চুল মাথার উপর খোপা করা ইসলামে জায়েজ কিনা?
Halal and Haram · Hanafi
Question
চুল মাথার উপর খোপা করা যাবে কি?
যদি খোপা করে বাইরে না যাওয়া হয়, ঘরেই থাকা হয় তাহলে কি এভাবে খোপা করা যাবে? অথবা যদি কাউকে দেখানোর উদ্দেশ্য না থাকে তাহলে কি এভাবে খোপা করা যাবে?
Answer
وعليكم السلام ورحمة الله وبركاته
উত্তর: এভাবে খোপা করে যদি গায়রে মাহরাম পুরুষ এর সামনে যাওয়া না হয়,তাহলে এর অনুমতি রয়েছে।
অন্যথায় জায়েজ নেই।
হাদিসে নারীদেরকে মাথার চুল খোপা (কোনা/উঁচু করে বাঁধা) করতে নিষেধ করা হয়েছে। রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেন:
«صِنْفَانِ مِنْ أَهْلِ النَّارِ لَمْ أَرَهُمَا: قَوْمٌ مَعَهُمْ أَسْيَاطٌ كَأَذْنَابِ الْبَقَرِ يَضْرِبُونَ بِهَا النَّاسَ، وَنِسَاءٌ كَاسِيَاتٌ عَارِيَاتٌ مُمِيلَاتٌ مَائِلَاتٌ، رُءُوسُهُنَّ كَأَسْنِمَةِ الْبُخْتِ الْمَائِلَةِ، لَا يَدْخُلْنَ الْجَنَّةَ وَلَا يَجِدْنَ رِيحَهَا، وَإِنَّ رِيحَهَا لَيُوجَدُ مِنْ مَسِيرَةِ كَذَا وَكَذَا» — সহিহ মুসলিম, হাদিস নং ২১২৮
অর্থ: “দুই শ্রেণির মানুষ জাহান্নামি, যাদেরকে আমি (দুনিয়ায়) দেখিনি: এক শ্রেণি হলো সেই লোকেরা, যাদের কাছে গরুর লেজের মতো চাবুক থাকবে, যা দিয়ে তারা মানুষকে মারবে; আর দ্বিতীয় শ্রেণি হলো সেই নারীরা, যারা কাপড় পরিধান করেও (প্রকৃতপক্ষে) উলঙ্গ, (পরপুরুষের দৃষ্টি আকর্ষণে) ঢলে পড়ে এবং (অন্যদেরকে) ঢলিয়ে দেয়, তাদের মাথা উটের কুঁজের মতো উঁচু হবে। তারা জান্নাতে প্রবেশ করবে না এবং জান্নাতের সুগন্ধিও পাবে না।”
ব্যাখ্যা:
হাদিসে উল্লিখিত “উটের কুঁজের মতো মাথা” বলতে অধিকাংশ মুহাদ্দিস ও ফুকাহায়ে কেরামের মতে চুল খোপা করে উঁচু করা বা বড় করে বাঁধাকে বোঝানো হয়েছে। (দেখুন: ফাতহুল বারী, ইবনে হাজার, ১০/২৪০; শরহু মুসলিম, ইমাম নববী, ১৪/১০৮)
তবে এখানে একটি গুরুত্বপূর্ণ তারতম্য (تفصيل) রয়েছে:
১. যদি খোপা করে বাইরে যাওয়া হয় বা পরপুরুষের সামনে আসা হয় — এটি নিঃসন্দেহে নিষিদ্ধ (হারাম)। কারণ এটি সৌন্দর্য প্রদর্শন ও পরপুরুষের দৃষ্টি আকর্ষণের মাধ্যম, যা কুরআন-হাদিসে কঠোরভাবে নিষিদ্ধ। আল্লাহ তাআলা বলেন:
«وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا» — সূরা আন-নূর, আয়াত ৩১
২. যদি ঘরের ভেতরে থাকা হয়, বাইরের কোনো পুরুষ দেখে না, এবং দেখানোর কোনো উদ্দেশ্যও না থাকে — এমতাবস্থায় ফুকাহায়ে কেরামের একটি দল (যেমন ইমাম নববী রহ. ও অন্যান্য) বলেন, হাদিসের নিষেধাজ্ঞা মূলত সেই খোপার সাথে সম্পৃক্ত, যা পরপুরুষের সামনে প্রকাশ করা হয় বা যা নিয়ে অহংকার-প্রদর্শন করা হয়। ঘরের ভেতরে শুধু স্বামী বা মাহরামদের সামনে সাধারণভাবে চুল বাঁধা নিষিদ্ধ নয়। (দেখুন: শরহু মুসলিম, নববী, ১৪/১০৮; ফাতহুল বারী, ১০/২৪০)
তবে ইমাম নববী রহ. স্পষ্টভাবে বলেছেন, হাদিসের ظاهر (প্রকাশ্য অর্থ) অনুযায়ী খোপা বাঁধা নিজেই নিন্দনীয়, তবে এর কঠোরতা (হারাম হওয়া) নির্ভর করে বাইরে প্রকাশ ও প্রদর্শনের উপর। (শরহু মুসলিম, ১৪/১০৮)
আল্লাহ তাআলা আমাদেরকে হাদিসের শিক্ষা অনুযায়ী জীবন গড়ার তাওফিক দান করুন। আমিন।