আয়কর কমানোর উদ্দেশ্যে DPS, Life insurance,সঞ্চয় পত্র এসব করা যাবে কিনা?
Halal and Haram · Hanafi
Question
Answer
وعليكم السلام ورحمة الله وبركاته
** উত্তর:** আয়কর কমানোর উদ্দেশ্যে DPS, লাইফ ইন্স্যুরেন্স এবং সঞ্চয়পত্রে বিনিয়োগ করা জায়েজ হবেনা।
হাদীস শরীফে এসেছেঃ
عَنْ جَابِرٍ قَالَ : لَعَنَ رَسُوْلَ اللّٰهِ ﷺ أَكَلَ الرِّبَا وَمُوَكِلَه وَكَاتِبَه وَشَاهِدَيْهِ وَقَالَ : «هُمْ سَوَاءٌ». رَوَاهُ مُسْلِمٌ
জাবির (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা‘নাত করেছেন, যে ব্যক্তি সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের কাগজপত্র লিখে, যে দু’জন সুদের সাক্ষী হয় তাদের সকলের ওপর। তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আরো বলেছেন, (গুনাহের সাথে সংশ্লিষ্ট থাকার কারণে) তারা সকলেই সমান। মুসলিম ১৫৪৯, সহীহ আত্ তারগীব ১৮৪৭।
‘আল্লামা নববী রহঃ বলেনঃ এতে সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায় যে, সুদ আদান প্রদান যেমন হারাম, অনুরূপভাবে সুদের চুক্তি লেখা এবং এর সাক্ষী দেয়া উভয়ই হারাম। (শারহে মুসলিম ১১/১২ খন্ড, হাঃ ১৫৯৯; মিরকাতুল মাফাতীহ)
وَعَنْ عَلِىٍّ أَنَّه سَمِعَ رَسُوْلَ اللّٰهِ ﷺ لَعَنَ اٰكِلَ الرِّبَا وَمُوَكِلَه وَكَاتِبَه وَمَانِعَ الصَّدَقَةِ وَكَانَ ينْهٰى عَنِ النُّوْحِ. رَوَاهُ النَّسَائِىُّ
‘আলী (রাঃ) হতে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে অভিসম্পাত করতে শুনেছেন- সুদ গ্রহীতার প্রতি, সুদ দাতার প্রতি, সুদের দলীলপত্র লেখকের প্রতি এবং দান-খয়রাতে বাধাদানকারীর প্রতিও। আর তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) মৃতের জন্য বিলাপ করে কাঁদতে নিষেধ করতেন। (নাসায়ী ৫৩০৩.মিশকাত ২৮২৯)
والله أعلم بالصواب