স্বর্ণের যাকাত কিভাবে হিসাব করব? চন্দ্রবর্ষ অনুযায়ী যাকাতের হিসাব দিতে হবে?
Zakat and Charity · Hanafi
Question
আমার প্রশ্ন হচ্ছে, ২০২৫ সালের জুনের ২৭ তারিখ আমার বিয়ে হয়েছে তখন সাড়ে আট ভরি গোল্ড ছিলো। এই বছরে জুন মাসে এক বছর পূর্ন হয়,এখন আমি যাকাতের হিসাব কিভাবে করব? গোল্ড গুলো কিছু বিদেশি আর কিছু বাংলাদেশি আমি কোন দেশের টাকা হিসাব করব? আমাকে কি জুন মাসের বাজার দর হিসাব করে যাকাত আদায় করতে হবে?
এখন আমার স্বামীর ৩-৪ লাখ টাকা ঋণ আছে,এক লাখের বেশি টাকা নিজের ব্যাংকে আছে উনার কি যাকাত আসবে?
আমার আট ভরি গোল্ড এর অনেক টাকা যাকাত আসতেছে উনার হাতে ক্যাশ টাকা নাই।আমার কিছু নতুন কাপড় আছে একবার দুবার ইউজ করা,এগুলো গরীব কাউকে মালিক বানিয়ে দিলে যাকাত আদায় হবে? একবার উত্তরে বলেছিলেন দুজন পুরুষকে সামনে রেখে বিবেচনা করে তারা যা দাম হিসাব করবে সে দামে দিতে হবে।এখন আমার স্বামী বিদেশে,আমার মাহরাম আমার আব্বু তাকে সামনে রেখে আমার হাসবেন্ড কে ফোনে জানালে হবে?
যে জিনিসের দাম ৫০০ টাকা সেখানে আমি ৩০০-৪০০ হিসাবে ধরছি এতে কি হবে?
Answer
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
উত্তর:
আপনার যাকাতের হিসাব হবে চন্দ্রবর্ষ (হিজরি) অনুযায়ী, আপনার নিসাব পূর্ণ হওয়ার তারিখ থেকে।
উল্লেখ্য ২০২৫ সালের জুনের ২৭ তারিখ আরবি এক মুহাররম।
যেহেতু বিয়ের সময় (২৭ জুন ২০২৫ যাহা মূলত ১ ই মুহাররম ) সাড়ে আট ভরি স্বর্ণ ছিল এবং তা এক বছর পূর্ণ হয়েছে এই বছর ১ ই মুহাররমে, তাই ** এই বছর মুহাররম মাসের এক তারিখে** স্বর্ণের বাজারদর অনুযায়ী যাকাত দিতে হবে।
বিদেশি ও বাংলাদেশি স্বর্ণের ক্ষেত্রে যে দেশে আপনি বসবাস করছেন বা যেখানে যাকাত আদায় করবেন, সেই দেশের মুদ্রায় হিসাব করবেন।
এক্ষেত্রে আপনার স্বর্ণের বাজার দর কত সেটির সাথে আপনার মালিকানায় থাকা রুপা ও অন্যান্য প্রয়োজন অতিরিক্ত টাকার সাথে যোগ করবেন। এরপর পুরোটার শতকরা আড়াই পার্সেন্ট তথা ৪০ ভাগের এক ভাগ যাকাত প্রদান করবেন।
স্বামীর ঋণ থাকলে সেটা আপনার যাকাতে কোনো প্রভাব ফেলবেনা। আপনার যাকাত আপনাকে পূর্ণ ভাবেই আদায় করতে হবে।
রেফারেন্স: রাদ্দুল মুহতার (২/২৯৬): “والحول في الزكاة قمري” — যাকাতের বছর চন্দ্রবর্ষে গণনা হবে।
ফাতাওয়া উসমানি (২/২৭): “زكاة الذهب تجب بعد حولان الحول القمري.”
স্বর্ণ বিদেশি বা দেশি যাই হোক, যাকাতের হিসাব আপনার বসবাসের দেশের মুদ্রায় হবে, কারণ যাকাত আদায় হবে সেই সম্পদের বাজারমূল্য অনুযায়ী যা আপনি ভোগ করছেন।
রেফারেন্স: আল-হিদায়া (১/১০৪): “تجب الزكاة في قيمة العروض بالسوق” — বাজারমূল্য ধরতে হবে।
ইমদাদুল ফাতাওয়া (২/২১): “زكاة الذهب والفضة تعتبر بقيمتها في بلد المالك.”
★প্রশ্নের বিবরণ মতে আপনার স্বামীর (ঋন বেশি থাকায়) তার উপর যাকাত ফরজ হবেনা।
والله أعلم بالصواب