শৈশবের প্রাইমারী স্কুল শিক্ষিকার দিকে প্রয়োজনে তাকানো যাবে?
Halal and Haram · Hanafi
Question
Answer
وعليكم السلام ورحمة الله وبركاته
** উত্তর:**
জায়েজ নেই। এতে গুনাহ হবে।
অনিচ্ছাকৃত ভাবে নজর গেলে গুনাহ হবেনা।
তবে সাথে সাথে নজর ফিরিয়ে নিতে হবে।
কুরআন
«قُل لِّلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ ۚ ذَٰلِكَ أَزْكَىٰ لَهُمْ ۗ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا يَصْنَعُونَ»
“মুমিনদের বলুন, তারা তাদের দৃষ্টি সংযত রাখবে এবং লজ্জাস্থান হেফাজত করবে; এটাই তাদের জন্য অধিক পবিত্র।”
— সূরা আন-নূর: ৩০
«وَلَا تَقْرَبُوا الزِّنَىٰ ۖ إِنَّهُ كَانَ فَاحِشَةً وَسَاءَ سَبِيلًا»
“যিনার নিকটেও যেয়ো না; নিশ্চয়ই তা অশ্লীল কাজ ও মন্দ পথ।”
— সূরা আল-ইসরা: ৩২
হাদিস
«يَا عَلِيُّ، لَا تُتْبِعِ النَّظْرَةَ النَّظْرَةَ، فَإِنَّ لَكَ الْأُولَى وَلَيْسَتْ لَكَ الْآخِرَةُ»
“হে আলী! এক দৃষ্টির পর আরেক দৃষ্টি মিলাবে না; প্রথম দৃষ্টি (অনিচ্ছাকৃত) তোমার জন্য ক্ষমাযোগ্য, কিন্তু পরেরটি নয়।”
— সুনানে আবু দাউদ: ২১৪৯; সুনানে তিরমিজি: ২৭৭৭ (হাসান)
«الْعَيْنَانِ زِنَاهُمَا النَّظَرُ»
“দুই চোখের যিনা হলো (কামভাবে) দেখা।”
— সহিহ মুসলিম: ২৬৫৭