হারাম হাদিয়া হিসেবে পাওয়া টাকা দিয়ে প্রতিষ্ঠানের জরিমানা পরিশোধ করা যাবে কি না?

Halal and Haram · Hanafi

Question No: 8788
Questioner: Umme Aima0354
Question Asked: 20 Nov 2026, 11:04 PM
Reviewed & Published: 21 Nov 2026, 06:30 AM
Views: 63
Tokens: 1,995
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by .

Question

আসসালামু আলাইকুম, আমাকে এক লোক কিছু টাকা হাদীয়া দেই পরে জানতে পারি ওই টাকা হালাল নয়। এখন আমি একটা প্রতিষ্ঠানে কোর্স কমপ্লিট করতে না পারায় প্রতিষ্ঠান থেকে পানিশমেন্ট পেয়েছি পানিশমেন্ট হিসেবে কিছু টাকা দিতে হবে এখন ওই হাদীয়া থেকে কি আমি টাকা দিতে পারব

Answer

وعليكم السلام ورحمة الله وبركاته

** উত্তর:** আপনি যদি ধনি হোন,তথা নেসাব পরিমান সম্পদের মালিক হওয়ায় আপনার উপর যদি যাকাত ফরজ হয়,সেক্ষেত্রে ওই হারাম টাকা নেয়া বা তাহা দিয়ে জরিমানা পরিশোধ করা যাবে না। ওই টাকার মালিককে ফেরত দেওয়া অথবা মালিক অজানা থাকলে সদকা করে দেওয়া আবশ্যক।

আর যদি আপনি দরিদ্র তথা যাকাত গ্রহনের উপযুক্ত হোন, নেসাব পরিমান সম্পদের মালিক না হন, সেক্ষেত্রে ওই হারাম টাকা নেয়া বা তাহা দিয়ে জরিমানা পরিশোধ করা আপনার জন্য বৈধ হবে।

কোনো ব্যক্তি যদি জেনে-বুঝে হারাম উপায়ে অর্জিত টাকা হাদিয়া হিসেবে দেয়, তা গ্রহণ করা জায়েয নয়। রাসূলুল্লাহ ﷺ বলেছেন:

«لَا يَقْبَلُ اللَّهُ صَدَقَةً مِنْ غُلُولٍ»
— "আল্লাহ তা'আলা খিয়ানতের (হারাম) মাল থেকে দানকৃত সদকা কবুল করেন না।"
(সহীহ মুসলিম, হাদিস নং ১০৩২)

ইমাম বদরুদ্দীন আল-আইনী (রহ.) «عمدة القاري» -তে এবং ইমাম নববী (রহ.) «شرح صحيح مسلم» -এ উল্লেখ করেছেন যে, হারাম মাল আল্লাহর পথে খরচ করলেও তা কবুল হয় না এবং তা দ্বারা দাতার পাপ দূর হয় না।


This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.