেজেই এখানে ট্রেনিং করার জন্য মুখিয়ে থাকে। কিন্তু সবাইকে সুযোগ করে দেওয়া যায় না।
আমি এই কলেজের ছাত্র। আমি যদি অথরিটির পারমিশন নিয়ে একটা নার্সিং কলেজ কে এখানে ট্রেনিং করার সুযোগ দিতে চাই এবং আমি তাদের সকল সুবিধা ও অসুবিধাসহ সবকিছু দেখা হবে।
এক্ষেত্রে সরকারি অর্থের বাইরে নিজের পারিশ্রমিক হিসেবে আমি কিছু টাকা নিতে চাচ্ছি। ক্ষেত্রে আমার লাভ করার শরিয়াহ সম্মত নিয়ম কি?
Answer
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
প্রশ্নের বিবরন মতে সরকারি অর্থের বাইরে নিজের পারিশ্রমিক হিসেবে টাকা নেয়া ঘুষের শামিল,বিধান তাহা নেয়া জায়েজ নয়।
রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
«لَعَنَ رَسُولُ اللَّهِ ﷺ الرَّاشِيَ وَالْمُرْتَشِيَ» — আবু দাউদ, হাদিস ৩৫৮০; তিরমিজি, হাদিস ১৩৩৭
সরকারি সম্পদ বা পদ ব্যবহার করে ব্যক্তিগত লাভ করা খিয়ানতের শামিল হতে পারে। আল্লাহ তাআলা বলেন:
«إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تُؤَدُّوا الْأَمَانَاتِ إِلَىٰ أَهْلِهَا» — সূরা নিসা: ৫৮
রাদ্দুল মুহতার ও ফাতাওয়া আলমগিরি-তে উল্লেখ আছে — কোনো ব্যক্তি যদি নিজের পদ/ক্ষমতা ব্যবহার করে এমন সুবিধা বিক্রি করে যা তার ব্যক্তিগত মালিকানাধীন নয়, বরং সরকারি/সার্বজনীন, তবে তা জায়েজ নয়। (দেখুন: রাদ্দুল মুহতার, কিতাবুল ইজারা; ফাতাওয়া আলমগিরি, খণ্ড ৩, ইজারা অধ্যায়)
ফাতাওয়া উসমানি-তে (খণ্ড ৩, ইজারা ও ব্যবসা অধ্যায়) উল্লেখ আছে — সরকারি চাকরিজীবীর জন্য সরকারি সুবিধা ব্যবহার করে ব্যক্তিগত কমিশন নেওয়া জায়েজ নয়, যদি না সরকারি নিয়মে তা স্পষ্টভাবে অনুমোদিত হয়।