ফুটবল গেম খেলা ও গুগল অ্যাকাউন্ট খোলা ইসলামে জায়েজ কি?
Halal and Haram · Hanafi
Question
Answer
وعليكم السلام ورحمة الله وبركاته
উত্তর
আপনার মূল প্রশ্নের সরাসরি উত্তর: **আপনি ফুটবল গেম খেলতে পারবেননা,এটি অহেতুক কাজের শামিল।
তবে গুগল অ্যাকাউন্ট খুলতে পারবেন। পাশাপাশি একবার কসম ভঙ্গের কাফফারা আদায় করবেন। এখন মিসকিনদের খাওয়ানোর মতো টাকা পয়সা না থাকলে আস্তে-ধীরে খাওয়াতে পারেন,তাতেও সামর্থ্য না থাকলে ৩ দিন রোযা রাখবেন।
আপনার মুখের কথা ("ক্যান্সার হবে"),এ কথার কোনো ভিত্তি নেই,এতে আপনার কোনো সমস্যা হবেনা,কসম ভঙ্গের সাথে ক্যান্সার হওয়ার কোনো সম্পর্ক নেই।
কোরআনে কারীমে মু'মিনদের উত্তম ও প্রশংসনীয় গুনাবলীর আলোচনা করতে যেয়ে বলা হয়, ﻭَﺍﻟَّﺬِﻳﻦَ ﻫُﻢْ ﻋَﻦِ ﺍﻟﻠَّﻐْﻮِ ﻣُﻌْﺮِﺿُﻮﻥَ যারা অনর্থক কথা-বার্তায় নির্লিপ্ত,(মু'মিনুন-৩) ﻭَﺇِﺫَﺍ ﻣَﺮُّﻭﺍ ﺑِﺎﻟﻠَّﻐْﻮِ ﻣَﺮُّﻭﺍ ﻛِﺮَﺍﻣًﺎ এবং যখন অসার ক্রিয়াকর্মের সম্মুখীন হয়, তখন মান রক্ষার্থে ভদ্রভাবে চলে যায়।(ফুরকান-৭৩)
ইসলামে দু’ ধরণের খেলাধুলাকে বৈধ রেখেছে দু’শর্ত সাপেক্ষে।
যে দুই ধরণের খেলা জায়েজ-
১-শারিরীক উপকার নিহিত।যেমন দৌড়, ফুটবল ও ক্রিকেট ও হতে পারে।
২-দ্বীনের শত্রুর বিরুদ্ধে প্রশিক্ষণমূলক খেলা। যেমন তীরন্দাজী, ঘোড় দৌড় ইত্যাদি।
এসব খেলা জায়েজ থাকার জন্য শর্ত দু’টি। যথা-
১- ফরজ ও ওয়াজিব কোন ইবাদতে বিঘ্ন না হতে হবে।
২-এর সাথে আর কোন গোনাহের বিষয় মিলিত না হতে হবে। যেমন জুয়া, বেপর্দা ইত্যাদি। এছাড়া বাকি সব খেলাই অহেতুক হওয়ায় মাকরূহ বা নাজায়েজ।
মোবাইল ভিডিও গেম এ অনর্থক খেলার মাঝে শামিল। যেহেতু এর দ্বারা শারিরিক কোন উপকার নেই। অহেতুক সময় নষ্ট করা, তাই এটি অপছন্দনীয়। কিন্তু বর্তমানের ভিডিও গেমগুলোতে নানা ধরণের হারাম মিউজিক থাকে।যা সম্পূর্ণই নাজায়েজ।
এসব অহেতুক ভিডিও গেম থেকে বিরত রাখাই জরুরী।
ফাতাওয়ায়ে শামীতে আছে
وكره كل لهو لقوله عليه الصلاة والسلام كل لهو المسلم حرام إلا ثلاثة: ملابعة اهله، وتأديبه لفرسه، مناضلته بقوسه… ألخ
وقال ابن عابدين- كره كل لهو أى كل لعب وعبث (رد المحتار، كتاب الحظر والإباحة-6/395، যার সারমর্ম হলো প্রত্যেক অনার্থক খেলা ধুলাই নিষেধ।
তাকমিলাতু ফাতহিল মুলহিম গ্রন্থে আছেঃ
وأما ما لم يرد فيه (اى فى اللهو) النص عن الشارع، وفيه فائدة وصلحة للناس، فهو بالنظر الفقهى على نوعين: الأول ما شهدت التجربة بأن ضرورة أعظم من نفعه، ومفاسده أغلب على منافعه، وأنه من اشتغل بها ألهاه عن ذكر الله وحده، وعن الصلوات الله والمساجد، إلتحق بذالك بالمنهى عنه لإشراك العلة، فكان حراما أو مكروها، (تكملة فتح الملهم-4/434-435)
যার সারমর্ম হলো যেই খেলা খেলার দ্বারা শারীরিক উপকার হয়,এবং ইসলামেএ বিধান পালন করতে কোনো বাধা সৃষ্টি না করে,তাহলে সেটা জায়েজ।
অন্যথায় সেটা জায়েজ নয়।
কসম (শপথ) ভাঙার বিধান
আল্লাহ তা'আলা বলেন:
لَا يُؤَاخِذُكُمُ اللَّهُ بِاللَّغْوِ فِي أَيْمَانِكُمْ وَلَٰكِن يُؤَاخِذُكُم بِمَا عَقَّدتُّمُ الْأَيْمَانَ ۖ فَكَفَّارَتُهُ إِطْعَامُ عَشَرَةِ مَسَاكِينَ مِنْ أَوْسَطِ مَا تُطْعِمُونَ أَهْلِيكُمْ أَوْ كِسْوَتُهُمْ أَوْ تَحْرِيرُ رَقَبَةٍ ۖ فَمَن لَّمْ يَجِدْ فَصِيَامُ ثَلَاثَةِ أَيَّامٍ ۚ ذَٰلِكَ كَفَّارَةُ أَيْمَانِكُمْ إِذَا حَلَفْتُمْ ۚ وَاحْفَظُوا أَيْمَانَكُمْ ۚ كَذَٰلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمْ آيَاتِهِ لَعَلَّكُمْ تَشْكُرُونَ
"আল্লাহ তোমাদেরকে অর্থহীন শপথের জন্য পাকড়াও করেন না, কিন্তু তিনি পাকড়াও করেন সেই শপথের জন্য যা তোমরা দৃঢ়ভাবে করো। তার কাফফারা হলো দশজন মিসকিনকে মধ্যম মানের খাবার খাওয়ানো, অথবা তাদের বস্ত্রদান, অথবা একজন দাস মুক্ত করা। যে সামর্থ্য রাখে না, তার জন্য তিন দিন রোজা।" (সূরা আল-মায়িদা: ৮৯)
হাদিস: রাসূলুল্লাহ ﷺ বলেছেন: "যে ব্যক্তি কসম করে এবং ভেঙে ফেলে, তার কাফফারা হলো..." (সহিহ মুসলিম, হাদিস ১৬৪৯)