জন্মদিনের দাওয়াতে যাওয়া, কেক খাওয়া ও রান্না করা খাবার খাওয়ার বিধান।

Halal and Haram · Hanafi

Question No: 8727
Questioner: Sumiya Rahman
Question Asked: 19 Nov 2026, 03:05 PM
Reviewed & Published: 19 Nov 2026, 04:31 PM
Views: 68
Tokens: 2,489
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by .

Question

আসসালামু আলাইকুম
আমার আপন মামী আমাদের দাওয়াত দিয়েছে
আমার ১ বছরের মামাতো বোনের জন্মদিনের জন্য কিন্তু জন্মদিন ১৭ তারিখ ছিল উনি আমাদেরকে দাওয়াত করেন ২০ তারিখ উনি বললেন কেক আনবে আমার প্রশ্ন হল এই দাওয়াতে যাওয়া কি ঠিক হবে? ঘরের ভিতর করবে কোন বাদ্যযন্ত্র থাকবে না আর জন্মদিনের তারিখ এ ও করবে না এখানে যাওয়া কি আমাদের জন্য ঠিক হবে? বা কেক খাওয়া বা রান্না করা খাবার খাওয়া? আমি চেতে চাচ্ছি না কিন্তু না গেলে আমার মা অনেক কষ্ট পাবেন কারণ আগ্রহী হয়ে বসে আছেন তিনি
আমি কি করবো? আমি এই ব্যাপার নিয়ে অনেক চিন্তায় আছি

Answer

وعليكم السلام ورحمة الله وبركاته

উত্তর

সেখানে যেহেতু জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান হচ্ছে এবং বিজাতীয় সংস্কৃতি অংশ হিসেবে কেক কাটাও হবে, সুতরাং সেখানে যাওয়া জায়েজ হবে না, সেখানে গিয়ে খানাপিনা করাও জায়েজ হবে না।

হ্যাঁ যদি জন্মদিন উপলক্ষে নয়,এমনিতেই তারা দাওয়াত দেয়,জন্মদিনের কোনো কেক কাটা না হয়,জন্মদিন বিষয়ক কোনো আলোচনা,জন্মদিন পালনের নিয়ত কাহারো না থাকে,সেক্ষেত্রে সেই দাওয়াতে যাওয়া যাবে।

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:

«مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ» "যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের সাদৃশ্য অবলম্বন করল, সে তাদের অন্তর্ভুক্ত।" — (সুনানে আবু দাউদ, হাদিস ৪০৩১; মুসনাদে আহমাদ)

والله أعلم بالصواب


This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.